আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ইউরোপীয় ইউনিয়নের হুমকির পরে হামাসের শতাধিক অ্যাকাউন্ট বন্ধ করল ‘এক্স’

নিজস্ব প্রতিনিধি, ওয়াশিংটন: গাজায় হত্যালীলা চালানো ইজরায়েলের পাশে এসে খুল্লামখুল্লা দাঁড়িয়েছে কট্টর মুসলিম বিদ্বেষী হিসেবে পরিচিত ইউরোপের একাধিক দেশ। গাজায় আর্থিক সাহায্য বন্ধ করে দেওয়ার পাশাপাশি যাতে ইজরায়েলের হত্যালীলা গোটা বিশ্ব জানতে না পারে তার জন্য ফেসবুক, টুইটার-সহ একাধিক সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মকে সরাসরি হুমকি দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। ওই হুমকির ২৪ ঘণ্টার মধ্যেই হামাস এবং হামাসের সঙ্গে সংশ্লিষ্ট কয়েকশো অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছে টুইটার (বর্তমানে এক্স) কর্তৃপক্ষ।

যদিও হামাস এবং হামাস সংশ্লিষ্ট শতাধিক অ্যাকাউন্ট বন্ধের পরে এক বিবৃতিতে মাইক্রো ব্লগিং সাইট ‘এক্স’ এর সিইও লিন্ডা ইকারিয়ানো এক বিবৃতিতে বলেছেন, ‘আমাদের মাইক্রো ব্লগিং প্ল্যাটফর্মে সন্ত্রাসবাদীদের কোনও জায়গা নেই। মতামত প্রকাশের নামে হিংসা ছড়ানো কোনও কারণে বরদাস্ত করা হবে না।’

যদিও ওয়াকিবহাল মনে করছে, ইউরোপীয় ইউনিয়নকে সন্তুষ্ট রাখতেই হামাস সংশ্লিষ্ট শতাধিক অ্যাকাউন্ট বন্ধের সিদ্ধান্ত নিয়েছে ‘এক্স’ কর্তৃপক্ষ। ইউরোপের দেশগুলিতে টেসলা কিংবা ‘এক্স’ এর বেওসা যাতে বন্ধ না হয় তার জন্য অসহায়ভাবে ইউরোপীয় ইউনিয়নের হুমকির কাছে আত্মসমর্পণ করেছেন মার্কিন শিল্লপতি তথা ‘এক্স’ কর্ণধার ইলন মাস্ক। প্রশ্ন উঠেছে, হামাসের হামলার বীভ‍ৎসতা বোঝানোর জন্য প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু-সহ ইজরায়েলের একাধিক মন্ত্রী ও আধিকারিকদের অ্যাকাউন্ট থেকে বিকৃত ছবি পোস্ট করা সত্বেও কেন তা বন্ধ করা হচ্ছে না।

Published by:

Share Link:

More Releted News:

ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়াবে না ফ্রান্স, ফের জানিয়ে দিলেন ফরাসি বিদেশমন্ত্রী

ইরানে জেলের মধ্যে গুরুতর অসুস্থ নোবেলজয়ী নার্গিস মোহাম্মদি, নেওয়া হল হাসপাতালে

এশিয়ার আট দেশের ১৬ টি মার্কিন ঘাঁটিতে বিধ্বংসী হামলা ইরানের

চার পায়ে হাঁটছে ‘এলন মাস্ক’ সহ বিশ্বের ধনকুবেররা, বার্লিনে প্রযুক্তির চমকে হতবাক সবাই

জার্মানি থেকে ৫ হাজার সেনা প্রত্যাহার করছে আমেরিকা, নেপথ্যে কোন কারণ?

iPhone ডিজাইনে বড় চমক,  ম্যাগসেফ বাদ দেওয়ার ভাবনায় Apple

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ