করাচির ফ্ল্যাট থেকে পচাগলা দেহ উদ্ধার, ৯ মাস আগেই মৃত্যু হয়েছিল পাক-অভিনেত্রী হুমাইরার

এক সপ্তাহ নয়, ৯ মাস আগেই মৃত্যু হয়েছিল পাকিস্তানি অভিনেত্রী হুমাইরার। ফরেন্সিক রিপোর্টে পাওয়া গেল বিস্ফোরক তথ্য।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ এক সপ্তাহ নয়, ৯ মাস আগেই মৃত্যু হয়েছিল পাকিস্তানি অভিনেত্রী হুমাইরার। ফরেন্সিক রিপোর্টে পাওয়া গেল বিস্ফোরক তথ্য। গত মঙ্গলবার করাচিতে পাকিস্তানি প্রতিরক্ষা বাহিনীর আবাসন থেকে পচাগলা অবস্থায় উদ্ধার হয় অভিনেত্রী-মডেন হুমাইরা আসগরের দেহ। ভাড়া ফ্ল্যাটে তিনি একাই থাকতেন। কিন্ত গত অক্টোবর মাস থেকে থেকেই ভাড়ার টাকা দেওয়া বন্ধ করে দিয়ে ছিলেন হুমাইরা। অগত্যা তাঁর সঙ্গে যোগাযোগ করতে পারছিলেন না বাড়িওয়ালা। এরপর তাঁকে উচ্ছেদের জন্যে একটি আদালতে দ্বারস্থ হন বাড়িওয়ালা। এরপর আদালতের নির্দেশে গত মঙ্গলবার হুমাইরার বাড়ি ওয়ালা তাঁর ফ্ল্যাটে গেলে দরজা ভিতর থেকে বন্ধ দেখতে পান এবং সেখান থেকে দুর্গন্ধ পান। এরপরেই তিনি পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দরজা ভেঙে অভিনেত্রীর পচাগলা দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠান, এবং ঘটনাস্থলে ফরেনসিক দল পৌঁছন। সেই মুহূর্তে পুলিশের ধারনা ছিল যে, এক সপ্তাহ আগে অভিনেত্রীর মৃত্যু হয়েছে। কিন্তু ফরেনসিক দল এখন জানাচ্ছে, এক সপ্তাহ নয়, প্রায় নয়মাস আগে মৃত্যু হয়েছিল অভিনেত্রীর। এবং তিনি এতদিন মৃত অবস্থাতেই ঘরে পড়েছিলেন। তবে তিনি আত্মহত্যা করেছেন নাকি অন্যভাবে মৃত্যু হয়েছিল, তা নিয়ে ধোঁয়াশায় ছিলেন পুলিশ। অবশেষে বিস্ফোরক তথ্য সামনে এল।

আরব নিউজের সাম্প্রতিক প্রতিবেদন অনুসারে, হুমাইরা আসগর আলি ২০২৪ সালের অক্টোবরে মারা গিয়েছেন। করাচি পুলিশ সার্জন ময়নাতদন্তের রিপোর্টে বিষয়টি নিশ্চিত করেছেন। তাঁর দেহের পচনের ধরন দেখে বিষয়টি আঁচ করেছেন তিনি। পুলিশের উপ-মহাপরিদর্শক সৈয়দ আসাদ জানিয়েছেন, “অভিনেত্রীর কল ডিটেইল রেকর্ড (CDR) অনুসারে শেষ কলটি ২০২৪ সালের অক্টোবরে করা হয়েছিল। তাঁর প্রতিবেশীরা তাঁকে শেষবার সেপ্টেম্বর বা অক্টোবরেই দেখেছিলেন।” কর্মকর্তারা আরও প্রকাশ করেছেন যে, ‘ইলেকট্রিক বিল পরিশোধ না করার কারণে এবং অ্যাপার্টমেন্টে কোনও বিকল্প বিদ্যুৎ উৎস না থাকার কারণে ২০২৪ সালের অক্টোবরে অভিনেত্রীর ফ্ল্যাটের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছিল। সম্ভবত তাঁর বিল পরিশোধ এবং বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হওয়ার মাঝামাঝি সময়ে তিনি মারা গিয়েছেন। তবে বাড়িতে কোনও মোমবাতি পাওয়া যায়নি। তার বাড়িতে মেয়াদোত্তীর্ণ খাবার পাওয়া গিয়েছে।’ আরেক কর্মকর্তা উল্লেখ করেছেন যে, অভিনেত্রীর ফ্ল্যাটের একতলার অ্যাপার্টমেন্টটি খালি ছিল, তাই প্রতিবেশীরা কোনও গন্ধ লক্ষ্য করেনি।

ফেব্রুয়ারিতে যখন কিছু বাসিন্দা ফিরে এসেছিলেন, তখনও গন্ধ কমে গিয়েছিল। বারান্দার একটি দরজা খোলা পাওয়া গিয়েছিল।’ তবে এর আগে, পুলিশ জানিয়েছিল যে, হুমাইরার পরিবার তাঁর মৃতদেহ দাবি করতে অস্বীকৃতি জানিয়েছে। তবে, তার ভাই নাভিদ আসগর দিদির দেহাবশেষ হেফাজতে নিয়েছেন। তাঁর বাবা জানিয়েছেন, মেয়ের সঙ্গে অনেকদিন আগেই সম্পর্ক বিচ্ছিন্ন করেছেন তিনি। তাই তাঁর দেহ নিয়ে যা খুশি তাই করলেও তিনি অবাক হবেন না। তবে তাঁর মৃতদেহটি মারাত্মকভাবে পচে যাওয়ায় এবং দৃশ্যত শনাক্ত করা সম্ভব না হওয়ায় যাচাইয়ের জন্য একটি ডিএনএ পরীক্ষা করা হয়েছিল। হুমাইরা প্রায় সাত বছর আগে পরিবারের সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করে লাহোর থেকে করাচিতে চলে এসেছিলেন। তবে পরিবারের সঙ্গে মাঝে মাঝে দেখা করতে যেতেন তিনি। অভিনেত্রীর ভাই জানিয়েছেন, সাম্প্রতিক সময়ে, ‘তিনি প্রায় দেড় বছর বাড়িতে ছিলেন না। এজন্যই আমার বাবা বলেছিলেন যে যদি কোনও জরুরি অবস্থা হয়, তাহলে তোমরা তাকে [করাচিতে] সেখানেই কবর দিতে পার।’

হুমাইরা আসগর আলি কে ছিলেন?

লাহোরের বাসিন্দা হুমাইরা আসগর আলি ২০১৫ সালে বিনোদন জগতে যাত্রা শুরু করেছিলেন। তাকে জাস্ট ম্যারিড, এহসান ফারামোশ, গুরু এবং চল দিল মেরে-এর মতো টেলিভিশন অনুষ্ঠানের একটি ধারাবাহিকে পার্শ্ব চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে। চলচ্চিত্রের কথা বলতে গেলে, তাকে জালাইবি (২০১৫) এবং পরে লাভ ভ্যাকসিন (২০২১) ছবিতে দেখা গিয়েছিল।

ইতিহাসের পাতায় নয়, চোখের সামনে দেখুন রাজকীয় স্থাপত্য, রাজস্থান ভ্রমণে রইল সম্পূর্ণ গাইড

বয়স বাড়লেই কি বড় হচ্ছে প্রস্টেট গ্রন্থি? পুরুষদের শরীরে কেন দেখা দেয় এই সমস্যা, জানুন

মা হলেন ‘অতি উত্তম’ খ্যাত অভিনেত্রী রোশনি

সাপে কামড়ালে প্রথম কয়েক মিনিটেই কী করবেন? ভুল পদক্ষেপ নেওয়ার আগে সাবধান! 

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

শীতের সন্ধ্যায় গরম গরম স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ! বাড়িতেই বানিয়ে নিন সহজ এই রেসিপি

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল