ইরানের সঙ্গে স্থল ও আকাশ পথ বন্ধ করল পাকিস্তান

Share:

আন্তর্জাতিক ডেস্ক: কথায় বলে ‘আপনি বাঁচলে বাপের নাম’। পাকিস্তানের অবস্থাও তেমনই। তেল আবিবের সঙ্গে তেহরানের পাশে থাকার কথা ঘোষণা করেছিলেন পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। কিন্তু সেই অবস্থান থেকে ১৮০ ডিগ্রি ঘুরে গেল পাকিস্তান সরকার। তেহরান-তেল আবিব সঙ্ঘাতের মাঝে সোমবার (১৬ জুন) পড়শি দেশ ইরানের সঙ্গে নিজেদের আকাশ ও স্থলপথ বন্ধ করে দিয়েছে শাহবাজ শরিফ সরকার। এর ফলে সীমান্তের উভয় পাশে দুই দেশের কয়েক হাজার নাগরিক আটকে পড়েছেন।

ইরানের সীমান্ত লাগোয়া বেলুচিস্তান প্রদেশের সিনিয়র আধিকারিক কাদির বখশ পিরকানি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ‘তেহরান-তেল আবিবের মধ্যে সঙ্ঘাতের ফলে যে উদ্ভুত পরিস্থিতি তৈরি হয়েছে তা মাথায় রেখেই ইরানের সঙ্গে পাকিস্তানের চাঘি, ওয়াশুক, পানজগুর, কেচ ও গোওয়াদার জেলার স্থল সীমান্ত বন্ধ করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কেউ ইরানে প্রবেশ করতে পারবে না। তবে ইরানে আটকে পড়া পাকিস্তানিদের সীমান্ত দিয়ে দেশে ফিরিয়ে আনার চেষ্টা চলছে।’

অন্যদিকে, ইরানের রাজধানী তেহরানের আকাশসীমা নিয়ন্ত্রণে নেওয়ার দাবি জানিয়েছে ইজরায়েলি সেনাবাহিনী। এদিন ইজরায়েলি প্রতিরক্ষা বাহিনীর  (আইডিএফ) মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল এফি ডেফরিন সাংবাদিক সম্মেলনে বলেন, ‘আমরা তেহরানের ওপর পূর্ণ বিমান নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছি। ইরানের এক-তৃতীয়াংশ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র লঞ্চার ধ্বংস করে দিয়েছি। তাদের বড় অংশের হামলা ব্যাহত করা সম্ভব হয়েছে।’ ডেফরিনের কথায়, ‘গতকাল রবিবার রাত ও সোমবার ভোরে ইরান থেকে ইজরায়েলের দিকে দুই ধাপে ৬৫টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ডজনখানেক ড্রোন ছোড়া হয়েছিল। বেশিরভাগই মাঝপথে ধ্বংস করা হয়েছে। তবে তিনটির আঘাতে আটজন নিহত হয়েছেন। ইজরায়েলি বিমানবাহিনীর ৫০টি যুদ্ধবিমান ও ড্রোন একযোগে অভিযান চালিয়ে ইরানের ক্ষেপণাস্ত্র গুদাম, নিয়ন্ত্রণকেন্দ্র ও সেনাদের অবস্থান লক্ষ্য করে হামলা চালায়। এর মধ্যে অনেকগুলো নিশানা ছিল ইরানের ইস্পাহান শহরে। সেখানেও শতাধিক সামরিক ঘাঁটিতে হামলা হয়েছে।’

এদিকে ইরানের সঙ্গে তেল আবিবের সঙ্ঘাতের ফলে বিপাকে পড়েছেন ইজরায়েল ঘুরতে যাওয়া অন্তত ৪০ হাজার বিদেশি পর্যটক। ইরানি হামলার ভয়ে আকাশপথ অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে পড়েছেন তারা। ইজরায়েলের পর্যটন মন্ত্রকের এক মুখপাত্র জানিয়েছেন, ‘আটকে পড়া বিদেশি পর্যটকরা যাতে স্থলপথে জর্ডান ও মিশরের সীমান্ত পার হতে পারেন সেই চেষ্টা চলছে’।

 

 

শেষ রক্ষা হল না, গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লা

বিশ্ব পরিবেশ দিবসে মা-বাবার সমাধিস্থলে চারা রোপণ করলেন মন্ত্রী রাজেশ মাহাতো

অন্নপূর্ণা ভান্ডারের ৩০০০ টাকা পেয়ে হতবাক গ্রামীণ চিকিৎসক

তৃণমূলের ডামাডোলে পোয়াবারো কংগ্রেসের, মেখলিগঞ্জ পুরসভার দখল নিল

তৃণমূল বিধায়ককে দেখে ‘চোর-চোর’ শ্লোগান, পুলিশি পাহারায় এলাকা ছেড়ে পালালেন

তৃণমূলের প্রাক্তন বিধায়কের নিজস্ব ক্লাব ঘর থেকে উদ্ধার সরকারি কৃষি সামগ্রী, ত্রিপল, কম্বল

বিহারে বিজেপির হয়ে বিধান পরিষদের ভোটে লড়ছেন ভোজপুরি নায়ক পবন সিংহ

বিদ্রোহীদের কাছে মাথা নোয়ালেন না মমতা, ফের স্বপদে বহাল অভিষেক

বিরোধী দলনেতা নিয়োগ নিয়ে সোমবার হাইকোর্টে যাচ্ছে তৃণমূল

দিল্লিকে চাপে রাখতে এবার ‘ভারত-শত্রু’ তুরস্কের সঙ্গে সামরিক চুক্তি তারেকের

কলকাতা পুরসভার মেয়র পদে ইস্তফা ফিরহাদের

স্বরূপ বিশ্বাস গ্রেফতারের পর সুরুচি সংঘে ভাঙচুর, মিলল খাট-বিছানা

ভোটের আগে তৈরি হয় রাস্তা ,ফল প্রকাশের পরেই বেরিয়ে পড়েছে কঙ্কালসার চেহারা

‘ব্রিটেনের রাজনীতিতে নাক গলাবেন না’, মাস্ককে হুঁশিয়ারি প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের