বালোচ বিপ্লবীদের সঙ্গে তুমুল গুলির লড়াই, পাকিস্তানি মেজরসহ নিহত ৫

Share:

আন্তর্জাতিক ডেস্ক: বন্যা কবলিত পাকিস্তানে নয়া বিপদ। এমনিতেই শাহবাজ শরিফের দেশ বালোচ বিপ্লবীদের নিয়ে হিমশিম খাচ্ছে। বালুচিস্তানের বিদ্রোহীদের একের পর এক আঘাত প্রত্যাঘাতে আতঙ্কিত পাকিস্তান। এর মধ্যেই আরও এক পাক মেজর এবং নিরাপত্তা বাহিনীর এক সদস্যের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। পাকিস্তানের বালুচিস্তানের মাস্তুং জেলায় এক অভিযানে পাকিস্তানের সেনাবাহিনীর এক মেজর এবং নিরাপত্তা বাহিনীর এক সদস্য মারা যান। বৃহস্পতিবার আইএসপিআর এই তথ্য জানায়।

আইএসপিআর এর দেওয়া বিবৃতি অনুযায়ী বালোচ বিপ্লবীদের গোপন আস্তানার খবর পেয়ে পাকিস্তানের নিরাপত্তাবাহিনী অভিযান চালিয়েছিল। গোয়েন্দা ভিত্তিক এই অভিযান চালানোর সময় তিনজন বালোচ বিপ্লবী নিহত হন। বালোচদের পাল্টা হামলায় মারা যান পাকিস্তানের মেজর জিহাদ সেলিম আওয়াল(৩১)। তিনি পাকিস্তানি সেনাদের সামনে থেকে নেতৃত্ব দিচ্ছিলেন। এছাড়াও গুলি বিনিময়ের সময় একজন নিরাপত্তা কর্মী নাজাম হুসেইন নিহত হন।

পাকিস্তানের কাছে বালোচ বিপ্লবীরা ‘জঙ্গি’ হিসেবেই পরিচিত। তাই পাকিস্তানের দাবি বালোচিস্তানকে জঙ্গিমুক্ত করতে হবে। সেই জন্যইন চালানো হয়েছিল এই অভিযান। সাম্প্রতিক সময়ে পাকিস্তানে একের পর এক সন্ত্রাসী হামলা হয়েছে। পাকিস্তানের নিরাপত্তা বাহিনী বালোচ বিপ্লবীদের চালানো একাধিক হামলার শিকার হয়েছে। এখন পাকিস্তান কোমর বেঁধে নেমেছে জঙ্গি নিধনে।

গত মে মাসে কাছি জেলায় পাক সেনার উপর হামলা চালায় বালুচিস্তান। এখানে ফ্রন্টিয়ার কর্পসের কনভয়ে একটি আইইডি বিস্ফোরণ ঘটে। ঘটনার পর তড়িঘড়ি আসে নিরাপত্তা বাহিনী। তারাই ঘটনাস্থল ঘিরে রাখে। হামলায় যুক্তদের খুঁজে বের করতে শুরু হয় তল্লাশি অভিযান। আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

ইতিহাসের পাতায় নয়, চোখের সামনে দেখুন রাজকীয় স্থাপত্য, রাজস্থান ভ্রমণে রইল সম্পূর্ণ গাইড

বয়স বাড়লেই কি বড় হচ্ছে প্রস্টেট গ্রন্থি? পুরুষদের শরীরে কেন দেখা দেয় এই সমস্যা, জানুন

মা হলেন ‘অতি উত্তম’ খ্যাত অভিনেত্রী রোশনি

সাপে কামড়ালে প্রথম কয়েক মিনিটেই কী করবেন? ভুল পদক্ষেপ নেওয়ার আগে সাবধান! 

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

শীতের সন্ধ্যায় গরম গরম স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ! বাড়িতেই বানিয়ে নিন সহজ এই রেসিপি

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল