খাবার নিয়ে ঝামেলা, আমেরিকায় বাংলাদেশি রেস্টুব়্যান্টে আগুন লাগিয়ে দিলেন খদ্দের

গ্রেফতার রগচটা খদ্দের

Share:

আন্তর্জাতিক ডেস্ক: খাবার নিয়ে ঝামেলা। আর সেই রাগে এক খদ্দের রেস্টুব়্যান্টে আগুন লাগিয়ে দিল। পুলিশ ওই রগচটা খদ্দেরকে গ্রেফতার করেছে। ধৃতের নাম চোয়েফেল নর্বু (৪৯)।

পুলিশ সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে গত ১ অক্টোবর। পুলিশকে জেরায় চোয়েফেল জানিয়েছে, সে চেয়েছিল চিকেন বিরিয়ানি। আর চিকেন বিরিয়ানির পরিবর্তে ওই রেস্টুরেন্ট তাকে দিয়েছিল অন্য কিছু। রাগে পরের দিন সকালে সে ওই রেস্টুরেন্টের সামনে হাজির হয়। হাতে ছিল গ্যাসোলিন। রেস্টুব়্যান্টে গ্যাসোলিন ঢেলে আগুন লাগিয়ে দেয়। মুহূর্তের মধ্যে রেস্টুব়্যান্ট দাউ দাউ করে জ্বলে ওঠে। নজরক্যামেরার ফুটেজ দেখে পুলিশ ওই ব্যক্তিকে চিহ্নিত করে গ্রেফতার করেছে। জানা গিয়েছে, অগ্নিকাণ্ডের ফলে রেস্টব়্যান্টের ক্ষতি হয়েছে ১,৫০০ ডলার।

নিউ ইয়র্ক পোস্টের প্রতিবেদন অনুযায়ী, পুলিশকে ওই যুবক বলেছে, ঘটনার দিন সে মদ্যপান করে রেস্টুব়্যান্টে গিয়েছিল। অর্ডার দিয়েছিল চিকেন বিরিয়ানি। ওয়েটার চিকেন বিরিয়ানির জায়গায় তাকে অন্য কিছু খেতে দেয়। সেটা দেখে চোয়েফেল মেজাজ হারিয়ে ওই ওয়েটারের মুখে প্লেট ছুঁড়ে মারে। তখনকার মতন সে চলে যায়। পরের দিন খুব সকালে সে ওই রেস্টব়্যান্টের সামনে ফের হাজির হয়ে লাগিয়ে দেয় আগুন।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিয়োতে দেখা গিয়েছে, ওই রেস্টুব়্যান্টের সামনে হাজির হয় চোয়েফেল। কয়েক মিনিট দাঁড়িয়েছিল। এদিক-ওদিক দেখে নেয়। রাস্তা ফাঁকাই ছিল। পকেট থেকে গ্যাসোলিন বের করে শাটারের ফাঁক গলিয়ে কিছুটা রেস্টুব়্যান্টের ভিতরে ছিটিয়ে দেয়, কিছুটা বাইরে। পকেট থেকে দেশলাই বের করে জ্বালিয়ে দেয়। দাউ দাউ করে রেস্টুব়্যান্টে আগুন লেগে যায়।

ঋতব্রত বা মমতা, কাউকেই আপাতত জোড়াফুল প্রতীক দিল না কমিশন

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

শুভেন্দুর বার্তার পরেই বাংলার সিনেমা হলে বাড়ল সাধক বামাক্ষ্যাপার শো

হাসিনা পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির মূল্যায়ন

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

অন্য জাতের মেয়েকে বিয়ে করতে চাওয়ায় ছেলেকে খুন করে কুমিরের কান্না মা’য়ের  

মুখ্যমন্ত্রীর বাড়ি, কনভয় ও বিধান সৌধে বোমা হামলার হুমকির অভিযোগ, গ্রেফতার যুবক

স্বাদে ও গন্ধে অতুলনীয়, বানিয়ে নিন দক্ষিণী স্বাদের মেদু বড়া

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

রাজ্যে শুরু হচ্ছে SSR, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নতুন সূচি জানাল কমিশন

একধাক্কায় ৫০ শতাংশ আসন বাড়বে লোকসভার, বিলে সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার

‘আমার পৃথিবী শূন্য হয়ে গেল’, মা’কে হারিয়ে বললেন সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়

ফলপ্রকাশ উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের, পাশের হারে কোন জেলা এগিয়ে?

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, বাংলায় শীতের দফারফা করবে বৃষ্টি? যা জানাল হাওয়া অফিস