বাবা-মা নয়, ২৮ কোটির সম্পত্তি বন্ধুর নামে লিখে দিলেন ১৯ বছরের তরুণ

Share:

আন্তর্জাতিক ডেস্ক: একেই বলে বন্ধুত্ব। বর্তমানে সময়ে বন্ধুত্বের মুখোশ পরে অনেকে পিছন থেকে ছুরি মারেন। স্বার্থ ছাড়া কেউ এক পা ও চলে না। সেখনে ১৯ বছরের এক তরুণের কীর্তিতে হতবাক হয়েছে নেট দুনিয়া। ছোটবেলার বন্ধুর নামে স্থাবর-অস্থাবর সম্পত্তি লিখে দিয়েছেন ১৯ বছরের তরুণ। সেই সম্পত্তির মূল্য কয়েক হাজার বা কয়েক লক্ষ নয়।  নিজের পরিবারের সদস্যদের বাদ দিয়ে  মোট ২৮ কোটি টাকার সম্পত্তি বন্ধুর নামে উইল করে দিয়েছেন তিনি। 

ঘটনাটি চিনের শাংহাই প্রদেশের। তবে ১৯ বছরের ওই তরুণের নাম গোপন রাখা হয়েছে। তবে এটা জানা গিয়েছে তাঁর পদবী লি (Li)। নিজের ২০ মিলিয়ন ইউয়ান তিনি ছোটবেলার বন্ধুর নামে লিখে দিয়েছেন, ভারতীয় মুদ্রায় যা প্রায় ২৮ কোটি টাকা। ইতিমধ্যে বন্ধুর নামে উইলও করে ফেলেছেন ওই তরুণ।   লি জানিয়েছেন, ছোটবেলায় তার বাবা-মায়ের বিচ্ছেদ হয়। পরে দুজনই নতুন করে বিয়ে করেন। সেই সময় থেকেই পারিবারিক সম্পর্কের মধ্যে দূরত্ব তৈরি হয়। বাবা-মা তাকে সম্পত্তি দিলেও তাদের বর্তমান জীবনসঙ্গীদের তিনি কখনো নিজের পরিবারের অংশ হিসেবে মেনে নিতে পারেননি। তাই তিনি অচেনা মানুষ বা  পরিবারের কাউকে  নিজের সম্পত্তি ভোগ করতে দিতে চান না ।  এত বছর ধরে যে বন্ধু তাঁর পাশে থেকেছেন, সুখ-দুঃখে তাঁকে সামলেছেন তাঁকেই তিনি এই সম্পত্তি দিতে চান।

আরও পড়ুন: ব্যবসায়ীকে অপহরণ করে ২০ লক্ষ টাকা মুক্তিপণ দাবি, পুলিশের তৎপরতায় উদ্ধার

লি বলেন, “আমি নিয়মিত ঝুঁকিপূর্ণ খেলাধুলায় অংশ নিই। ভবিষ্যতে যদি কোনো দুর্ঘটনা ঘটে, তাহলে আমার সম্পত্তি যেন আমার ইচ্ছামতো বণ্টন হয়, সে কারণেই আগেই উইল করে রেখেছি।’ লি আরও জানান, তার শৈশবের বন্ধু দীর্ঘদিনের বিশ্বস্ত সঙ্গী। বহু বছর ধরে তাকে কাছ থেকে দেখেছেন এবং তার প্রতি পূর্ণ আস্থা রয়েছে। সেই বিশ্বাস থেকেই নিজের সব সম্পদের উত্তরাধিকারী হিসেবে বন্ধুকেই মনোনীত করেছেন।

কর্মক্ষেত্রে বসের সঙ্গে তুমুল ঝামেলা, পারিবারিক বিরোধও নতুন করে মাথাচাড়া দিয়ে উঠবে…

৮০ বছর বয়সে প্রয়াত হলিউডের কিংবদন্তি অভিনেতা টিম কারি

দমদমে ১০ বছরের পড়ুয়ার প্রাণ কাড়ল ডেঙ্গু, শোকের ছায়া এলাকাজুড়ে

নেপালে ঘুরতে গিয়ে আটকে পড়েছেন অভিনেতা খরাজ মুখোপাধ্যায়, দুঃশ্চিন্তায় ছেলে

 শাহজাহান ঘনিষ্ঠ তৃণমূল নেতার পুকুরে তল্লাশি, উদ্ধার একাধিক আগ্নেয়াস্ত্র সহ ৪০ রাউন্ড গুলি 

পচা ডিম খাচ্ছেন না তো? এই ৫ লক্ষণ না জানলেই হতে পারে বিপদ!

জিম থেকে বেরোনো মাত্রই পর পর গুলি, নিহত হরিয়ানভি গায়ক-অভিনেতা অঙ্কিত বালিয়ান

মানস সরোবর দর্শনের স্বপ্নই কাল? নেপালে নিখোঁজ কলকাতার ৩২ জন

‘পরনের কাপড়টুকুই বাঁচাতে পেরেছি’, নেপালে মহাপ্রলয়ের ভয়াবহতা বর্ণনা প্রত্যক্ষদর্শীর

LPG গ্রাহকদের হাতে আর মাত্র ৫ দিন, এই কাজ না করলেই বিচ্ছিন্ন হতে পারে সংযোগ!

পর পর দুই টেস্টে শতরান করে ইতিহাস গড়লেন শ্রীলঙ্কার সোনল দিনুশা

জীবনের ঝুঁকি নিয়ে কাদার স্তূপ থেকে গ্যাস সিলিন্ডার উদ্ধারের মরিয়া চেষ্টা নেপালের বন্যাদুর্গতদের

মুম্বই ইন্ডিয়ান্সে যাচ্ছেন যশস্বী জয়সওয়াল? মুখ খুলল রাজস্থান রয়্যালস কর্তৃপক্ষ

‘তোমার থুতু-ই তো হাতিয়ার’, অস্ত্র লাইসেন্স চাইতে যাওয়া যুববকে মুখের উপরে বলে দিলেন জেলাশাসক