ইরানের বিরুদ্ধে সৌদি আরব যুদ্ধে নামলে ব্যবহার হবে পাকিস্তানের পরমাণু বোমা!

Share:

আন্তর্জাতিক ডেস্ক: প্রায় তিন সপ্তাহ হতে চলল এখনও থামেনি ইরানের সঙ্গে আমেরিকা ও ইজরায়েলের যুদ্ধ। সংঘর্ষ থামার বদলে উল্টে পরিস্থিতি আরও জটিল হচ্ছে। আরও অনেকে দেশের এই যুদ্ধে জড়িয়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে। সৌদি আরব ও পার্শ্ববর্তী উপসাগরীয় দেশগুলোর ওপর ইরান বেশি করে আক্রমণ করছে। এতেই ক্ষুব্দ হচ্ছে সৌদি। আর ইরানের হামলা সহ্য করা হবে না বলে কড়া হুঁশিয়ারি দিয়েছেন সৌদির বিদেশমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদ। সেই আবহেই ইরানের সঙ্গে সৌদি আরবের যুদ্ধে জড়িয়ে পড়ার আশঙ্কা তীব্র হচ্ছে। একজন সৌদি বিশ্লেষক জানিয়েছেন, এই যুদ্ধে ইজরায়েলের ও আমেরিকার সঙ্গে যদি সৌদি আরব সরাসরি অংশ নেয় তাহলে রিয়াদ পাকিস্তানের সঙ্গে তাদের দ্বিপাক্ষিক প্রতিরক্ষা চুক্তি সক্রিয় করবে। দক্ষিণ এশিয়ার এই দেশটির পারমাণবিক অস্ত্রভাণ্ডারের সহায়তা নিতে পারে বলেও জানা গিয়েছে।

সৌদি ভূ-রাজনৈতিক গবেষক সালমান আল-আনসারি কানাডার সংবাদমাধ্যম সিবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে চাঞ্চল্যকর এই তথ্য শেয়ার করেছেন। সংবাদমাধ্যমের সামনে তিনি বলেছেন, সৌদি আরব যদি পূর্ণ শক্তি নিয়ে যুদ্ধে নামার সিদ্ধান্ত নেয় তাহলে ইরানের হার অবশ্যম্ভাবী কারণ তখন পাকিস্তানের সঙ্গে থাকা প্রতিরক্ষা চুক্তিটি কার্যকর হবে। তিনি আরও বলেন, আক্ষরিক অর্থেই সৌদি আরবের ওপর পাকিস্তানের একটি ‘পারমাণবিক ছত্রছায়া’ রয়েছে।

আরও পড়ুন: হামলার ভয়ে ঠকঠক করে কাঁপছেন ট্রাম্প, মার্কিন দূতাবাসগুলোর নিরাপত্তা বৃদ্ধি

প্রসঙ্গত, গত বছর কাতারের দোহায় হামাস প্রতিনিধিদের ওপর ইজরায়েলি হামলার পর সৌদি আরব ও পাকিস্তান একটি পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেছিল। এই চুক্তির মূল ভিত্তি অনেকটা ছিল ন্যাটোর ‘অনুচ্ছেদ ৫’-এর মতো। সেই চুক্তিতে যেখানে বলা হয়েছে যে সৌদি বা পাকিস্তান কোনো একটি দেশের ওপর আক্রমণ উভয় দেশের ওপর আক্রমণ হিসেবে গণ্য হবে।

‘পদ নয়, বিজেপির কাছে দেশ ও পড়ুয়ারা সবার উপরে,’ ধর্মেন্দ্র’র ইস্তফা প্রসঙ্গে মন্তব্য শাহের

মাত্র ১৪ বছর বয়সেই বিশ্বরেকর্ড গড়ল অনাহত সিংহ

একুশে জুলাই কাণ্ডের তদন্ত চেয়ে মণীশ গুপ্তের বিরুদ্ধে FIR দায়ের

রবিতে হাওড়া ডিভিশনে বাতিল থাকবে একগুচ্ছ ট্রেন

নিট প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলনে নেমে গ্রেফতার তেজপ্রতাপ যাদব

বচসার মাঝেই স্টেট ব্যাঙ্কের ম্যানেজারের গালে সপাটে চড় প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর মেয়ের

ধর্মতলায় আন্দোলনের নামে অশান্তি পাকানোর চেষ্টায় গ্রেফতারির সংখ্যা বেড়ে দাঁড়াল ১১

খালি পেটে রোজ সকালে পান করুন ঢ্যাঁড়শের জল, উপকার শুনলে চমকে যাবেন

ধর্মেন্দ্র প্রধানের জায়গায় শিক্ষামন্ত্রী হলেন প্রহ্লাদ যোশী

জিম্বাবোয়েকে দুরমুশ করে সিরিজ পকেটে পুরলেন শ্রেয়সরা

শেখ হাসিনার পরিত্যক্ত বাড়ি ‘সুধা সদন’ থেকে যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার

রবি থেকে মহাদুর্যোগের আশঙ্কা! ভারী বৃষ্টিতে ভাসবে বাংলা

আন্দোলনের নামে ধর্মতলায় অশান্তি পাকানোর অভিযোগে আটক ৫

গুঞ্জন সত্যি করে তৃতীয়বার বাবা হলেন কাঞ্চন, পুত্র নাকি কন্যা কে এল শ্রীময়ীর কোলে?