মুখে মারিতং জগৎ! অস্ত্রশস্ত্রের প্রবল ঘাটতি, চার দিনের বেশি যুদ্ধ করতে পারবে না পাকিস্তান

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়া দিল্লি: পহেলগাঁওয়ে পাক মদতপুষ্ট সন্ত্রাসবাদীদের হাতে নিরীহ পর্যটক এবং এক কাশ্মীরীর মৃত্যুর ঘটনার পর থেকে ফের তিক্ত হয়েছে ভারত-পাক সম্পর্ক। বিগত ১০ রাত ধরে নিয়ন্ত্রণ রেখায় প্ররোচনা অব্যাহত রেখেছে পাক সেনা। নিয়ম মেনে প্রতি রাতে গুলি চালাচ্ছে তারা।

শনিবার পাকিস্তান পরীক্ষামূলক উৎক্ষেপণ করেছে আবদালি ওয়েপন সিস্টেমের সারফেস টু সারফেস ব্যালিস্টিক মিসাইল, যার রেঞ্জ ৪৫০ কিলোমিটার। সম্প্রতি একটি রিপোর্টে প্রকাশ পাকিস্তানি সেনাবাহিনীর কাছে গুরুত্বপূর্ণ কামান গোলাবারুদের তীব্র ঘাটতি রয়েছে। তাই ভারতের সঙ্গে যদি পাকিস্তানের যুদ্ধ আরম্ভ হয় তাহলে তা চারদিনের বেশি স্থায়ী হবে না। কামান গোলাবারুদের ঘাটতি মূলত ইউক্রেন এবং ইজরায়েলের সঙ্গে পাকিস্তানের সাম্প্রতিক অস্ত্র চুক্তির কারণে। এই চুক্তির ফলে তাদের যুদ্ধের রসদ মজুতের হার কমে গিয়েছে।

অনেক পাকিস্তানি নেতা দাবি করেছেন যে ভারত পহেলগাঁও সন্ত্রাসী হামলার প্রতিক্রিয়ায় তার প্রতিবেশী দেশের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ করবে। পাকিস্তানের দাবি পহেলগাঁও হামলা ভারত নিজেই ঘটিয়েছে, এখন পাকিস্তানকে দোষারোপ করছে। কিন্তু ভারত তাদের বিরুদ্ধে আগ্রাসন দেখাতে পারে বলে ভয়ও পাচ্ছে। বহু পাক নেতা মন্ত্রী রীতিমতো ভারতকে ‘দেখে নেওয়ার’ হুমকি দিয়েছেন। কিন্তু তাঁদের এই দেখে নেওয়ার চিত্রটি এতটাও আশাব্যঞ্জক নয়।

পাকিস্তানে অস্ত্র সরবরাহ কমেছে। রিপোর্টে প্রকাশ, পাকিস্তানে যা গোলাবারুদ রয়েছে তা দিয়ে তারা ভারতে খুব বেশি হলে ৯৬ ঘন্টা অর্থাৎ চারদিন যুদ্ধ করতে পারবে। একথা পাকিস্তানও জানে যে তাদের থেকে ভারতের অস্ত্রভাণ্ডার অনেক বেশি শক্তিশালী ও উন্নত।

এপ্রিল মাসে X-হ্যান্ডেলে বেশ কয়েকটি পোস্টে দাবি করা হয়েছিল যে ১৫৫ মিমি আর্টিলারি শেলগুলি ইউক্রেনের দিকে সরিয়ে নেওয়া হয়েছে। ফলে মজুতের হারও বিপজ্জনকভাবে কমে গিয়েছে।

সূত্র অনুসারে, পাকিস্তানের প্রতিরক্ষা বাহিনী গুরুত্বপূর্ণ গোলাবারুদের অভাব নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন এবং আতঙ্কিত। ২ মে স্পেশাল কর্পস কমান্ডারদের সম্মেলনে এই বিষয়টি উত্থাপিতও হয়েছিল। গোয়েন্দা প্রতিবেদনের উদ্ধৃতি দিয়ে সূত্র দাবি করেছে যে পাকিস্তান সম্ভাব্য ভারতীয় হামলার আশঙ্কায় ভারত-পাকিস্তান সীমান্তের কাছে গোলাবারুদ ডিপো তৈরি করেছে।

এর আগে প্রাক্তন পাকিস্তান সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া স্বীকার করে নিয়েছিলেন যে দীর্ঘস্থায়ী সংঘাতের ক্ষেত্রে ভারতের সঙ্গে মোকাবিলা করার জন্য পাকিস্তানের গোলাবারুদ এবং অর্থনৈতিক শক্তির অভাব রয়েছে।

ব্রাজিল ম্যাচের স্মৃতি ফিরিয়ে কুরাসাওকে ৭-১ গোলে হারাল জার্মানি

চক দে ইন্ডিয়া, মেয়েদের বিশ্বকাপে পাকিস্তানকে উড়িয়ে দিলেন হরমনপ্রীতরা

১৪ মাস ধরে আইএসএফ সমর্থকের স্ত্রীকে আটকে রেখেছেন তৃণমূল নেতা, চাঞ্চল্য হাড়োয়ায়

দিঘাকে বিশ্বমানের পর্যটন কেন্দ্র বানানো হবে বলে প্রশাসনিক বৈঠকে ঘোষণা মুখ্যমন্ত্রীর

তৃণমূল ছেড়ে ‘অখ্যাত’ রাজনৈতিক দল ‘NCPI’-তে যোগ দিচ্ছেন দেব-সায়নীরা!

আরামবাগের প্রাক্তন পুর প্রধানকে ডিম বর্ষণ, বাঁ হাতে সামলাচ্ছেন ট্রাউজার্স,ডান হাতে পুলিশের ঢাল

মহারাষ্ট্রে মর্মান্তিক দুর্ঘটনা, তীর্থযাত্রীদের গাড়ি কুয়োয় পড়ে নিহত ৮

আগুনের গুজবে চলন্ত ট্রেন থেকে ঝাঁপ, অন্য ট্রেনের চাকার তলায় ছিন্নভিন্ন ৪ যাত্রী

ভারতের মাটি ছুয়ে নেপাল থেকে বাংলাদেশে অতিরিক্ত বিদ্যু‍ৎ রফতানি আটকে দিল মোদি সরকার

বঙ্গভবনে রাতে গেরুয়া টেবিলে নৈশভোজ কাকলিদের, মেনু শুনলে জিভে জল আসবে

নির্ধারিত সময়ের ১৭ মিনিট আগেই ভবানী ভবনে পৌঁছে গেলেন অভিষেক

বীরের মতো ব্যাটিং করে অস্ট্রেলিয়াকে চুনকামের লজ্জা থেকে বাঁচালেন কনোলি

আবাসে কাটমানি-বিতর্ক শান্তিপুরে, কাঠগড়ায় প্রাক্তন ও বর্তমান কাউন্সিলর

তৃণমূলে মমতার প্রয়োজন ফুরিয়েছে, পরোক্ষে বোঝালেন সুদীপ