একই দিনে কলম্বিয়ায় পুলিশের হেলিকপ্টার ও বিমানঘাঁটিতে হামলা, নিহত কমপক্ষে ১৪

কলম্বিয়ায় পুলিশের একটি হেলিকপ্টারে ড্রোণ হামলার ঘটনা ঘটেছে। পাশাপাশি একই দিনে একটি সামরিক বিমানঘাঁটির কাছে শক্তিশালী বিস্ফোরণে অন্তত ১৪ জন নিহত হয়েছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: কলম্বিয়ায় পুলিশের একটি হেলিকপ্টারে ড্রোণ হামলার ঘটনা ঘটেছে। পাশাপাশি একই দিনে একটি সামরিক বিমানঘাঁটির কাছে শক্তিশালী বিস্ফোরণে অন্তত ১৪ জন নিহত হয়েছেন। দেশটির কর্তৃপক্ষ এই ঘটনাগুলিকে সন্ত্রাসী হামলা হিসেবে চিহ্নিত করেছে। কিন্তু একই দিনে পুলিশের হেলিকপ্টারে ড্রোণ হামলা, এবং সামরিক বিমানঘাঁটিতে শক্তিশালী বিস্ফোরণের ঘটনার মধ্যে পারস্পরিক কোনও সম্পর্ক রয়েছে কিনা তা স্পষ্ট নয়। একটি প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি দেশটির অ্যান্টিওকিয়া প্রদেশে মাদকদ্রব্য ধ্বংস অভিযানে নিয়োজিত ছিল জাতীয় পুলিশের একটি হেলিকপ্টার। সে সময়ে ড্রোন হামলায় হেলিকপ্টারটি পাহাড়ে পড়ে গিয়েছে।

আর এই হামলায় হেলিকপ্টারে থাকা ৮ পুলিশ সদস্য মারা গিয়েছেন এবং আট পুলিশ সদস্য আহত হয়েছেন। কলম্বিয়ার প্রতিরক্ষামন্ত্রী পেদ্রো আর্নুলফো সানচেজ দাবি করেছেন যে, এ হামলার পেছনে ফার্ক (FARC) বিদ্রোহীদের থেকে বিচ্ছিন্ন হওয়া গোষ্ঠী ‘ইসটাডো মেয়র সেন্ট্রাল (EMC)’-এর ৩৬তম ফ্রন্ট রয়েছে। তবে কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রোর ধারণা, এই হামলায় ‘গালফ ক্ল্যান’ জড়িত থাকতে পারে। কারণ সম্প্রতি উরাবা অঞ্চলে তাদের কাছ থেকে প্রায় ১.৫ টন কোকেন জব্দ হয়েছে। এরপরেই তাঁরা ড্রোণ হামলা চালিয়ে প্রতিশোধ তুলতে পারে। তবে পরে তিনি ফার্ক বিদ্রোহীদের এই হামলার জন্যে দায়ী করেছেন। ইতিমধ্যেই জাতীয় পুলিশের মহাপরিচালক কার্লোস ফের্নান্দো ত্রিয়ানা বেলত্রান এ ঘটনাটিকে ‘সন্ত্রাসী হামলা’ বলে দাবি করেছেন। আহতরা এই মূহুর্তে হাসপাতালে চিকিৎসাধীন।

অন্যদিকে একই দিনে কলম্বিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর কালি-তে একটি ভয়াবহ হামলার ঘটনা ঘটেছে। মার্কো ফিদেল সুয়ারেজ সামরিক বিমানঘাঁটির কাছে শক্তিশালী গাড়িবোমা বিস্ফোরণে অন্তত ছয়জন নিহত হয়েছেন। পাশাপাশি ৫০ জন আহত হয়েছেন। তারা এখন হাসপাতালে ভর্তি। এই হামলাকেও সন্ত্রাসী হামলা হিসেবে নিশ্চিত করেছে কলম্বিয়ার বিমান বাহিনী। এই হামলার বিস্ফোরণের পর শহরের প্রবেশ ও প্রস্থান পথের নিরাপত্তা জোরদার করা হয়েছে। আর হামলাকারীদের ধরতে সহায়ক তথ্য দিলে প্রায় ৪০০ মিলিয়ন পেসো পুরস্কার ঘোষণা করেছে মেয়র। তবে এখনও পর্যন্ত এই দুটি ঘটনায দায় কেউ স্বীকার করেনি। এর গত জুনে কলম্বিয়ার কালি ও কউকা অঞ্চলের একাধিক হামলায় অনেকে মারা গিয়েছেন।

বয়স বাড়লেই কি বড় হচ্ছে প্রস্টেট গ্রন্থি? পুরুষদের শরীরে কেন দেখা দেয় এই সমস্যা, জানুন

মা হলেন ‘অতি উত্তম’ খ্যাত অভিনেত্রী রোশনি

সাপে কামড়ালে প্রথম কয়েক মিনিটেই কী করবেন? ভুল পদক্ষেপ নেওয়ার আগে সাবধান! 

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

শীতের সন্ধ্যায় গরম গরম স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ! বাড়িতেই বানিয়ে নিন সহজ এই রেসিপি

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

কার্তিক শুক্লপক্ষ সপ্তমীতে অর্থলাভের যোগ, ভাগ্য খুলতে পারে এই রাশির জাতকদের

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল