পাকিস্তানের কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, মৃত ৩২ শ্রমিক

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ভয়াবহ বিস্ফোরণ পাকিস্তানের বালুচিস্তানের কয়লা খনিতে। পাকিস্তানের দক্ষিণ- পশ্চিমাঞ্চলীয় বালুচিস্তান প্রদেশে এই বিস্ফোরণে বড়সড় প্রাণহানির ঘটনা ঘটেছে। অন্তত ৩২ জন শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার কোয়েটার কাছে সোরাঞ্জ এলাকার একটি খনিতে এই দুর্ঘটনাটি ঘটে। প্রাথমিক তদন্তে অনুমান, খনির ভেতরে জমে থাকা মিথেন গ্যাস থেকেই এই বিস্ফোরণের সূত্রপাত। 

দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, শুক্রবার (৩১ জুলাই) ভোর পর্যন্ত ২৯ টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া খনির আরও গভীরে তিনটি দেহের সন্ধান মিলেছে এবং সেগুলি উদ্ধারের কাজ চলছে। উদ্ধারকারী দল টানা অভিযান চালালেও এত দীর্ঘ সময় পর জীবিত কাউকে পাওয়ার সম্ভাবনা কার্যত নেই বলেই মনে করছেন কর্মকর্তারা। প্রদেশের খনি বিভাগের প্রধান পরিদর্শক মুহাম্মদ আতিফ জানান, বিস্ফোরণের সময় খনির ভিতরে মোট ৩৬ জন শ্রমিক কাজ করছিলেন। প্রবল বিস্ফোরণের অভিঘাতে পাশের আরও দুটি কয়লা খনিও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন খনি কর্মকর্তা আব্দুল গনি বালোচ। 

আরও পড়ুন: মরক্কো থেকে স্পেনে বেপরোয়া অনুপ্রবেশ, প্রাণ গেল ৯ জনের

বালুচিস্তানের কয়লা খনিগুলিতে নিরপত্তাহীন পরিবেশ বহুদিন ধরেই উদ্বেগের কারণ। পর্যাপ্ত বায়ুচলাচল, গ্যাস শনাক্তকরণ ব্যবস্থা এবং জরুরি নিরাপত্তা অবকাঠামোর অভাবের কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটে। শ্রমিক সংগঠনগুলোর অভিযোগ, খনি মালিকরা নিরাপত্তা বিধি মানতে নারাজ এবং শ্রমিকদের প্রয়োজনীয় সুরক্ষা সরঞ্জামও যথাযথভাবে সরবরাহ করা হয় না। তবুও জীবিকার তাগিদে হাজার হাজার মানুষ এই ঝুঁকিপূর্ণ পেশার সঙ্গে যুক্ত রয়েছেন। পাকিস্তানের বালুচিস্তানে কর্মসংস্থানের অভাব এবং দারিদ্র্যের কারণে বহু পরিবারের একমাত্র আয়ের উৎস হয়ে উঠেছে কয়লা খনি। ফলে প্রাণের ঝুঁকি জেনেও প্রতিদিন খনিতে নামতে বাধ্য হন শ্রমিকরা।

মুখ্যমন্ত্রীর উপর হামলার ষড়যন্ত্র! বর্ধমান থেকে গ্রেফতার জইশ জঙ্গি

প্রেমের সম্পর্কে বাধা স্বামী, প্রেমিকের সঙ্গে হাত মিলিয়ে ভয়ঙ্কর কাণ্ড ঘটালেন স্ত্রী!

শুক্র সকালেই খিদিরপুর সহ শহরের ১২টি জায়গায় তল্লাশি ইডির

ভদ্রেশ্বরে মালগাড়ির ইঞ্জিন বেলাইন, হাওড়া-বর্ধমান রুটে ব্যাহত ট্রেন চলাচল

দলে সুযোগ না পেয়ে অবসাদ, আত্মঘাতী ১৭ বছরের ক্রিকেটার 

মরক্কো থেকে সাঁতরে স্পেনে অনুপ্রবেশের চেষ্টা, মৃত ৯

‘পাথরসম্রাট’ টুলু কোথায়? ১৫ ঘণ্টার তল্লাশির পর সিল সিউড়ির প্রাসাদোপম বাড়ি

পাকা বাড়ির স্বপ্ন অধরাই রইল, মাটির ঘরেই চিরঘুম বাবা-মেয়ের

শুক্রবারেও ভিজবে বাংলা! কলকাতাসহ একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস

মহারাষ্ট্রের ভিওয়ান্ডিতে চারতলা ভবন ধসে মৃত ৯, চলছে উদ্ধারকাজ

গাজা নিয়ে বড় ঘোষণা ট্রাম্পের, হামাসের নিরস্ত্রীকরণে ‘ঐতিহাসিক’ চুক্তির দাবি

পাকিস্তানের কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, মৃত ৩২ শ্রমিক

মোদিকে নিয়ে বিকৃত ভিডিও, মেটা ইন্ডিয়ার প্রধান-সহ একাধিকের বিরুদ্ধে দায়ের এফআইআর

মেটাল ডিটেক্টর থেকে বাঁচতে সোনার বিস্কুটে কালো টেপ লাগিয়েছিলেন অনুব্রত ঘনিষ্ঠ টুলু