পাকিস্তানের খাইবার-পাখতুনখোয়ায় সরকারি গাড়িতে বোমা হামলা, নিহত ৫

Share:

নিজস্ব প্রতিনিধি, ইসলামাবাদ: ফের রক্তে ভিজল পাকিস্তানের মাটি। বুধবার (২ জুলাই) পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার বাজাউর জেলায় সরকারি গাড়ি লক্ষ্য করে বোমা হামলায় একজন সহকারী কমিশনার-সহ কমপক্ষে ৫ জন প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন আরও ১১ জন। কোনও জঙ্গি সংগঠন এখনও পর্যন্ত হামলার দায় না নিলেও পুলিশ আধিকারিকদের সন্দেহ জঙ্গি সংগঠন তেহরিকে তালিবান পাকিস্তান (টিটিপি) ওই প্রাণঘাতী হামলার পিছনে রয়েছে। 

গত কয়েক বছর ধরেই জঙ্গি হামলায় কার্যত বিপর্যস্ত খাইবার পাখতুনখোয়া। নিয়মিত হামলা চালিয়ে চলেছে তালিবান তেহরিকে পাকিস্তান ও বালুচিস্তান লিবারেশন আর্মির জঙ্গিরা। অধিকাংশ ক্ষেত্রেই জঙ্গিদের নিশানা সরকারি কর্মচারি ও সেনা। খাইবার-পাখতুনখোয়া পুলিশের মহাপরিদর্শক (আইজি) জুলফিকার হামিদ মালাকান্দ জানিয়েছেন, ‘খার তহসিলের সাদিকাবাদ এলাকার নওয়াগাই রোডে সহকারী কমিশনার (এসি) ফয়সাল সুলতানের গাড়ি লক্ষ্য করে বোমা হামলা চালায় অজ্ঞাতপরিচয়ধারী সন্ত্রাসীরা। বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে, গাড়িটি সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যায়। ছিন্নভিন্ন হয়ে যায় সহকারী কমিশনার ফয়সাল সুলতান, তহসিলদার আব্দুল ওয়াকিল, সুবেদার নূর হাকিম এবং পুলিশ কনস্টেবল রশিদ। গুরুতর জখম হন আরও ১১ জন। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। ফলে মৃতের সংখ্যা বাড়তে পারে বলে মনে করছেন প্রশাসনিক আধিকারিকরা। বোমা হামলার পরেই গোটা এলাকা ঘিরে ফেলেন নিরাপত্তারক্ষীরা। হামলাকারীদের ধরতে চিরুনি তল্লাশি শুরু হয়।

সরকারি কর্মীদের নিশানা করে বোমা হামলার নিন্দা করেছেন প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি। জঙ্গিদের বিরুদ্ধে সরকার কঠোর ব্যবস্থা নেবে বলেও হুঙ্কার ছেড়েছেন তিনি। খাইবার পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রী আল আমিন গন্দারপুর জানিয়েছেন, স্থানীয় পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে, প্রাণঘাতী হামলায় জড়িতদের অবিলম্বে গ্রেফতার করে বিচারের মুখোমুখি করার নির্দেশ দেওয়া হয়েছে।   

 

ইতিহাসের পাতায় নয়, চোখের সামনে দেখুন রাজকীয় স্থাপত্য, রাজস্থান ভ্রমণে রইল সম্পূর্ণ গাইড

বয়স বাড়লেই কি বড় হচ্ছে প্রস্টেট গ্রন্থি? পুরুষদের শরীরে কেন দেখা দেয় এই সমস্যা, জানুন

মা হলেন ‘অতি উত্তম’ খ্যাত অভিনেত্রী রোশনি

সাপে কামড়ালে প্রথম কয়েক মিনিটেই কী করবেন? ভুল পদক্ষেপ নেওয়ার আগে সাবধান! 

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

শীতের সন্ধ্যায় গরম গরম স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ! বাড়িতেই বানিয়ে নিন সহজ এই রেসিপি

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল