মরক্কোয় ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা হাজার ছাড়াল

Share:

আন্তর্জাতিক ডেস্ক: মরক্কোয় শতাব্দীর ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা লাফিয়ে বাড়ছে। ইতিমধ্যেই মৃতের সংখ্যা হাজারের গণ্ডি  ছাড়িয়েছে। গুরুতর জখম হয়ে হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন আরও ৬২৯ জন। ধ্বংসস্তুপের নিচে আরও বহু মানুষ আটকে রয়েছেন বলে উদ্ধারকারীদের আশঙ্কা। ফলে মৃতের সংখ্যা কোথায় গিয়ে থামবে, সে বিষয়ে আগাম অনুমান করতে পারছেন না উদ্ধারকারীরা।  

কাতার ভিত্তিক সংবাদমাধ্যম ‘আল-জাজিরা’ জানিয়েছে, শুক্রবার স্থানীয় সময় রার ১১টা বেজে ১১ মিনিটে ভয়াবহ ভূমিকম্পে কেঁপে ওঠে মরক্কোর মধ্যাঞ্চলের বিস্তীর্ণ এলাকা। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৬.৮। প্রথম ভূমিকম্পের ১৯ মিনিট পরে আফটার শক অনুভূত হয়। ভয়াবহ ভূমিকম্পের উ‍ৎপত্তিস্থল ছিল উচ্চ অ্যাটলাস পর্বতমালা। উৎপত্তিস্থলের গভীরতা ছিল ১৮ দশমিক ৫ কিলোমিটার। মাত্র ২০ সেকেন্ড দীর্ঘ হয়েছিল কম্পনটি। কিন্তু তাতেই তাসের ঘরের মতো হুড়মুড়িয়ে ভেঙে পড়ে একাধিক ভবন। ধ্বংসস্তুপের নিচে চাপা পড়েন ঘুমের ঘোরে থাকা কয়েকশো মানুষ।

দুর্ঘটনার পরেই জরুরি ভিত্তিতে উদ্ধারকার্যে নামেন বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরা। ধ্বংসস্তুপের নিচ থেকে একের পর এক নিথর দেহ উদ্ধার করা হয়। চারিদিকে হাহকার আর আর্তনাদের শব্দ। ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে মারাকেশ, আল-হাউস, ওয়ারজাজেট, আজিলাল, চিচাউয়া, তারউদান্ত। সময় যত গড়াচ্ছে ততই মৃত্যুমিছিলের সারি দীর্ঘায়িত হচ্ছে। ইতিমধ্যেই মরক্কোর ভূমিকম্পে মৃতদের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন বিশ্বের একাধিক রাষ্ট্রপ্রধান। মরক্কো সরকারের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন। সংবাদমাধ্যমের কাছে ২০ সেকেন্ড দীর্ঘ ভূমিকম্পের কথা বর্ণণা করতে গিয়ে আঁতকে উঠেছেন স্থানীয় বাসিন্দারা। ধ্বংসস্তুপের নিচে এখনও প্রাণের সন্ধান চালিয়ে যাচ্ছেন উদ্ধারকারীরা।

 

রাধাকৃষ্ণের প্রেমলীলার উৎসব শুরু কবে? জেনে নিন ঝুলনযাত্রার তিথি

বয়স বাড়লেই বিপাকক্রিয়া কমে না, তবে কেন বাড়ছে ওজন?

বাড়ি থেকে বেরোনোর সময়ে পিছন থেকে ডাক ‘অযাত্রা’! কী বলছে জ্যোতিষশাস্ত্র?

আজকের রাশিফল: পেটের সমস্যা দেখা দেবে, অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন…

নাইজেরিয়ায় ভয়াবহ নৌকাডুবি, শিশু ও মহিলা সহ নিহত ৪৭

সাংসদ-পুত্রের বেপরোয়া ড্রাইভিংয়ে প্রাণ গেল পথচারী তরুণীর

উত্তরবঙ্গে পৌঁছেই জনপ্রতিনিধিদের বৈঠকে ডাক অমিত শাহের, পাহাড় সমস্যার সমাধান?

রাতের বেঁচে যাওয়া ডাল দিয়েই হবে সকালের জমজমাট ব্রেকফাস্ট, বানিয়ে নিন ৪ মজাদার রেসিপি

টাইব্রেকারে জিতে ডুরান্ড ফাইনালে ইস্টবেঙ্গলের মুখোমুখি মোহনবাগান

সাবধান, ২৪ অগস্ট থেকে মোবাইল ফোনের সিম নেওয়ার ক্ষেত্রে চালু হচ্ছে নয়া নিয়ম

৬ ভারতীয় নাবিক সহ তুরস্কের অস্ত্রবোঝাই জাহাজ অপহরণ সোমালি জলদস্যুদের

ভয়াবহ দুর্ঘটনা সম্প্রীতি উড়ালপুলে, বাইক-চারচাকার সংঘর্ষে মৃত্যু ২১ বছরের যুবকের

সম্পত্তির লোভে বাবাকে গলা টিপে খুন, ছেলে-বউমাকে যাবজ্জীবন কারাদণ্ড দিল আদালত

শিলংয়ে ডুরান্ড সেমিফাইনাল ঘিরে উত্তেজনা! আক্রান্ত মোহনবাগান সমর্থকরা, গাড়ি ভাঙচুরের অভিযোগ