‘ওদের দেশে বিপর্যয় হবে’, নাম না করে ভারতের বিরুদ্ধে উস্কানি আসীম মুনিরের

Share:

আন্তর্জাতিক ডেস্ক: চলতি বছরের এপ্রিলে পাকিস্তানের সেনাপ্রধান আসীম মুনির কাশ্মীরকে ঘাড়ের শিরা বলে অভিহিত করেছিলেন। তার ঠিক পরপরই ঘটে পহেলগাঁও হামলার ঘটনা। অপারেশন সিঁদুরের পর পাকিস্তান যখন ধস্ত, তখনও আসীম মুনির ভারত বিরোধী কার্যকলাপে নিজের দেশকে উৎসাহিত করে চলেছেন। পাক নৌবাহিনীর পাসিং আউট প্যারেডের সময় তিনি আবারও কাশ্মীর ইস্যু উত্থাপন করেন। পাকিস্তানি সেনা জেনারেল বলেন, শত্রু যদি উত্তেজনা বৃদ্ধি করে তাহলে তার দেশের খুব খারাপ পরিণতি হতে পারে। আর তার জন্য শত্রুকেই দায়ী থাকতে হবে।

আসীম মুনির কাশ্মীরে পাকিস্তানি সন্ত্রাসবাদকে কাশ্মীরিদের লড়াই বলে অভিহিত করে বলেন , “এখন আমাদের ভারতের বিরুদ্ধে লড়াই করার সময় কাশ্মীরি ভাইদের ত্যাগ স্মরণ করতে হবে।”

আসীম মুনির পাকিস্তানে ক্রমর্ধমান সন্ত্রাসবাদ ও অসন্তোষের জন্য ভারতের দায়ী করে বলেন যে পাকিস্তান তার মাটিতে সন্ত্রাসবাদ নির্মূল করার কাছাকাছি পৌঁছে যাওয়ার পর ভারত ইচ্ছাকৃতভাবে ওই অঞ্চলে সন্ত্রাসবাদকে উস্কে দিচ্ছে।

কাশ্মীরি ইস্যু উত্থাপন করে আসীম মুনির বলেন, “এইরকম সময়ে আমাদের কাশ্মীরি ভাইদের আত্মত্যাগকে স্মরণ করা উচিত, যারা ভারতের অবৈধ দখলদারিত্বের বিরুদ্ধে লড়াই করছেন। জাতিসংঘের প্রস্তাব এবং কাশ্মীরি জনগণের ইচ্ছানুসারে কাশ্মীর সমস্যার ন্যায্য সমাধানের দৃঢ় সমর্থক পাকিস্তান।”

তিনি পহেলগাঁও হামলার কথা উল্লেখ না করে বলেন, “ভারত পাকিস্তানের বিরুদ্ধে একটি উস্কানিমূলক পদক্ষেপ করেছে। পাকিস্তান এর তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে। এতে কেবল আমাদের জাতীয় সম্মান রক্ষা হয়নি, বরং বড় ধরনের উত্তেজনাও এড়ানো গিয়েছে। ভারতের উস্কানি সত্ত্বেও পাকিস্তান সংযমের সঙ্গে কাজ করে আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা প্রকাশ করেছে।

এরপর ভারতের নাম করে করে রীতিমতো হুমকি দিয়ে আসীম মুনির বলেন যদি কোনও শত্রু পাকিস্তানকে দেখে ভাবে যে সে কোনও জবাব পাবে না, আমরা আমাদের নিজেদের সমস্যায় জর্জরিত রয়েছি, তাহলে সে ভুল ভাবছে। উপযুক্ত জবাব পাকিস্তান দিতে জানে।” খুব  খারাপ পরিণতির হুমকি দিয়ে তিনি আরও বলেন, “পাকিস্তানে উত্তেজনা বৃদ্ধি হলে ওদের দেশে বিপর্যয় হবে। তার দায় বর্তাবে শত্রুপক্ষের উপর। পাকিস্তান তার সার্বভৌমত্বকে দ্বিধাহীনভাবে রক্ষা করবে।”

ইতিহাসের পাতায় নয়, চোখের সামনে দেখুন রাজকীয় স্থাপত্য, রাজস্থান ভ্রমণে রইল সম্পূর্ণ গাইড

বয়স বাড়লেই কি বড় হচ্ছে প্রস্টেট গ্রন্থি? পুরুষদের শরীরে কেন দেখা দেয় এই সমস্যা, জানুন

মা হলেন ‘অতি উত্তম’ খ্যাত অভিনেত্রী রোশনি

সাপে কামড়ালে প্রথম কয়েক মিনিটেই কী করবেন? ভুল পদক্ষেপ নেওয়ার আগে সাবধান! 

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

শীতের সন্ধ্যায় গরম গরম স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ! বাড়িতেই বানিয়ে নিন সহজ এই রেসিপি

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল