বুচা শহরে নৃশংসতার জের, কঠোর নিষেধাজ্ঞা রাশিয়ার বিরুদ্ধে

রাশিয়া বর্তমানে রিজার্ভে থাকা ৬৩০ বিলিয়ন মার্কিন ডলার মূল্যের বৈদেশিক মুদ্রা ব্যবহার করতে পারবে না।

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনের বুচা শহরে রুশ সেনাবাহিনীর নৃশংসতা সামনে আসার পর থেকেই বিশ্ব জুড়ে নিন্দার ঝড় বয়ে গিয়েছে। রাশিয়াকে চাপে ফেলতে ইউরোপের দেশগুলোর পাশাপাশি আমেরিকা নতুন করে নিষেধাজ্ঞার সিদ্ধান্ত নিয়েছে। ইউক্রেনের পাশে দাঁড়াতে পশ্চিমি দেশগুলো এখনই সরাসরি রাশিয়ার সঙ্গে যুদ্ধে যেতে চায় না। বিভিন্ন নিষেধাজ্ঞা জারি করে রাশিয়াকে চাপে ফেলার কৌশল নিচ্ছে আমেরিকা ও ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো।

পশ্চিমি দেশগুলো সেন্ট্রাল ব্যাঙ্কে রাশিয়ার সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করেছে। যার ফলে রাশিয়া বর্তমানে রিজার্ভে থাকা ৬৩০ বিলিয়ন মার্কিন ডলার মূল্যের বৈদেশিক মুদ্রা ব্যবহার করতে পারবে না। বেশ কিছু রাশিয়ার ব্যাঙ্ককে ইন্টারন্যাশনাল মেসেজিং সিস্টেম থেকে সরিয়ে দেওয়া হয়েছে। ইন্টারন্যাশনাল মেসেজিং সিস্টেম মূলত সীমান্তে অর্থ হস্তান্তরের ক্ষেত্রে ব্যবহার করা হয়। আমেরিকা রাশিয়ার থেকে তেল ও গ্যাস আমদানির ওপর নিষেধাজ্ঞা জারি করেছে।

পাশাপাশি আমেরিকা, ইউরোপীয় ইউনিয়ন ও ব্রিটেন প্রায় ১০০ জন রুশ ব্যক্তি ও বাণিজ্যিক সংস্থার ওপর নিষেধাজ্ঞা রয়েছে। বেশ কিছু রাশিয়ার ঘনিষ্ট শিল্পপতির ওপরও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। রাশিয়া থেকে গাড়ির যন্ত্রাংশ, সামরিক ও সামাজিক জীবনে ব্যবহৃত পণ্য আমদানির ওপরেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এই নিষেধাজ্ঞা নতুন করে রাশিয়ার ওপর চাপ সৃষ্টি করবে বলেই মনে করা হচ্ছে।

অন্যদিকে, ইউক্রেনের রাজধানী কিয়েভের কাছে বুচা শহরের ভিতরে প্রবেশের সঙ্গে সঙ্গে রুশ সেনাবাহিনী নৃশংসতার নির্দশন পাওয়া যাচ্ছে। ইউক্রেনের তরফে আগেই জানানো হয়েছিল, বুচা শহরের রাস্তার দুধারে মৃতদেহের সারি পড়ে থাকতে দেখা গেয়েছে। রাস্তার ধারের গাছগুলোকেও পুড়িয়ে দেওয়া হয়েছে।  বুচা শহরের ভিতরে পোড়া মৃতদেহের স্তূপ দেখতে পাওয়া গিয়েছে বলে ইউক্রেনের প্রশাসনের তরফে জানানো হয়েছে। আন্তর্জাতিক সংবাদ সংস্থার একটি রিপোর্ট অনুযায়ী বুচা শহরের অভ্যন্তরে ছয়টি আগুনে পোড়া মৃতদেহ দেখতে পাওয়া গিয়েছে। মৃতদেহগুলোর অবস্থা এতটাই খারাপ, কীভাবে হত্যা করা হয়েছে তা বোঝা যাচ্ছে না।

‘বাজি ফাটালে অসুখ-বিসুখ চলে যায়’, মন্তব্য পাপিয়া অধিকারীর

পুড়ে ছাই হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই তৈরি মণ্ডপ, অবশেষে পুজো হচ্ছে পাঁশকুড়ায়

মুর্শিদাবাদে চার বছরের শিশুকে নির্যাতন করে খুনের অভিযোগ, কাঠগড়ায় সৎ মা

মায়ের সঙ্গে মিলে লিভ ইন পার্টনারকে খুন করল প্রেমিকা, চাঞ্চল্য গড়িয়ায়

উৎসবের আবহে হাসপাতালে ভর্তি রণজয়, হঠাৎ কী হল অভিনেতার?

রাইজিং স্টারস এশিয়া কাপ থেকে ছিটকে গেলেন রজত পতিদার, সুযোগ পেলেন কে?

কালীঘাটে পুলিশের উপর হামলার অভিযোগে অভিষেকের বিরুদ্ধে দায়ের FIR, গ্রেফতার ২

শান্তিপুরে কালীপুজো দেখতে গিয়ে আর হারাবেন না, মণ্ডপের ঠিকানা জানাবে স্কুল পড়ুয়ার ওয়েবসাইট

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

সোমবার থেকে তিন দিন বদলাচ্ছে একাধিক ট্রেনের রুট! কেন এই সিদ্ধান্ত পূর্ব রেলের?

‘রাম মন্দিরে কোনওদিন যাব না,’ মমতাপন্থী সাংসদ কীর্তির মন্তব্যে শোরগোল

‘বাংলাদেশে চলে যাক’ বামেদের উদ্দেশ্যে কেন একথা বললেন দিলীপ ঘোষ?

ঠাকুরঘরেই মৃৎশিল্পের কারখানা! কিশোরের হাতে তৈরি আগমেশ্বরী ট্রেনে চেপে গেলেন বনগাঁয়