দুবাইতে ‘হিট অ্যান্ড রান’, এক ভারতীয়-সহ দুইকে ৯০ লক্ষ টাকা জরিমানা

জরিমানার বেশিরভাগ দিতে হবে বাংলাদেশের নাগরিককে

Share:

আন্তর্জাতিক ডেস্ক: দুবাইতে ফিরল হিট অ্যান্ড রান।

গাড়ি চাপা পড়ে দুই মহিলার মৃত্যুর জেরে এক ভারতীয় ও এক বাংলাদেশিকে মোটা টাকা জরিমানা ধার্য করল দুবাইয়ের একটি। ভারতীয় মুদ্রায় তাদের দিতে হবে ৯০ লক্ষ টাকার বেশি (৯০, ১৮,৪৬)। এর মধ্যে ভারতীয়কে দিতে হবে ৪৫,০৯২ কোটি টাকা।  আর বাংলাদেশের নাগরিককে দিতে হবে বাকি টাকা।এই টাকা তুলে দেওয়া হবে ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে। ঘটনায় এই দুই মহিলার পরিবারের বেশ কয়েকজন আহত হয়েছেন।

দুর্ঘটনাটি ঘটে গত ৩ জুলাই, দুবাইয়ের আল বারশায়। সে দেশের পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন অনুসারে, একটি গাড়ি চালাচ্ছিলেন বাংলাদেশের এক নাগরিক। অন্য একটি গাড়িতে ছিলেন ভারতীয়। বাংলাদেশি চালক রাস্তার মাঝে গাড়ি দাঁড় করিয়ে ঘোরাচ্ছিলেন। ভারতীয় চালক অত্যন্ত দ্রুত গতিতে গাড়ি চালাতে চালাতে সামনে থাকা গাড়িটিকে সজোরে ধাক্কা মারেন। পরে আরও একটি গাড়িতে। ওই গাড়িতে ছিলেনে দুই মহিলা এবং তাদের পরিবারের কয়েকজন সদস্য। দুই মহিলার ঘটনাস্থলেই মৃত্যু হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। দুই গাড়ি চালককে তারা গ্রেফতার করেছে। স্থানীয় আদালতে এই দুইকে তোলা হলে আদালত দুই জনকে জরিমানা ধার্যা করেন। আদালতের মতে, দুর্ঘটনার জন্য দায়ী বাংলাদেশি নাগরিক। মাঝপথে আচমকা গাড়ি দাঁড় করিয়ে ঘোরানোর ফলেই এই দুর্ঘটনাটি। দু্র্ঘটনায় আহতদের কয়েকদিন বাদে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়।  দুবাইতে বেপরোয়া গতি রুখতে কড়া যান বিধি রয়েছে।

আরও পড়ুন পোপের পর এবার দুবাইয়ের মসজিদ দর্শন নবীনের

‘ছেড়ে যেও না’, প্রতিবেশী ভারতীয় দম্পতিকে হাত ধরে অনুরোধ মার্কিন মহিলার, ভাইরাল ভিডিও

মুম্বইয়ে স্বাধীনতা দিবস পালন অক্ষয়ের, খালি পায়ে ‘তেরঙ্গা’ উত্তোলন নায়কের, ভাইরাল ভিডিও

১০৪ ফুট উচ্চতার ‘তেরঙ্গা’ উত্তোলন করে নজির গড়ল অশোকনগর

গান্ধিঘাটে চরকা কেটে আত্মনির্ভর ভারত গড়ার ‘বার্তা’ রাজ্যপালের

‘ভাল তৃণমূলরা বাড়িতেই বসে থাকুন, বিজেপিতে স্থান নেই,’ সাফ জানালেন শমীক

টুলু-কাণ্ডে গ্রেফতার সরকারি কর্মচারী, বাড়িতে মিলল জমির দলিল

অরুণাচলে প্রদেশে হড়পা বান ও ভূমিধসে মৃত ৪, নিখোঁজ ৫ জওয়ান

বাধ সাধল আবহাওয়া, স্বাধীনতা দিবসে সুন্দরবন সফর বাতিল করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

প্রবল ভূমিকম্পে ইন্দোনেশিয়ায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৮, বিপুল ক্ষয়ক্ষতির আশঙ্কা

স্বাধীনতা দিবসের দিনে রাজ্য পুলিশের এসটিএফের হাতে গ্রেফতার তিন পাক গুপ্তচর

শ্যামাপ্রসাদের ট্যাবলো থেকে বর্ণাঢ্য কুচকাওয়াজ, স্বাধীনতা দিবসে নতুন রূপে রেড রোড

স্বাধীনতা দিবসে ঋত তৃণমূলের ‘কাছাকাছি’ কালীঘাটপন্থী বিধায়ক কুণাল ঘোষ, জল্পনা

বেজোসের সঙ্গে হাত মিলিয়ে Liverpool কিনলেন শিল্পপতি লক্ষ্মী মিত্তলের জামাই

ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টে নামার আগেই চোট পেলেন বাবর আজম