জ্বালানি সঙ্কট মোকাবিলায় নেপালে নতুন নিয়ম চালু করল বলেন্দ্র শাহের সরকার

Share:

আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যে যুদ্ধের জেরে বিশ্বজুড়ে দেখা দিয়েছে জ্বালানি সঙ্কট। অনেক দেশের ফুরিয়ে এসেছে জ্বালানির ভাণ্ডার। তাই যেটুকু অবশিষ্ট রয়েছে সেটা দিয়ে কাজ চালাতে এবার বড় পদক্ষেপ নিয়েছে নেপালের নতুন সরকারের প্রধান বলেন্দ্র শাহ। রবিবার দুটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ঘোষণা করা হয়েছে করেছে। এবার থেকে শনিবার ও রবিবারকে সরকারি দপ্তরগুলোর জন্য সাপ্তাহিক ছুটি হিসেবে ঘোষণা করা হয়েছে।  

 সাপ্তাহিক ছুটির পাশাপাশি নেপালের সরকারি দফতরগুলিতে কাজের সময়সূচিতেও পরিবর্তন আনা হয়েছে। সরকারের নিয়ন্ত্রানাধীন অফিসগুলি এখন থেকে  সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত খোলা থাকবে। এর আগে সকাল ১০টা থেকে বিকেল ৫টা অবধি খোলা থাকত। বলেন্দ্র সরকারের তরফে জানানো হয়েছে  সপ্তাহে একদিন ছুটি বাড়ানো হলেও সাপ্তাহিক কর্মদিবসে কাজের সময় এক ঘণ্টা করে বাড়িয়ে ভারসাম্য বজায় রাখার চেষ্টা করা হয়েছে ।

আরও পড়ুন: ‘কেন্দ্র থেকে ওদের সরকার যেতে চলেছে’‌, গোসাবা থেকে দাবি অভিষেকের

শিক্ষা প্রতিষ্ঠান  ছাড়া অন্যান্য সরকারি দপ্তরের জন্য সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত সময়সীমা বজায় রাখার সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রিসভা। শিক্ষা প্রতিষ্ঠান ছাড়া সকল সরকারি দপ্তরের ক্ষেত্রে এই সময়সীমা প্রযোজ্য হবে।   সোমবার থেকেই এই নিয়ম কার্যকর হবে বলে জানান নেপালের সরকারি মুখপাত্র সস্মিতা পোখরেল । তবে শুধু নেপাল নয় ভারতের প্রতিবেশী দেশেও জ্বালানি বাঁচাতে একাধিক নিয়ম কার্যকর করা হয়েছে। দোকান খোলা, অনুষ্ঠান বাড়িতে লাইট জ্বালানো নিয়ে জারি করা হয়েছে একাধিক নিষেধাজ্ঞা। 

বর্ষায় কাচা জামাকাপড়েও ভ্যাপসা গন্ধ? এক কৌশলেই হবে মুশকিল আসান

বৃষ্টিতে ভিজে গিয়েছে শখের জুতো? বর্ষার দিনে এইভাবে যত্ন নিন

কথায় সংযত রাখুন, কচিকাঁচাদের সঙ্গে কাটালে দিনটি সুন্দর হবে, মানসিক শান্তি পাবেন..

বাদ পড়েছিলেন বিশ্বকাপ থেকে, মাত্র ৩৮ বছরেই না ফেরার দেশে  ডাচ রেফারি

নবান্নে ইন্ডিয়ান অয়েলের শীর্ষকর্তাদের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

প্রয়াত কিংবদন্তি সুরকার প্যায়ারেলালের স্ত্রী সুনীলা শর্মা, শোকের ছায়া বলিউডে

‘হরমুজ ব্যবহারকারী জাহাজ থেকে ২০ শতাংশ কর আদায় করবে আমেরিকা’, ঘোষণা ট্রাম্পের

বাংলাদেশে ভয়াবহ বন্যা-ভূমিধসে ৫৪ জনের প্রাণহানি, ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি

তিন দিন পর বাগজোলা খালে ভেসে উঠল কেষ্টপুরের নিখোঁজ ইঞ্জিনিয়ারের দেহ

ভারতের বিরুদ্ধে প্রথম ওয়ানডের ২৪ ঘণ্টা আগেই ১১ জনের নাম জানিয়ে দিল ইংল্যান্ড

ইরানের যোদ্ধাবাহিনী আইআরজিসিকে ‘সন্ত্রাসী সংগঠন’ ঘোষণা ব্রিটেনের

মঙ্গলবার আষাঢ় অমাবস্যা, জানুন পুজোর নিয়ম ও পিতৃদোষ মুক্তির উপায়

সপ্তাহে ৯৬ ঘন্টা কাজের জায়গায়! সরকারি চিকিৎসকদের ‘ডিউটি’ নিয়ে ব্যাখ্যা স্বাস্থ্যমন্ত্রীর

যৌন হেনস্থার অভিযোগে গ্রেফতার শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের ম্যানেজার, কী জানালেন নায়িকা?