সেনসাসের কাজ শেষ না হওয়া পর্যন্ত বদলি নয়! শিক্ষকদের জন্য নয়া নির্দেশিকা জারি করল বিকাশ ভবন

Share:

নিজস্ব প্রতিনিধি: জনগণনার কাজে যুক্ত শিক্ষক ও শিক্ষাকর্মীদের বদলি নিয়ে বড় সিদ্ধান্ত নিল রাজ্য স্কুল শিক্ষা দফতর। বিকাশ ভবনের সাম্প্রতিক নির্দেশিকায় জানানো হয়েছে, জনগণনার প্রথম পর্বের কাজ শেষ না হওয়া পর্যন্ত এই কাজে নিযুক্ত শিক্ষক, শিক্ষাকর্মী ও সংশ্লিষ্ট সরকারি আধিকারিকদের বর্তমান দায়িত্ব থেকে সরানো যাবে না। ফলে সেনসাসের কাজে যুক্ত থাকা অবস্থায় যারা বদলির আবেদন করেছিলেন, তাঁদের ক্ষেত্রে আপাতত বদলি প্রক্রিয়া স্থগিত থাকবে। স্কুল শিক্ষা দফতরের নির্দেশ অনুযায়ী, জনগণনার দায়িত্বে থাকা কোনও শিক্ষক বা কর্মীকে প্রথম পর্বের কাজ শেষ হওয়ার আগে বর্তমান পদ বা দায়িত্ব থেকে অব্যহতি দেওয়া যাবে না। চলতি প্রথম পর্যায়ের কাজ আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত চলার কথা। সেই সময়সীমা পর্যন্ত বদলি সংক্রান্ত ক্ষেত্রে এই নির্দেশ কার্যকর থাকবে।

স্কুল শিক্ষা দফতরের অধীন সমস্ত কর্তৃপক্ষকে নির্দেশটি মেনে চলার জন্য বলা হয়েছে। ফলে সেনসাস ডিউটিতে থাকা শিক্ষক ও শিক্ষাকর্মীদের বদলির ক্ষেত্রে আপাতত কোনও পদক্ষেপ করা যাবে না। তবে যাঁরা জনগণনার কাজে যুক্ত নন, তাঁদের ক্ষেত্রে পরিস্থিতি আলাদা। ‘উৎসশ্রী’ পোর্টালের মাধ্যমে নিয়ম মেনে বদলির আবেদন করা শিক্ষক ও কর্মীদের উপর এই নির্দেশ কার্যকর হবে কি না, তা নিয়ে শিক্ষক মহলে ইতিমধ্যেই আলোচনা শুরু হয়েছে। সংশ্লিষ্ট মহলের মতে, সেনসাস ডিউটির সঙ্গে যুক্ত নন এমন শিক্ষক ও কর্মীদের স্বাভাবিক বদলি প্রক্রিয়া চালু থাকারই কথা। এর আগে ৩ অগস্ট স্কুল শিক্ষা দফতরের একটি নির্দেশিকাকে ঘিরে বিতর্ক তৈরি হয়েছিল। সেখানে বলা হয়েছিল, স্কুলের নিয়মিত পঠনপাঠন ও অন্যান্য দায়িত্ব পালন করার পর শিক্ষক ও শিক্ষিকাদের জনগণনার কাজ করতে হবে। 

আরও পড়ুন: খাবারের পর এবার ওষুধের দোকানে অভিযান, দুর্গাপুজোর আগে কড়া নজরদারি প্রশাসনের

এই নির্দেশের বিরোধিতা করে একাধিক শিক্ষক সংগঠন আদালতের দ্বারস্থ হয়। অতিরিক্ত কাজের চাপ এবং একই সঙ্গে স্কুল ও সেনসাসের দায়িত্ব সামলানোর বিষয়টি নিয়ে প্রশ্ন ওঠে। বিষয়টি কলকাতা হাইকোর্ট পর্যন্ত গড়ায়। আদালতের পর্যবেক্ষণেও রাজ্যের ওই সিদ্ধান্ত নিয়ে অসন্তোষ প্রকাশ করা হয়। এরপরই নিজেদের অবস্থান বদলায় রাজ্য সরকার। ৩ অগস্টের বিতর্কিত নির্দেশ প্রত্যাহার করে জানানো হয়, জনগণনার কাজে নিযুক্ত শিক্ষক ও শিক্ষাকর্মীদের ‘অন ডিউটি’ হিসেবে গণ্য করা হবে। অর্থাৎ, স্কুলের নিয়মিত দায়িত্ব শেষ করার পর আলাদা করে সেনসাসের কাজ করতে হবে না শিক্ষক-শিক্ষিকাদের। জনগণনা কর্তৃপক্ষের নির্ধারিত সময় ও প্রয়োজন অনুযায়ী তাঁরা সরাসরি সেই কাজেই দায়িত্ব পালন করবেন।

চুঁচুড়ায় নার্সিংহোমে চরম অব্যবস্থা, অভিযানে গিয়ে পরিষেবা বন্ধ করল স্বাস্থ্য দফতর

বাংলাদেশে সেনাবাহিনীর দুই গোষ্ঠীর মধ্যে গুলির লড়াই, নিহত দুই জওয়ান

পুনরায় চালু হল দীর্ঘদিন ধরে বন্ধ থাকা কলকাতা-বাঁকুড়া সরকারি ভলভো বাস পরিষেবা

জ্বালানির জ্বলুনি, বিশ্ব বাজারে অপরিশোধিত তেলের দাম ছাড়াল ১০০ ডলার

একদিকে মিলছে দেহ! অন্যদিকে প্রিয়জনদের ফেরার অপেক্ষা, নেপালে মৃত বেড়ে ১৩৬৫

কানাডায় অ্যামি ভির্কের গাড়িকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্যে প্রাণে বাঁচলেন পঞ্জাবি গায়ক

খাবারের পর এবার ওষুধের দোকানে অভিযান, দুর্গাপুজোর আগে কড়া নজরদারি প্রশাসনের

নামের বানানে অতিরিক্ত ‘F’! SIR-এর নোটিস পেলেন ভারতরত্ন প্রাপ্ত বিজ্ঞানী সিএনআর রাও

‘দুঃসাহস কীভাবে হল?’ CJP কাণ্ডে নির্দেশ অমান্য করায় ম্যাজিস্ট্রেটকে ধমক সুপ্রিম কোর্টের

বাগবাজার সার্বজনীনের পুজো হবে? কলকাতা হাইকোর্টের রায়ের অপেক্ষায় উদ্যোক্তারা

৫ ট্যাঙ্কার ধ্বংসের পরেই অত্যাধুনিক মার্কিন সাবমেরিন দখলের দাবি ইরানের, যা জানাল আমেরিকা…

সেনসাসের কাজ শেষ না হওয়া পর্যন্ত বদলি নয়! শিক্ষকদের জন্য নয়া নির্দেশিকা জারি করল বিকাশ ভবন

দিল্লির ওখলায় অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণে মৃত ১, আহত ৪

ব্যাঙ্কের সিন্দুকে রাখা ১৮ কোটির জাল নোট! PNB ম্যানেজারকে গ্রেফতার করল NIA