রামনবমীতে রাজতিলক, নেপালের প্রধানমন্ত্রীর সিংহাসনে ‘ভারত শত্রু’ বলেন্দ্র শাহ

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের প্রতিবেশী দেশ নেপালে শুরু হয়েছে এক নতুন অধ্যায়। নেপালের রাজনীতিতে পা পড়েছে তরুণদের। জেন-জি আন্দোলনের প্রধানমুখ ৩৫ বছর বয়সী বালেন্দ্র শাহ ওরফে বালেন শাহ বসেছেন  সে দেশের শীর্ষ পদে। রামনবমীর বিশেষ দিনে নিয়েছেন প্রধানমন্ত্রী হিসেবে শপথ। তিনি  নেপালের ইতিহাসে সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী।      

বালেন শাহ মধেসি অঞ্চল থেকে নির্বাচিত প্রথম প্রধানমন্ত্রী যিনি এবার নেপালের নেতৃত্ব দেবেন। রাষ্ট্রপতি রামচন্দ্র পাউডেল সংবিধান অনুযায়ী বালেনকে প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত করেন। রাষ্ট্রপতি ভবন শীতল নিবাসে অনুষ্ঠিত শপথগ্রহণ অনুষ্ঠানটি ছিল জমকালো। সেই অনুষ্ঠানে হিন্দু ও বৌদ্ধ উভয় ঐতিহ্যের সমন্বয় ঘটেছিল। বালেনের শপথগ্রহণ অনুষ্ঠানে সাতজন ব্রাহ্মণ শঙ্খধ্বনি করেন, ১০৮ জন তরুণ ব্রাহ্মণ বৈদিক মন্ত্র পাঠ করেন এবং ১০৭ জন লামা বৌদ্ধ ধর্মগ্রন্থ পাঠ করেন।

আরও পড়ুন: রাম নবমীতে একধাক্কায় ৯,০০০ টাকা কমল রুপো, সস্তা সোনাও, ক্রেতাদের মুখে স্বস্তির হাসি

কে এই বালেন শাহ?

বালেন শাহ একজন বিখ্যাত নেপালি র‍্যাপার ছিলেন। তিনি তাঁর গানের জন্য নেপালে ব্যপকভাবে জনপ্রিয় ছিলেন। এমনকি নেপালে আন্দোলনের সময় সরকার বিরোধী বিক্ষোভের সময়ও তাঁর গান বাজত। প্রধানমন্ত্রী হওয়ার আগেও তিনি নেপালি তরুণদের আশা নিয়ে ‘একতাবদ্ধ নেপালি, এবার ইতিহাস রচিত হচ্ছে’ এই নামে একটি গানও প্রকাশ করেছিলেন। ভারতের সঙ্গেও রয়েছে তাঁর সম্পর্ক। কর্ণাটক থেকেই তিনি স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিংয়ে পোস্ট-গ্র্যাজুয়েশন সম্পন্ন করেছেন।  

বালেন শাহের রাজনৈতিক পরিচয়

নির্দল প্রার্থী হিসেবে বালেন শাহ ২০২২ সালে কাঠমান্ডুর মেয়র হয়েছিলেন। ২০২৬ সালে তিনি মেয়রের পদ থেকে ইস্তফা দিয়ে যোগ দেন ন্যাশনাল ইন্ডিপেন্ডেন্ট পার্টি (RSP)-তে । এই দলেই থেকে তিনি ২০২৬ সালের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। ২০২৬ সালের নির্বাচনে আরএসপি ২৭৫টি আসনের মধ্যে ১৮২টিতে জয়লাভ করে এবং বালেন শাহ সংসদীয় দলের নেতা নির্বাচিত হন। বালেন শাহ ঝাপা-৫ আসন থেকে প্রাক্তন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলিকে বিশাল ব্যবধানে পরাজিত করেছেন।

বঙ্গ বিজেপিতে গুরুত্ব বাড়ল দেবজিতের, পেলেন প্রধান মুখপাত্রের পদ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের সংগ্রহশালায় রাখা জিন্নার ছবি কুচিকুচি করে ছিঁড়লেন পড়ুয়া

তারাতলা কাণ্ডে ধৃত সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, পুরসভায় বিক্ষোভ সহকর্মীদের

দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ দুর্ঘটনা, দুই মিনিবাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২১

মাদ্রাসার শিক্ষকের বিরুদ্ধে পঞ্চম শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ! চাঞ্চল্য বসিরহাটে

মেট্রোপ্লাজায় অগ্নিনির্বাপণ ব্যবস্থায় চরম গাফিলতি, পরিদর্শনে গিয়ে ক্ষোভ প্রকাশ দমকল আধিকারিকদের

মদের আসরে বচসা, হাতুড়ি দিয়ে বন্ধুকে পিটিয়ে খুন করল যুবক!

হাবড়া থানার ASI- এর রহস্যমৃত্যু! উদ্ধার ঝুলন্ত দেহ

জয়েশ প্রধান মাসুদ আজহারের মাথার দাম ৭০ লক্ষ ঘোষণা করল পাকিস্তান

জোর ধাক্কা বাবরদের, মোটা জরিমানার পাশাপাশি ১১ পয়েন্ট কেটে নিল জয় শাহের আইসিসি

রাজস্থানে পুর ভোটে বসুন্ধরা রাজের খাসতালুকে ধুয়েমুছে সাফ বিজেপি

লন্ডনের বুকে গঙ্গা আরতি! ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকল ব্রিটেনবাসী

নাটক শেষ! পুজোর আগেই বিজেপিতে কাকলি-সুদীপরা, সাফ জানালেন দলবদলু জগদীশ

বাংলার ফুটবলের হাল ফেরাতে মাঠে নামলেন মিঠুন চক্রবর্তী