‘পুরুষ হলে আমাদের মুখোমুখি হও’, আসীম মুনিরকে প্রকাশ্যে হুমকি টিটিপির

Share:

নিজস্ব  প্রতিনিধি: তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) কর্তৃক প্রকাশিত একাধিক ভিডিও পাক সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসীম মুনিরকে বিপাকে ফেলে দিয়েছে। ভিডিওগুলিতে দেখা যাচ্ছে যে একজন শীর্ষ টিটিপি কমান্ডার মুনিরকে রীতিমতো হুমকি দিয়ে বলছেন, পাকিস্তানি সেনাবাহিনীর উচিত সেনা পাঠানো এড়িয়ে চলা। পরিবর্তে, উচ্চপদস্থ আধিকারিকদের উচিত নিজেরাই যুদ্ধক্ষেত্রে এসে নেতৃত্ব প্রদান করা।

ভিডিওগুলিতে ৮ অক্টোবর খাইবার পাখতুনখোয়ার খুররামে এক অতর্কিত হামলার ফুটেজ প্রকাশ পেয়েছে। তাতে টিটিপি দাবি করেছে যে ২২ জন পাকিস্তানি সেনা নিহত হয়েছে। বাজেয়াপ্ত হয়েছে প্রচুর গোলাবারুদ এবং যান। পাকিস্তানের সরকারি বিবরণে এখনও পর্যন্ত কম হতাহতের ঘটনা রেকর্ড করা হয়েছে। যদিও সেনাবাহিনী স্বীকার করেছে যে হামলায় ১১ জন সেনা নিহত হয়েছেন।

একটি ক্লিপে পাকিস্তানি কর্মকর্তাদের কাছে কমান্ডার কাজিম হিসেবে পরিচিত টিটিপির একজন বরিষ্ঠ নেতা সামনে এসে বলেন, “যদি তোমরা পুরুষ হও, তাহলে আমাদের মুখোমুখি হও।” একই ভিডিওতে কাজিম এরপর বলেছেন, “যদি তুমি তোমার মায়ের দুধ খেয়ে থাকো, তাহলে আমাদের সঙ্গে যুদ্ধ কর।” ২১ অক্টোবর পাকিস্তান সরকার কাজিমের মাথার দাম ঘোষণা করেন তথ্যের জন্য ১০ কোটি পাকিস্তানি রুপি (পিকেআর) পুরস্কার ঘোষণা করে।

সীমান্তে বিগত কয়েকদিন ধরে গোলাবর্ষণ, বিমান হামলার ফলে উভয় পক্ষের বেশ কিছু সাধারণ মানুষের প্রাণহানি হয়। পাকিস্তান এবং কাবুলের তালিবান নেতৃত্বাধীন কর্তৃপক্ষ অক্টোবরের মাঝামাঝি সময়ে কাতার ও তুরস্কের মধ্যস্থতায় তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মত হয়। দোহায় প্রকাশ্যে এই যুদ্ধবিরতি ঘোষণা করা হয়েছিল। কিন্তু ইসলামাবাদের বক্তব্য যুদ্ধবিরতি কেবল তখনই টিকে থাকবে যদি আফগানিস্তান নিজ দেশের মাটি থেকে পরিচালিত টিটিপির মতো সশস্ত্র গোষ্ঠীগুলির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়।

পাকিস্তানি সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হচ্ছে টিটিপির সাফল্য অন্যান্য সহিংস সংগঠনগুলিকে উৎসাহিত করেছে। লস্কর-ই-ঝাংভি (এলইজে), ইসলামিক স্টেট খোরাসান প্রদেশ (আইএসকেপি) এবং জইশ-ই-মহম্মদের মতো বিচ্ছিন্ন গোষ্ঠীগুলি সকলেই এই সাফল্যের গতিপথকে ভালভাবে পর্যবেক্ষণ করছে। এলইজে-র পাকিস্তানের অভ্যন্তরে সংখ্যালঘু সম্প্রদায়কে লক্ষ্য করে সাম্প্রদায়িক সন্ত্রাস ঘটানোর ইতিহাস রয়েছে।

কালীপুজোর আগে স্কুলে মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা রাজ্যের

এগরোল-চাউমিনের দাম ১০ টাকা! সস্তায় মুখরোচক ফাস্টফুড খাওয়াচ্ছেন ছায়াদেবী

মাত্র ৫ টাকাতেই চিকেন-ভাত! পেট ভরে খেল শান্তিপুরবাসী

‘কাজের সূত্রে ভিন রাজ্যে গেলেও জব কার্ড বাতিল নয়,’ ঘোষণা দিলীপের

‘পুলিশ বাধা দিলে কালীঘাট মন্দিরের সামনে পুজো করব’, হুঁশিয়ারি মমতার

‘অভিষেকের বাড়ির সামনে হামলার ঘটনায় বিজেপি যুক্ত নয়,’ সাফ জানালেন শমীক

শান্তিপুরের প্রায় ৫০০ বছরের পুরানো চাঁদুনী বাড়ির পুজোয় বাজল নহবৎ

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

শর্তের বিনিময়ে দক্ষিণেশ্বরেও রিল শ্যুটের অনুমতি পেলেন ব্লগাররা

‘প্রেসিডেন্সি, যাদবপুর থেকে দেশবিরোধীদের হটাব,’ দৃপ্তকণ্ঠে ঘোষণা শুভেন্দুর

ভারতীয় বোলারদের দাপটে বিপাকে নিউজিল্যান্ড, শুভমনদের ১৩৫ রানের টার্গেট দিল কিউয়িরা

স্বাধীনতার পর প্রথম জ্বলল আলো, কালীপুজোর আগে খুশির হাওয়া তারকেশ্বরের এই গ্রামে

কবে ওটিটি-তে মুক্তি পাচ্ছে বক্স অফিস কাঁপানো ‘হনুমান অংশ’? জানুন তারিখ

মাঠেই মেজাজ হারালেন বিরাট! ভাইরাল ভিডিও, কি এমন করলেন তিনি?