ইরানের হামলার পরেই রাতারাতি বাড়ল জ্বালানি তেলের দাম

Share:

নিজস্ব প্রতিনিধি : আন্তর্জাতিক বাজারে হঠাৎই বেড়ে গেল তেলের দাম।ইজরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পরে পরেই জ্বালানি তেলের দাম বেড়ে গিয়েছে। এমতাবস্থায় মধ্যপ্রাচ্যজুড়ে সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে। জ্বালানি তেল সরবরাহ ব্যাহত হওয়ায় দাম বেড়েছে। তথ্য অনুযায়ী, ব্রেন্ট ক্রুড অয়েলের দাম একদিনে এক শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৭৪.৪০ ডলার। আন্তর্জাতিকভাবে অপরিশোধিত তেলের দাম একদিনে ব্যারেল প্রতি ১ শতাংশ বেড়ে গিয়েছে।

ইউএস এনার্জি ইনফরমেশন অ্যাডমিনিস্ট্রেশন জানিয়েছে, ইরান হল বিশ্বের সপ্তম বৃহত্তম তেল উৎপাদনকারী দেশ এবং ওপেকের(বিশ্বের তেল উৎপাদনকারী দেশগুলোর সংগঠন) তৃতীয় বৃহত্তস সদস্য। ব্যবসায়ীরা আশঙ্কা করছেন, মধ্যপ্রাচ্যে সংঘাত ছড়িয়ে পড়লে হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল বন্ধ হতে পারে। এমতাবস্থায় ব্যবসার দিক মার খেতে পারে।

আরও পড়ুন : ইজরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের! মধ্যপ্রাচ্য নিয়ে জরুরী বৈঠকে নিরাপত্তা পরিষদ

তেল বাণিজ্যের মূল চাবিকাঠি হল ইরান ও ওমানের রুট। এই রুটির মধ্য দিয়ে তেলবাহী জাহাজ চলাচল করে। কেননা এই পথ দিয়ে বিশ্বের ২০ শতাংশ তেল সরবরাহ হয়। ওপেকভুক্ত দেশ সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত এবং ইরাকও তাদের বেশিরভাগ তেল রপ্তানি করে এই রুট দিয়ে। এর ফলে এর উপরে প্রভাব পড়লে বন্ধ হতে পারে জ্বালানি তেল সরবরাহ।

উল্লেখ্য, ইজরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার প্রভাবে তেলের দাম বেড়েছে। দুপক্ষের সংঘর্ষে মধ্যপ্রাচ্যে ‘সর্বাত্মক যুদ্ধ’ বাঁধার আশঙ্কা আরও তীব্র হচ্ছে। এই আশঙ্কা সত্যি হলে, আন্তর্জাতিক তেল বাণিজ্যের সরবরাহে ব্যাঘাত ঘটতে পারে বলে মনে করছে বিশ্লেষকেরা।

FSSAI নম্বরের ১৪ অঙ্কেই লুকিয়ে খাবার সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য, মানে জানেন কি?

এসআইআর নোটিশ পেলেন অরবিন্দ কেজরিওয়াল, বাদ গেলেন না পরিবারের বাকি চার সদস্যও

ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভাড়া নিয়ে সাইবার প্রতারণা, নাগেরবাজারে গ্রেফতার ২

পাথর দিয়ে থেঁতলে খুন মাকে, রক্তাক্ত দেহ আঁকড়ে অঝোরে কান্না দেড় বছরের শিশুর

মা হলেন দীপিকা, ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী

তোলাবাজি করলে বা ঘুষ নিলে চাকরি যাবে সিভিকদের, কড়া নির্দেশ লালবাজারের

ইস্টবেঙ্গলের স্বপ্ন চুরমার করে কলকাতা লিগ ঘরে তুলল মোহনবাগান

‘পাপা, আ জাও’, স্বপ্নের বাইক উপহার দিয়ে বাবাকে চমকে দিল ছেলে

দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে গেরুয়া ঝড়, সভাপতি-সহ তিন পদে জয়ী এবিভিপি প্রার্থীরা

পরিচয় ভাঁড়িয়ে কেরলে নৌসেনা আকাদেমিতে চাকরি, পুলিশের জালে বাংলাদেশি

‘দিদির কথাতেই প্রার্থীপদ প্রত্যাহার করছি না,’ ডিগবাজি খেয়ে জানালেন রেজিনগরের রবিউল

ইমরান খানের পাশে প্রাক্তন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন

বাবা বাস কন্ডাক্টর, দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের সহ সভাপতি হয়ে ইতিহাস ছেলের

মিলল না জামিন, জেলে থেকেই ভোটে লড়তে হবে নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থীকে