বড় স্বস্তি, চার বছর বাদে FATF-এর ধূসর তালিকা থেকে বাদ পাকিস্তান

যদিও আগামী অক্টোবর মাসে এই সিদ্ধান্তের কথা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।

Share:

নিজস্ব প্রতিনিধি, ইসলামাবাদ: আর্থিক সঙ্কটে জর্জরিত পাকিস্তানের (Pakistan) পক্ষে সুখবর। টানা চার বছর বাদে ফিনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্সের (এফএটিএফ) ‘ধূসর তালিকা’ (Grey List) থেকে বাদ পড়ল। জার্মানির বার্লিনে (Berlin) চলা এফএটিএফের (FATF) পূর্ণাঙ্গ অধিবেশনে (Plenary Session) পাকিস্তানের (Pakistan) নাম ধূসর তালিকা (Grey List) থেকে সরানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যদিও আগামী অক্টোবর মাসে এই সিদ্ধান্তের কথা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে। তার আগেই পাকিস্তানে (Pakistan) আসবেন এফএটিএফের (FATF) প্রতিনিধিরা।

দীর্ঘদিন ধরেই পাকিস্তানকে সন্ত্রাসবাদের আঁতুরঘর আখ্যা দিয়ে কঠোর পদক্ষেপ নেওয়ার জন্য জাতিসঙ্ঘ সহ আন্তর্জাতিক সংঘটনগুলির কাছে দাবি জানিয়েছিল ভারত সরকার। প্রথমে নয়াদিল্লির কথায় কর্ণপাত না করলেও চার বছর আগে নড়েচড়ে বসে ফিনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স (এফএটিএফ)। সন্ত্রাসবাদে মদত দেওয়ার অভিযোগে গত চার বছর ধরেই পাকিস্তানকে ‘ধূসর তালিকাভুক্ত’ করে।

এফএটিএফের ‘ধূসর তালিকা’য় অন্তর্ভুক্ত হওয়ার ফলে একাধিক আর্থিক প্রতিবন্ধকতার মুখে পড়তে হয়েছিল ইসলামাবাদকে। আন্তর্জাতিক অর্থ ভাণ্ডার সহ একাধিক দাতা সংস্থার কাছ থেকে আর্থিক সাহায্য বন্ধ হয়ে গিয়েছিল। যার ফলে চরম অর্থ সঙ্কটে পড়েছিল দক্ষিণ এশিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ দেশটি। ‘ধূসর তালিকা’ থেকে বের হওয়ার জন্য পাকিস্তানকে বেশ কিছু শর্তও দিয়েছিল এফএটিএফ। হুঁশিয়ারি দিয়ে বলা হয়েছিল, শর্ত যদি ঠিক মতো পালন করা না হয়, তবে তাদের কালো তালিকাভুক্ত করা হবে।

তবে দেশে রাজনৈতিক পালাবদলের পরে মার্কিন তাঁবেদার শাহবাজ শরিফ সরকার আসীন হওয়ার পরেই পাকিস্তানের উপর থেকে আর্থিক প্রতিবন্ধকতা তুলে নেওয়া হতে পারে বলে জল্পনা চলছিল। কেননা, এফএটিএফের ধূসর তালিকা থেকে পাকিস্তানকে বের করে আনতে বিশেষ উদ্যোগী হয়েছিল ওয়াশিংটন।

মার্কিন ‘ভাড়াটে’ সৈনিক ম্যাথু ভ্যানডাইকের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী ধারা বাদ দিল এনআইএ

রক্তে সুগার কি বিপদসীমা পার করছে? জেনে নিন এই ৬ লক্ষণ

বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা এয়ার ইন্ডিয়ার বিমানের, যাত্রী ছিলেন রাহুল গান্ধি

বর্ষ সেরা ফুটবলারের দৌড়ে মেসি-এমবাপে, ঠাঁই হয়নি ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর

লাঠি-বন্দুক ছেড়ে খাকি উর্দিতে শিক্ষকের ভূমিকায় আরামবাগ থানার আইসি

দোসর জলীয় বাষ্প, বুধেই ভারী বৃষ্টিতে ভিজবে কলকাতা, জারি হলুদ সতর্কতা

ছেলে শেখ হাসিনার দল করায় হিন্দু মহিলাকে ছুরিতে ফালাফালা করল বিএনপি গুন্ডারা

ব্যালন ডি’অর: বর্ষ সেরা কোচের লড়াইয়ে আর্তেতা-দে লা ফুয়েন্তে-এনরিকে

রাষ্ট্রসঙ্ঘের নতুন মানচিত্রে অরুণাচল ও আকসাই চিন, ভারত ও চিনের মধ্যবর্তী পৃথক অঞ্চল!

পাকিস্তানকে খুশি করতে ব্রিকস সম্মেলনে যোগ দিচ্ছেন না তারেক রহমান!

মোদির সভায় বন্দুক হাতে ঢুকে পড়ল দুই যুবক, তার পর যা ঘটল শুনলে চমকে যাবেন…

নিয়মভঙ্গের দায়ে Arsalan, Karims, Nijam’s-সহ ৪০টি রেস্তরাঁর লাইসেন্স সাসপেন্ড

ব্যালন ডি’অর: সেরা গোলরক্ষকের মনোনয়ন পেলেন বিশ্বকাপ মাতানো ভোজিনহা

নন্দীগ্রামে উপ নির্বাচনে বিজেপির প্রার্থী কে? পদ্ম শিবিরে জোর জল্পনা