কন্যা সন্তান না-পাসন্দ, ৭ দিনের সদ্যোজাত কন্যাসন্তানকে গুলি করে খুন বাবার

Share:

নিজস্ব প্রতিনিধিঃ পুত্রসন্তান চেয়েছিলেন । কিন্তু হল কন্যা সন্তান। আর তাই রাগে, দুঃখে মাত্র ৭ দিন বয়সী নিজের ফুটফুটে প্রথম সন্তানকে গুলি করে মারল বাবা। তাও আবার একবার নয়, পুলিশ সূত্রের খবর ৭ দিনের ওই একরত্তিকে খুন করতে শিশুটির ওপর পরপর পাঁচবার গুলি চালিয়েছে তার ঘতাক বাবা। ঘটনাটি পাকিস্তানের। জানা যাচ্ছে ইতিমধ্যেই পুলিশ গ্রেফতার করেছে ওই খুনি বাবাকে।

স্থানীয় পুলিশ সূত্রে খবর, মৃত ওই নবজাতকের নাম জান্নাত ফাতিমা। রবিবার মধ্যরাতে সে তার নিজের বাবার হাতেই খুন হয়। ঘটনাটি ঘটেছে পাকিস্তান অধ্যুষিত মধ্য পঞ্জাবের মিয়ানওয়ালি শহরে। কিন্তু এই খুনের ঘটনার পর থেকেই ফেরার ছিল ওই খুনি বাবা। তাকে খুঁজে বের করতে তল্লাশি অভিজা শুরু করে পুলিশ। এরপর বৃহস্পতিবার পুলিশের জালে ধরা পড়ে সে। তার খোঁজে বুধবার মধ্যরাত থেকে মিয়ানওয়ালিসহ একাধিক জায়গায় তল্লাশি অভিযান শুরু করেছিল পুলিশ।

মিয়ানওয়ালি পুলিশের মুখপাত্র জারার খান এই ঘটনা প্রসঙ্গে জানিয়েছেন, ‘অভিযোগকারী পুলিশকে জানিয়েছেন ওই ব্যক্তি বারবার বলতেন যে, তিনি পুত্র সন্তান চান। কিন্তু তার কন্যা সন্তান হওয়ায় সে খুবই রাগান্বিত ছিল এবং ক্রোধের বসেই সে এই খুন করেছে।’ ওই ব্যক্তির স্ত্রীও ওই একই অভিযোগ জানিয়েছে বলে খবর। 

পঞ্জাব প্রদেশ কংগ্রেস সভাপতির দায়িত্বে কিংবদন্তি হকি খেলোয়াড় পারগত সিংহ

শনিতে ভারত-পাক মহাযুদ্ধ, বৃষ্টিতে ম্যাচ ভেস্তে গেলে সোনা পাবে কারা?

পুজোর সময়ে বেঙ্গালুরুতে থাকছেন, অবশ্যই ঢুঁ মারুন এই ৮ মণ্ডপে

পুজোয় চলে যান এই অচেনা পাহাড়ি গ্রামে, পাহাড়-নদীর মাঝে কাটান ছুটি

Jio-র ৭৭ টাকার প্ল্যানের কথা জানেন? কম পয়সায় মিলবে বড় ফায়দা

মহিলাকে বিবস্ত্র করে মারধর বাউন্সারদের, ভয়ঙ্কর ঘটনা গুয়াহাটির নৈশক্লাবে

ভুট্টার আঁশে কি গলে কিডনির পাথর? উপকারিতা নাকি লুকিয়ে বড় বিপদ!

‘৬ অক্টোবর বদলা নিতে হবে,’ নন্দীগ্রামে দাঁড়িয়ে হুঙ্কার শুভেন্দুর

হাত বাড়াল দিল্লি, শুক্র রাতেই রূপপুর বিদ্যু‍ৎকেন্দ্রের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাচ্ছে রুশ বিমান

কাটল ৪৪ বছরের খরা, চিনকে হারিয়ে এশিয়াডে সোনা জিতল ভারতের মহিলা হকি দল

‘সন্তান ধারণে অক্ষমতা স্ত্রীকে বিচ্ছেদ দেওয়ার ভিত্তি হতে পারে না’, পর্যবেক্ষণ মাদ্রাজ হাইকোর্টের

বন্দি বানিয়ে ১৩ বছরের কিশোরীকে গণধর্ষণ, সঙ্গী যুবকের সঙ্গেও অপ্রাকৃতিক যৌনাচার

পুজোর আগে শহরে একাধিক হাসপাতালে ঘুরে ফায়ার অডিট করল দমকল বিভাগ

জেলের ভিতরেই কয়েদিদের জন্য এসি-জিম সহ পাঁচতারা বন্দোবস্থ, আচমকা হানায় পর্দাফাঁস