সাহিত্যে নোবেল পেলেন নরওয়ের লেখক ও নাট্যকার জন ফসে

Share:

আন্তর্জাতিক ডেস্ক: চলতি বছর সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন  নরওয়ের কথাসাহিত্যিক ও নাট্যকার জন ফসে। বৃহস্পতিবার সুইডেনের রাজধানী স্টকহোমে এক সাংবাদিক সম্মেলনে সু্ইডিশ আকাদেমির পক্ষ থেকে জানানো হয়, উদ্ভাবনী নাটক ও গল্পের জন্য ২০২৩ সালের সাহিত্যে নোবেল পাচ্ছেন ৬৪ বছর বয়সী সাহিত্যিক।  

১৯৫৯ সালে জন্মগ্রহণকারী জন ফসেকে বর্তমান বিশ্বের সবচেয়ে মেধাবী একশো ব্যক্তির মধ্যে অন্যতম বলে চিহ্নিত। তাঁর প্রথম উপন্যাস ‘রাউথ, স্বার্ত’ (লাল, কালো) প্রকাশিত  হয় ১৯৮৩ সালে। ১৯৯৯ সালে প্যারিসে তাঁর নাটক ‘নকন জে তিল আ কোমে’-এর মঞ্চস্থ হয়। বর্তমান সময়ে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় নাট্যকার হিসেবেও পরিচিতি লাভ করেছেন জন ফসে। তাঁর রচিত ‘এ নিউ নেইম’ এবং ‘সেপ্টোলজি’ পাঠক ও সমালোচকদের প্রশংসা কুড়িয়েছে। সমাজের পিছিয়ে পড়া মানুষের কথা বার বার ঘুরে ফিরে এসেছে তাঁর লেখনিতে। কণ্ঠস্বরহীনদের বলিষ্ঠ কণ্ঠস্বর হিসেবেই তিনি পরিচিত।

গত বছর অর্থা‍ৎ ২০২২ সালে সাহিত্যে নোবেল পান ফরাসি লেখক ও অধ্যাপক আনি এর্নো। ২০২১ সালে সাহিত্যে নোবেল পুরস্কার জিতেছিলেন ঔপন্যাসিক আবদুল রাজাক গুরনাহ।  গত সোমবার থেকে চলতি বছরের নোবেল পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা শুরু হয়েছে। প্রথম দিন অর্থা‍ৎ সোমবার করোনাভাইরাসের টিকার প্রযুক্তি আবিষ্কার করে চিকিৎসায় নোবেল পুরস্কার পেয়েছিলেন ক্যাটালিন ক্যারিকো ও ড্রু ওয়েইসম্যান। পদার্থবিদ্যায় পুরস্কার জিতেছিলেন তিন মার্কিন বিজ্ঞানী  পিয়ের আগোস্তিনি, হাঙ্গেরীয় বিজ্ঞানী ফেরেন্স ক্রাউজ ও ফরাসি বিজ্ঞানী অ্যান লিয়ের। কোয়ান্টাম ডট সংশ্লেষণবিষয়ক গবেষণার জন্য রসায়নে নোবেল পুরস্কার পেয়েছেন মুঙ্গি বাওয়েন্দি, লুইস ই ব্রুস এবং রাশিয়ার অ্যালেক্সি একিমোভ। আগামিকাল শুক্রবার শান্তিতে নোবেল বিজয়ীর নাম ঘোষণা করা হবে।

ব্রাজিল ম্যাচের স্মৃতি ফিরিয়ে কুরাসাওকে ৭-১ গোলে হারাল জার্মানি

চক দে ইন্ডিয়া, মেয়েদের বিশ্বকাপে পাকিস্তানকে উড়িয়ে দিলেন হরমনপ্রীতরা

১৪ মাস ধরে আইএসএফ সমর্থকের স্ত্রীকে আটকে রেখেছেন তৃণমূল নেতা, চাঞ্চল্য হাড়োয়ায়

দিঘাকে বিশ্বমানের পর্যটন কেন্দ্র বানানো হবে বলে প্রশাসনিক বৈঠকে ঘোষণা মুখ্যমন্ত্রীর

তৃণমূল ছেড়ে ‘অখ্যাত’ রাজনৈতিক দল ‘NCPI’-তে যোগ দিচ্ছেন দেব-সায়নীরা!

আরামবাগের প্রাক্তন পুর প্রধানকে ডিম বর্ষণ, বাঁ হাতে সামলাচ্ছেন ট্রাউজার্স,ডান হাতে পুলিশের ঢাল

মহারাষ্ট্রে মর্মান্তিক দুর্ঘটনা, তীর্থযাত্রীদের গাড়ি কুয়োয় পড়ে নিহত ৮

আগুনের গুজবে চলন্ত ট্রেন থেকে ঝাঁপ, অন্য ট্রেনের চাকার তলায় ছিন্নভিন্ন ৪ যাত্রী

ভারতের মাটি ছুয়ে নেপাল থেকে বাংলাদেশে অতিরিক্ত বিদ্যু‍ৎ রফতানি আটকে দিল মোদি সরকার

বঙ্গভবনে রাতে গেরুয়া টেবিলে নৈশভোজ কাকলিদের, মেনু শুনলে জিভে জল আসবে

নির্ধারিত সময়ের ১৭ মিনিট আগেই ভবানী ভবনে পৌঁছে গেলেন অভিষেক

বীরের মতো ব্যাটিং করে অস্ট্রেলিয়াকে চুনকামের লজ্জা থেকে বাঁচালেন কনোলি

আবাসে কাটমানি-বিতর্ক শান্তিপুরে, কাঠগড়ায় প্রাক্তন ও বর্তমান কাউন্সিলর

তৃণমূলে মমতার প্রয়োজন ফুরিয়েছে, পরোক্ষে বোঝালেন সুদীপ