আফগান সীমান্তে বিশেষ নিকেশ অভিযানে ৫০ বালুচ জঙ্গিকে খতমের দাবি পাক সেনার

Share:

আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানের সীমান্তে চার দিনে ৫০ জন জঙ্গিকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পাকিস্তান। পাকিস্তানি সেনাবাহিনী মঙ্গলবার এই কথা জানিয়েছে। এই অঞ্চলে রয়েছে চিনের গুরুত্বপূর্ণ বেল্ট অ্যান্ড রোড প্রকল্পের আবাসস্থল যা কার্যত অশান্ত হয়ে রয়েছে।

বৃহস্পতিবার বালুচিস্তানে শুরু হওয়া অভিযানে জঙ্গিরা নিহত হয়েছে বলে এক বিবৃতি জারি করেছে পাক সেনা। বালুচিস্তানে ইসলামপন্থী জঙ্গি এবং খনিজ সম্পদের বৃহত্তর অংশ দাবি করা বিচ্ছিন্নতাবাদী বিদ্রোহী গোষ্ঠী- উভয়েই সক্রিয়। এখনও সত্যিই ৫০ জন জঙ্গি নিহত হয়েছে কিনা তা যাচাই করা সম্ভব হয়নি। যদিও জঙ্গি গোষ্ঠীগুলি বরাবর বলে আসছে যে পাকিস্তানের সেনাবাহিনী নিয়মিতভাবে জঙ্গিদের মৃত্যুর সংখ্যা অতিরঞ্জিত করে প্রকাশ করে। পাক সেনাবাহিনী আবার জঙ্গিদের এই দাবিকে নস্যাত করে দিয়েছে।

এদিকে বৃহস্পতিবারই ৩৩ জন সন্ত্রাসীকে হত্যার দাবি করেছিল পাকিস্তান। আফগানিস্তান থেকে দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বালুচিস্তানে প্রবেশের চেষ্টা করছিল তারা। তখনই তাদের দেখতে পেয়ে পাকিস্তানী নিরাপত্তা বাহিনী গুলি চালায়। গুলিতে নিকেশ হয় সন্ত্রাসীরা। শুক্রবার পাক সেনাবাহিনী এক বিবৃতি মারফত এই তথ্য জানায়। ওই রাতেই আফগানিস্তানের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় বালুচিস্থান প্রদেশের ঝোপ জেলায় এক অভিযান পরিচালিত হয়। ‌এমনিতেই বিগত কয়েক বছর ধরে বালোচ বিপ্লবীদের (পাকিস্তানের ভাষায় এরাও সন্ত্রাসী) হামলায় অতিষ্ঠ হয়ে উঠেছে পাক সরকার।

তার মধ্যে ইসলামপন্থী জঙ্গি পাকিস্তানের কাছে গোঁদের ওপর বিষফোঁড়ার মতো ব্যাপার। প্রায়শই পাক সেনাবাহিনীর উর্ধ্বতন কর্তা বা সেনা কর্মীদের ওপর হামলার খবর সামনে আসে। সে’জন্যই চালানো হয় বিভিন্ন অভিযান। তেমনি এক অভিযান চালানো হচ্ছিল বৃহস্পতিবার রাতে। তাই অভিযান চলছিলই। ওই এলাকায় আরও কোনও সন্ত্রাসী লুকিয়ে রয়েছে কিনা তা খুঁজে বের করার চেষ্টা চালানো হচ্ছিল। তল্লাশি অভিযান চালিয়ে অসংখ্য অস্ত্র গোলাবারুদ ও বিস্ফোরক উদ্ধার করাও হয়েছিল।

ইতিহাসের পাতায় নয়, চোখের সামনে দেখুন রাজকীয় স্থাপত্য, রাজস্থান ভ্রমণে রইল সম্পূর্ণ গাইড

বয়স বাড়লেই কি বড় হচ্ছে প্রস্টেট গ্রন্থি? পুরুষদের শরীরে কেন দেখা দেয় এই সমস্যা, জানুন

মা হলেন ‘অতি উত্তম’ খ্যাত অভিনেত্রী রোশনি

সাপে কামড়ালে প্রথম কয়েক মিনিটেই কী করবেন? ভুল পদক্ষেপ নেওয়ার আগে সাবধান! 

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

শীতের সন্ধ্যায় গরম গরম স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ! বাড়িতেই বানিয়ে নিন সহজ এই রেসিপি

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল