ইজরায়েল পৌঁছলেন নেতানিয়াহুর ‘ঘনিষ্ঠ বান্ধব’ বাইডেন

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ইজরায়েলে পৌঁছলেন প্রধানমন্ত্রী নেতানিয়াহুর ‘ঘনিষ্ঠ বান্ধব’ মার্কিন প্রেসিডেন্ট বাইডেন। গাজা ধ্বংসের নীল নকশা চূড়ান্ত করতেই তাঁর এই সফর বলে ধারণা আন্তর্জাতিক মহলের।  তেল আভিভের বেন গুইন বিমানবন্দরে তাঁকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন স্বয়ং নেতানিয়াহু। ইজরায়েল-হামাস সংঘাতের আবহে বাইডেনের এই সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

বাইডেন নেতাহুনিয়ার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বসবেন। সেই বৈঠকেই ধ্বংসপুরী গাজার পরিস্থিতি ভয়াবহ করে তোলার রোডম্যাপ এঁকে দেবেন ‘বন্ধু’ ইজরায়েলকে। মঙ্গলবার রাতেই গাজার হাসপাতালে ভয়াবহ রকেট হামলায় প্রাণ হারিয়েছেন কমপক্ষে ৫০০ জন। তাতে হামাসকেই দুষেছে ইজরায়েল সেনারা। অন্যদিকে হামাস অভিযোগ এনেছে ইজরায়েলের বিরুদ্ধে। এই ঘটনায় নিন্দাপ্রকাশ করেছেন জাতিসংঘের মানবাধিকার প্রধান। তাই এই হামলার ঘটনায় পরবর্তী দোষারোপের খেলাটিও বাইডেন- নেতানিয়াহুর বৈঠকের মধ্যে ঝুলে রয়েছে।

ইজরায়েলের অন্যান্য শীর্ষকর্তাদের সঙ্গে বৈঠক হতে পারে বাইডেনের। যুদ্ধ পরিস্থিতি সম্পর্কে ইজরায়েলের অবস্থান সম্পর্কে সমগ্র তথ্য জানতে চাইতে পারেন মার্কিন প্রধান। এই সংঘর্ষের পরেই ইজরায়েলের পাশে দাঁড়িয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। ফলে ইজরায়েলের বিরুদ্ধে অন্যান্য আক্রমণ রুখতে পরিকল্পনা গড়ে দিতে পারেন বাইডেন।  

ঢাকায় গ্রেফতার হওয়া বসিরহাটের যুবকের হয়ে আইনজীবীকে লড়তে দেওয়া হল না

আটা মাখা বা বেলার ঝামেলা নেই, মাত্র ১০ মিনিটে বানান মুচমুচে পেঁয়াজ পরোটা

উপবাসেও খান মজাদার খাবার, সাবুদানা দিয়েই বানান ঝরঝরে পোলাও

মায়ের আধপোড়া মৃতদেহের পাশে বসে দেড় বছরের একরত্তি, ভয়ঙ্কর ঘটনা বিজনৌরে

পুজোর আগে রোগা হতে চান? জিমে না দৌড়ে বাড়িতেই করুন এই ৫ ব্যায়াম

ভেজাল সর্ষের তেলে রান্না করছেন না তো? ঘরে বসে ৫ পদ্ধতিতে যাচাই করে নিন খাঁটিত্ব

হরমুজে পণ্যবাহী জাহাজে অতর্কিতে হামলা, নিহত উত্তরপ্রদেশের দেওরিয়ার বাসিন্দা

বারবার ভুলে যাচ্ছেন? অবহেলা করলেই হতে পারে মারাত্মক বিপদ

‘দলের জন্যই রাজ্যে শিল্পায়নে বাধা পেয়েছিলেন বুদ্ধবাবু,’ বিস্ফোরক দাবি শুভেন্দুর

ব্যবসার কাজে ঢাকায় গিয়ে নাশকতা চালানোর অভিযোগে গ্রেফতার বসিরহাটের মুসলিম যুবক

অগ্নিনির্বাপণে বড় পদক্ষেপ রাজ্যের, ২২৬টি নতুন দমকলের গাড়ির উদ্বোধন করলেন শুভেন্দু

‘আমরাই মার্কিন সন্ত্রাসবাদের শিকার’, ট্রাম্পকে পাল্টা জবাব ইরানের প্রেসিডেন্টের

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে বিশ্রাম দেওয়া হচ্ছে শুভমন-যশপ্রীতদের? বড় ইঙ্গিত গম্ভীরের

‘শ্রাবণের মেঘ’ ভিডিওতে ভাইরাল বিউটি পাল পেলেন সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষিকার সম্মাননা