ইসলামাবাদ হাইকোর্টের সামনে থেকে গ্রেফতার ইমরান খান

অভ্যুত্থান ঘটানোর অভিযোগে তাঁকে গ্রেফতার করেছে পাকিস্তানের সীমান্ত রক্ষী বাহিনী।

Share:

নিজস্ব প্রতিনিধি, ইসলামাবাদ: গ্রেফতার করা হলো প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। আজ মঙ্গলবার ইসলামাবাদ হাইকোর্টের বাইরে থেকে পাকিস্তান তেহরিকে ইনসাফের প্রধানকে গ্রেফতার করে সীমান্ত রক্ষী বাহিনী পাকিস্তান রেঞ্জার্স। গ্রেফতারের পরেই গোপন আস্তানায় নিয়ে যাওয়া হয়েছে প্রাক্তন প্রধানমন্ত্রীকে। পিটিআই নেতৃত্বের অভিযোগ, গ্রেফতারের আগে ইমরান খান ও তাঁর আইনজীবীকে ব্যাপক মারধর করেন নিরাপত্তা বাহিনীর সদস্যরা। প্রাক্তন প্রধানমন্ত্রীকে গ্রেফতার নিয়ে পাকিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া জানানো হয়নি।

খুনের চেষ্টা ও দেশের বর্তমান শাসকদের বিরুদ্ধে অভ্যুত্থানঘটানোর অভিযোগে দায়ের হওয়া এক মামলায় এদিন ইসলামাবাদ হাইকোর্টে হাজিরা দেওয়ার কথা ছিল প্রাক্তন প্রধানমন্ত্রীর। কিন্তু ইমরান পৌঁছনোর আগেই ইসলামাবাদ হাইকোর্ট চত্বরের বাইরে জড়ো হন পাকিস্তানের সীমান্তরক্ষী বাহিনী পাক রেঞ্জার্সের কয়েকশো সদস্য। প্রাক্তন প্রধানমন্ত্রী গাড়ি থেকে নামতেই তাঁকে লক্ষ করে লাথি-কিল-চড় ঘুষি মারতে শুরু করেন পাক রেঞ্জার্সের জওয়ান ও আধিকারিকরা। বাধা দিতে গেলে ইমরানের আইনজীবীকেও মারধর করা হয়। মারধর করার পরেই প্রাক্তন প্রধানমন্ত্রীকে টেনে-হিঁচড়ে নিয়ে যায় পাক রে্জার্সের সদস্যরা। গোটা ঘটনায় হতচকিত হয়ে পড়েন আদালতের বাইরে উপস্থিত সংবাদমাধ্যমের প্রতিনিধি ও সাধারণ মানুষ।

দলের সুপ্রিমোকে গ্রেফতারের প্রতিবাদে ইতিমধ্যেই রাস্তায় নেমে বিক্ষোভ দেখাতে শুরু করেছে পাকিস্তান তেহরিকে ইনসাফের সদস্যরা। করাচি, লাহোর, ইসলামাবাদ-সহ একাধিক শহরে শুরু হয়েছে প্রতিবাদ। সাধারণ মানুষকেও শাহবাজ শরিফ সরকার ও কুখ্যাত পাকিস্তান সেনাবাহিনীর এমন ন্যক্কারজনক ভূমিকার বিরুদ্ধে গর্জে ওঠার আবেদন জানিয়েছেন পিটিআই নেতা ফাওয়াদ চৌধুরী।

 

গরিবদের বিনামূল্যে বছরে তিনটি করে গ্যাসের সিলিন্ডার, ঘোষণা মুখ্যমন্ত্রীর

পুর নিয়োগ দুর্নীতি মামলায় ৩ পুরসভার একাধিক কর্মীকে তলব CBI-র

দ্বিতীয় টেস্ট (প্রথম ইনিংস): ভারত ৩৪১/৬ (দ্বিতীয় দিন) বিপক্ষ শ্রীলঙ্কা

সেপ্টেম্বরে চারদিন ব্যাঙ্ক ধর্মঘটের ডাক, পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা

বারুইপুরে গভীর রাতে বিজেপি কর্মীকে খুন, কাঠগড়ায় তৃণমূল

নাগপুরে জল শোধনাগার থেকে বিষাক্ত গ্যাস লিক, অসুস্থ প্রায় ৪০ জন

মদ্যপ অবস্থায় ক্যামেরার সামনে নাচ, হানিয়া আমিরের ভিডিও ঘিরে সমালোচনার ঝড়

মিস ইউনিভার্স ইন্ডিয়া ২০২৬-এর মুকুট কেরলের কাজিয়াহ লিজ মেজোর মাথায়, বিশ্বমঞ্চে ভারতের প্রতিনিধিত্ব করবেন ১৯ বছরের সুন্দরী

কিছুক্ষণের মধ্যেই ঝেঁপে আসছে বৃষ্টি, কলকাতা-সহ একাধিক জেলায় জারি সতর্কতা

অপারেশন সিঁদুরে ধ্বংস! পাকিস্তানে নতুন করে তৈরি হচ্ছে জইশের সদর দফতর

‘ইমরান খানের সঠিক চিকিৎসা করান’, শাহবাজকে চিঠি গাভাস্কার-কপিল দেব সহ ২২ অধিনায়কের

গিনিতে ভয়াবহ বিপর্যয়, আবর্জনার স্তূপের নীচে চাপা পড়ে নিহত ৩০

ভোররাতে অমরাবতীর হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ড, ভেন্টিলেটর ফেটে মৃত্যু ৩ সদ্যোজাতের

দেখা দেবে চরম অর্থসঙ্কট! ঘড়ি বা ক্যালেন্ডার নিয়ে এই ভুলটি একেবারেই করবেন না