খালেদার শেষকৃত্যে যোগ দিতে ঢাকায় যাচ্ছেন পাকিস্তানের বিদেশ মন্ত্রী

Share:

আন্তর্জাতিক ডেস্ক: মঙ্গলবার প্রয়াত হয়েছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়া। তাঁর প্রয়াণে বাংলাদেশে নেমে এসেছে শোকের ছায়া। বুধবার হবে খালেদা জিয়ার শেষকৃত্য। বিএনপির চেয়ারপারসনের শেষকৃত্যে যোগ দেবেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও বিদেশমন্ত্রী ইসহাক দার।

ঢাকায় পাকিস্তান হাইকমিশনের একটি সূত্র ইসহাক দারের খালেদা জিয়ার শেষকৃত্যে যোগ দেওয়ার তথ্য নিশ্চিত করেছে। পাকিস্তান হাইকমিশনের সূত্র জানয়েছে খালেদা জিয়ার শেষকৃত্যে যোগ দিতে ইসহাক দার বুধবার ঢাকায় আসবেন।  শেষ ইচ্ছা মেনেই স্বামী প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে সমাধিস্থ করা হচ্ছে সদ্যপ্রয়াত বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে। আগামিকাল বুধবার (৩১ ডিসেম্বর) রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য করা হবে তাঁর। ওই শেষকৃত্য অনুষ্ঠানে সাধারণ মানুষের অংশগ্রহণ নিষিদ্ধ করেছে মোল্লা মুহাম্মদ ইউনূসের সরকার। শুধু প্রাক্তন প্রধানমন্ত্রীর পরিবারের সদস্য, বিএনপির শীর্ষ নেতা এবং তদারকি সরকারের শীর্ষ কর্তা ও আধিকারিকরাই শেরেবাংলা নগরে জিয়া উদ্যানের অনুষ্ঠানে হাজির থাকতে পারবেন। ওই সিদ্ধান্ত নিয়ে ইতিমধ্যেই সমালোচনার ঝড় উঠেছে। সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে লক্ষ-লক্ষ বিএনপি কর্মী শেষকৃত্যে সামিল হতে পারেন এমন আশঙ্কায় খালেদার শেষকৃত্যের নিরাপত্তায় ১০ হাজার পুলিশ ও সশস্ত্র নিরাপত্তা রক্ষী মোতায়েনের সিদ্ধান্ত হয়েছে।

আরও পড়ুন: পাক সেনাপ্রধান আসিম মুনিরের বাড়িতে বাজল সানাই, কাদের মধ্যে বিয়ে?‌ চর্চা তুঙ্গে

গত ২৩ নভেম্বর শারীরিক অসুস্থতা নিয়ে রাজধানী ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়া। গত ৩৭ দিন ধরে কার্যত যমে-মানুষে টানাটানি চলছিল। প্রথমে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে উড়িয়ে নিয়ে যাওয়ার কথা ভাবা হলেও শারীরিক অবস্থা বিবেচনা করে পরে সেই সিদ্ধান্ত বদল করা হয়। এভারকেয়ার হাসপাতালে রেখেই চলছিল চিকিৎসা। গতকাল সোমবার (২৯ ডিসেম্বর) রাতেই প্রাক্তন প্রধানমন্ত্রীর শারীরিক অবস্থার চূড়ান্ত অবনতি হয়। লাইফসাপোর্টে রাখা হয়। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকালেই চিকিৎসকদের পক্ষ থেকে দেশবাসীকে দুঃসংবাদ শোনানো হয়।

২৩ দিনেই বাজিমাত! বক্স অফিসে তৃতীয় স্থানে রণবীর অভিনীত ‘রামায়ণ’

ফের SRFTI-তে উত্তেজনা, ক্যাম্পাসে ঢুকে ধর্না মঞ্চে ভাঙচুরের অভিযোগ

‘কুর্সি কি পেটি বাঁধ লো’, মুম্বইয়ের অধিনায়ক হিসেবে রোহিতের প্রত্যাবর্তনে বিশেষ বার্তা সূর্যের

মাত্র ৩৮ বছর বয়সে প্রয়াত WWE তারকা ব্রনসন রিড, কি হয়েছিল?

পেরুতে দিনদুপুরে ভয়াবহ ডাকাতি! ভারতীয়কে লক্ষ্য করে গুলি, লুট গয়না

ডুয়ার্সে রাতের আকাশে রহস্যময় আলো! চোখে পড়তেই অবাক বাসিন্দারা

ভোরের হাওয়ায় শিরশিরানি, রাতে বাড়ছে ঠান্ডা, অবশেষে শীতের প্রবেশ বাংলায়!

আজকের রাশিফল: পুরনো পাওনা ফেরত পেতে পারেন, শনিবার কারা থাকবেন সাবধানে?

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

ইতিহাসের সাক্ষী নদিয়ার আড়াইশো বছরের পুরনো জমিদারবাড়ি, একদিনের ছুটিতে ঘুরে আসুন

শনিদেবের কৃপায় কর্মক্ষেত্র-অর্থভাগ্যে বিরাট বদল, ডিসেম্বরেই সুসময় ৩ রাশির

ঋতব্রত বা মমতা, কাউকেই আপাতত জোড়াফুল প্রতীক দিল না কমিশন