অনাহারের জ্বালায় প্রতি চার সেকেন্ডে মৃত্যু হচ্ছে একজনের

বিশ্বজুড়ে ৪৫টি দেশের  পাঁচ কোটি মানুষ অনাহারের দ্বারপ্রান্তে রয়েছে।

Share:

আন্তর্জাতিক ডেস্ক: কবি সুকান্ত ভট্টাচার্য (Sukanta Bhattacharjee) কবেই লিখে গিয়েছিলেন, ‘ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি।’ সময় বদলালেও দুর্ভিক্ষের চিত্রের বদল ঘটেনি। আজও খিদের জ্বালায় প্রতি বছর লক্ষ-লক্ষ মানুষকে প্রাণ হারাতে হচ্ছে। অত্যাধুনিক বিশ্বে শুধুমাত্র খিদের (Hunger) সঙ্গে অসম লড়াইয়ে লড়তে না পেরে প্রতি চার সেকেন্ডে প্রাণ হারাচ্ছেন একজন। অর্থা‍ৎ প্রতিদিন ১৯ হাজার ৭০০ জন মৃত্যুর কোলে লুটিয়ে পড়ছেন। বিশ্বের ৩৪ কোটি মানুষ দারুণ দুর্ভিক্ষের মুখোমুখি। এমন চাঞ্চল্যকর দাবি করেছে বিশ্বের বিখ্যাত স্বেচ্ছাসেবী সংস্থাগুলি (NGO’s)।

জাতিসঙ্ঘের সাধারণ পরিষদের (UN General Assembly) বৈঠকে যোগ দিতে নিউইয়র্কে (New York) জড়ো হতে শুরু করেছেন বিশ্বের বিভিন্ন দেশের প্রধানরা। আর স্বঘোষিত ক্ষমতাশালী নেতাদের উপস্থিতিতেই মঙ্গলবার ‘অক্সফাম’, ‘সেভ দ্য চিলড্রেন’ এবং প্ল্যান ইন্টারন্যাশনাল সহ পঁচাত্তরটি দেশের ২৩৮টি স্বেচ্ছাসেবী সংস্থার (NGO) পক্ষ থেকে একটি খোলা চিঠি প্রকাশ করা হয়েছে। ওই খোলা চিঠিতে বিশ্বজুড়ে চলা দুর্ভিক্ষ নিয়ে ক্ষোভ উগরে দিয়ে বলা হয়েছে, ‘দিন দিন দুর্ভিক্ষ আকাশচুম্বী হয়ে উঠছে। একবিংশ শতাব্দীতে আর কখনও দুর্ভিক্ষ হবে না বলে বিশ্ব নেতারা প্রতিশ্রুতি দিয়েছিলেন। তা সত্ত্বেও, সোমালিয়ায় আরও একবার দুর্ভিক্ষ আসন্ন। বিশ্বজুড়ে ৪৫টি দেশের  পাঁচ কোটি মানুষ অনাহারের দ্বারপ্রান্তে রয়েছে।’

খোলা চিঠিতে স্বাক্ষরকারী ইয়েমেনের ফ্যামিলি কেয়ার অ্যাসোসিয়েশনের (Yemen Family Care Association) মোহান্না আহমেদ আলী এলজাবালি (Mohanna Ahmed Ali Eljabaly) সংবাদ সংস্থা ‘এএফপি’কে বলেছেন, ‘একবিংশ শতাব্দীতে কৃষি ও ফসল কাটায় উন্নত প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। অথচ আমরা এখন দুর্ভিক্ষের কথা বলছি। এটা সত্যিই লজ্জাজনক। লোকজন যাতে তাদের ভবিষ্যতের দায়িত্ব ও নিজেদের এবং পরিবারের জন্য খাদ্য সরবরাহ করতে পারে, তা নিশ্চিত করতে সময় নষ্ট না করে এই মুহুর্তে কাজ শুরু করে দেওয়া প্রয়োজন।’

সর্ষে অতীত, এবার ভাত পাতে রাখুন পোস্ত পাবদা, রইল রেসিপি

মামদানির পর লস অ্যাঞ্জেলেসের মেয়র হতে চলেছেন ভারতীয় বংশোদ্ভূত মহিলা

দীপাবলির আগে অমিতাভের ‘জলসা’য় বোমা হামলার হুমকি!

অল্প তেলেই বানিয়ে ফেলুন ফুলকপি পাতুরি, ভাত বা পরোটার সঙ্গে জমে যাবে

শনিতে এসআইআরের বিরুদ্ধে পথে নামছেন প্রকাশ রাজ

কালীপুজোর আগে দুঃসংবাদ, চাকরি হারালেন এক হাজারের বেশি যোগ্য শিক্ষাকর্মী

রিলসের নেশায় নৃশংস কাণ্ড! হালতুতে যুবকের গায়ে পেট্রল ঢেলে আগুন, গ্রেফতার ৩

রবীন্দ্র সরোবরে নয়, ৫০টি বিকল্প ঘাটেই হবে ছটপুজো, ঘোষণা অগ্নিমিত্রার

পুরভোটের নির্ঘন্ট প্রকাশের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের

ঝাড়খণ্ডে মর্মান্তিক দুর্ঘটনা! নিয়ন্ত্রণ হারিয়ে একাধিক পথচারীকে পিষল ঘাতক ট্রাক, মৃত ৭

কালীপুজোর পরই আবহাওয়া বদলের পূর্বাভাস, জাঁকিয়ে শীত পড়বে কবে?

ধনতেরাসে সোনা-রুপোর বাজারে স্বস্তি, কলকাতায় আজ কত দামে বিকোচ্ছে হলুদ ধাতু?

‘সম্পূর্ণ তাঁর ব্যক্তিগত সিদ্ধান্ত,’ রোনাল্ডোর অবসর প্রসঙ্গে মত পর্তুগালের কোচের

শাহরুখের ‘পাঠান’-কে ছাপিয়ে প্রথম দিনে রেকর্ড আয় করল রণবীরের ‘রামায়ণ’