ফের রক্তে ভিজল পাকিস্তানের মাটি, যাত্রিবাহী বাসে জঙ্গি হামলায় নিহত ৪

রবিবার (৫ জানুয়ারি ২০২৫) পাকিস্তানের বেলুচিস্তানে একটি যাত্রিবাহী বাসে বোমা হামলা চালায় বালুচ লিবারেশন আর্মি (BLA) জঙ্গিগোষ্ঠী। বাসটি করাচি থেকে তুর্বত যাচ্ছিল।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ফের রক্তে ভিজল পাকিস্তানের মাটি। বেলুচিস্তানে যাত্রিবাহী বাসে জঙ্গি হামলায় নিহত হয়েছেন ৪ পাক নাগরিক এবং আহত হয়েছেন ৩২ জনেরও বেশি পাক নাগরিক। তথ্যমতে, রবিবার (৫ জানুয়ারি ২০২৫) পাকিস্তানের বেলুচিস্তানে একটি যাত্রিবাহী বাসে বোমা হামলা চালায় বালুচ লিবারেশন আর্মি (BLA) জঙ্গিগোষ্ঠী। বাসটি করাচি থেকে তুর্বত যাচ্ছিল। আর তুর্বত শহরের নিউ বাহমান এলাকা অতিক্রমের সময়েই বাসটির কাছে ভয়াবহ আইইডি বিস্ফোরণ হয়। যার ফলে ঘটনাস্থলেই মারা যান ৪ যাত্রী এবং গুরুতর আহত হয়েছেন ৩২ জন যাত্রী। একটি সংবাদ সংস্থার মতে, একজন সিনিয়র পুলিশ অফিসার জানিয়েছেন, এই ভয়াবহ বিস্ফোরণে আহত ৩২ জনকে ইতিমধ্যেই কাছের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এবং চারজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

এখন ঘটনাস্থলটি পর্যবেক্ষণ করা হচ্ছে। একজন পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, ওই বাসে একজন উচ্চপদস্থ পুলিশ কর্মকর্তা জোহাইব মহসিন ছিলেন। কিন্তু ঘটনাক্রমে তিনি বেঁচে গিয়েছেন। তাঁর পরিবারও তাঁর সঙ্গে একই বাসে ছিলেন। সকলেই বেঁচে ফিরেছেন। সম্ভবত উচ্চপদস্থ পুলিশ কর্মকর্তা জোহাইব মহসিনকেই টার্গেট করছিল BLA জঙ্গি গোষ্ঠী। জানা গিয়েছে, উচ্চপদস্থ পুলিশ কর্মকর্তা ও তাঁর পরিবার বাসে করে একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন। তখনই ঘটনাটি ঘটে। এই ঘটনাটির তীব্র নিন্দা করেছেন বেলুচিস্তান প্রদেশের মুখ্যমন্ত্রী সরফরাজ বুগতি। তিনি এই হামলার নিন্দা করে জানিয়েছেন, যারা নিরপরাধ মানুষদের টার্গেট করে তাঁদেরকে মানুষ নয়। ইতিমধ্যেই এই হামলার দায় স্বীকার করেছেন বেলুচ লিবারেশন আর্মি নামে একটি বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী।

যাই হোক, এই ভয়াবহ হামলায় আরও হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা। তবে বেলুচ লিবারেশন আর্মি জঙ্গিগোষ্ঠীর হামলা চালানোর ঘটনা এই প্রথম নয়। তাঁদের নেতৃত্বে গতবছর নভেম্বরে পাকিস্তানের কোয়াটা রেলওয়ে স্টেশনে এক ভয়ানক বিস্ফোরণ ঘটেছিল। যার ফলে পাক সেনা বাহিনীর ২৪ জন সৈন্য মারা গিয়েছিলেন এবং ৪ জনেরও বেশি আহত গিয়েছিলেন। বেলুচিস্তান পাকিস্তানের বৃহত্তম প্রদেশ, তবে সবচেয়ে কম জনবহুল প্রদেশ। এটি দেশের জাতিগত বালুচ সংখ্যালঘুদের কেন্দ্রও বটে, এই প্রদেশের সদস্যদের দাবি যে, তারা সরকারের দ্বারা বৈষম্যতার শিকার। তাই পাকিস্তানের বেলুচিস্তান হল দীর্ঘকাল ধরে চলমান বিদ্রোহের একটি কেন্দ্রস্থল, যেখানে এখনও পর্যন্ত বেশকিছু বিচ্ছিন্নতাবাদী দল হামলা চালিয়ে যাচ্ছে।

বইপাড়ায় বুক স্টলকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড, পুলিশের সঙ্গে বচসা ABVP’র

ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্র! পাক নাগরিককে ২৭ বছরের কারাদণ্ড দিল আমেরিকা

ভারতের বিরুদ্ধে কোন কৌশলে খেলবে কিউয়িরা, টেস্টের আগে পরিকল্পনা জানালেন অধিনায়ক টম ল্যাথাম

উত্তপ্ত বাংলাদেশ, থানায় ও সাংসদের বাড়িতে অগ্নিসংযোগ, কাঠগড়ায় হাসিনার দল

মাইক্রোসফটের পর বিশ্বজুড়ে ব্যাহত অ্যাপলের পরিষেবা

সাপের সঙ্গে খেলাই কাল হল! মর্মান্তিক মৃত্যু ঝাড়গ্রামের ‘সর্পবন্ধু’ রাহুলের

 নৃশংস! ব্যবসায়ীর হাত-পা বেঁধে গায়ে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ সহকর্মীদের বিরুদ্ধে 

‘ধুরন্ধর’, ‘KGF’-কে টপকে গেল ‘রামায়ণ’, আয়ের নিরিখে পঞ্চম স্থানে রণবীরের সিনেমা

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

পাশে দাঁড়িয়ে ট্রাম্প, ছবি না তুলে মাটি থেকে যা কুড়ালেন মোদি….

ক্রেতাদের স্বস্তি দিয়ে পরপর তিন দিন সোনার দামে পতন, আজ কলকাতায় দর কত?

মসজিদে লুকিয়েও হল না শেষরক্ষা! কাশ্মীরে সেনার এনকাউন্টারে খতম লস্কর কমান্ডার লতিফ

৫০০ টাকার লটারির টিকিটে ১২ কোটি জিতলেন কৃষক