হামলার ভয়ে ঠকঠক করে কাঁপছেন ট্রাম্প, মার্কিন দূতাবাসগুলোর নিরাপত্তা বৃদ্ধি

Share:

আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যে ইরানকে কেন্দ্র করে চলমান সংঘাতের প্রভাব ক্রমশ বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ছে। এই পরিস্থিতিতে মার্কিন কূটনৈতিক মিশনগুলোর উপর হামলার ঝুঁকি বেড়ে যাওয়ায় সব দূতাবাস ও কনস্যুলেটকে অবিলম্বে নিরাপত্তা ব্যবস্থা পুনর্বিবেচনার নির্দেশ দিয়েছে আমেরিকার পররাষ্ট্র দফতর। মঙ্গলবার (১৭ মার্চ) মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও-র স্বাক্ষরিত এক জরুরি বার্তায় এই নির্দেশ জারি করা হয়। সেখানে বলা হয়েছে, প্রতিটি মিশনকে তাদের নিজস্ব ‘ইমার্জেন্সি অ্যাকশন কমিটি’ (EAC)-র সঙ্গে দ্রুত বৈঠক করে সম্ভাব্য নিরাপত্তা হুমকি চিহ্নিত করতে এবং বর্তমান নিরাপত্তা ব্যবস্থা পুনর্মূল্যায়ন করতে হবে।

দ্য ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে জানানো হয়েছে, গত ২৮ ফেব্রুয়ারি ইরান-ইজরায়েল-আমেরিকা উত্তেজনা শুরু হওয়ার পর এই প্রথমবার বিশ্বব্যাপী সমস্ত মার্কিন কূটনৈতিক মিশনকে একযোগে এত বড় সতর্কতা জারি করা হলো। 

আরও পড়ুন: রণতরী জেরাল্ড ফোর্ডে আগুন লাগিয়েছে নাবিকরাই? তদন্তে মার্কিন নৌবাহিনী

এই নির্দেশনার পেছনে সাম্প্রতিক একাধিক হামলার ঘটনাই প্রধান কারণ বলে মনে করা হচ্ছে। প্রতিবেদনে দাবি করা হয়েছে, গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরাকে মিলিশিয়া গোষ্ঠীগুলি মার্কিন স্থাপনাগুলিকে লক্ষ্য করে অন্তত ২৯২টি হামলা চালিয়েছে। এছাড়াও, রিয়াধে মার্কিন দূতাবাসে ড্রোন হামলায় ভবনের একাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। মধ্যপ্রাচ্যের বাইরেও হামলার ঘটনা ঘটেছে। টরন্টোতে মার্কিন কনস্যুলেটের সামনে গুলিবর্ষণ এবং অসলোতে দূতাবাসের কাছে শক্তিশালী বিস্ফোরণের ঘটনা উদ্বেগ বাড়িয়েছে। এই ঘটনাগুলি স্পষ্ট করে দিচ্ছে যে, ইরানকে ঘিরে সংঘাত এখন আর কেবল নির্দিষ্ট অঞ্চলের মধ্যে সীমাবদ্ধ নেই। বরং তা বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে মার্কিন নাগরিক ও কূটনৈতিক স্থাপনাগুলির জন্য এক বড় নিরাপত্তা হুমকি হয়ে উঠছে।

‘পদ নয়, বিজেপির কাছে দেশ ও পড়ুয়ারা সবার উপরে,’ ধর্মেন্দ্র’র ইস্তফা প্রসঙ্গে মন্তব্য শাহের

মাত্র ১৪ বছর বয়সেই বিশ্বরেকর্ড গড়ল অনাহত সিংহ

একুশে জুলাই কাণ্ডের তদন্ত চেয়ে মণীশ গুপ্তের বিরুদ্ধে FIR দায়ের

রবিতে হাওড়া ডিভিশনে বাতিল থাকবে একগুচ্ছ ট্রেন

নিট প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলনে নেমে গ্রেফতার তেজপ্রতাপ যাদব

বচসার মাঝেই স্টেট ব্যাঙ্কের ম্যানেজারের গালে সপাটে চড় প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর মেয়ের

ধর্মতলায় আন্দোলনের নামে অশান্তি পাকানোর চেষ্টায় গ্রেফতারির সংখ্যা বেড়ে দাঁড়াল ১১

খালি পেটে রোজ সকালে পান করুন ঢ্যাঁড়শের জল, উপকার শুনলে চমকে যাবেন

ধর্মেন্দ্র প্রধানের জায়গায় শিক্ষামন্ত্রী হলেন প্রহ্লাদ যোশী

জিম্বাবোয়েকে দুরমুশ করে সিরিজ পকেটে পুরলেন শ্রেয়সরা

শেখ হাসিনার পরিত্যক্ত বাড়ি ‘সুধা সদন’ থেকে যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার

রবি থেকে মহাদুর্যোগের আশঙ্কা! ভারী বৃষ্টিতে ভাসবে বাংলা

আন্দোলনের নামে ধর্মতলায় অশান্তি পাকানোর অভিযোগে আটক ৫

গুঞ্জন সত্যি করে তৃতীয়বার বাবা হলেন কাঞ্চন, পুত্র নাকি কন্যা কে এল শ্রীময়ীর কোলে?