আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

Brazil plane crash: ব্রাজিলে যাত্রীবাহী বিমান ভেঙে পড়ে নিহত ৬২ আরোহী

আন্তর্জাতিক ডেস্ক: নেপালের পর এবার ব্রাজিল। শুক্রবার দুপুরে ব্রাজিলের সাও পাওলোতে এক যাত্রীবাহী বিমান ভেঙে প্রাণ হারিয়েছেন ৬২ আরোহী। মৃতদের মধ্যে ৫৮ জন যাত্রী এবং চার জন বিমান ক্রু। দুর্ঘটনার খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে ছুটে গিয়েছিলেন উদ্ধারকারীরা। কিন্তু বিধ্বস্ত বিমানের কোনও আরোহীকে জীবন্ত অবস্থায় উদ্ধার করতে পারেননি। ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা ভয়াবহ বিমান দুর্ঘটনায় নিহত যাত্রী ও বিমান কর্মীদের পরিবারকে সমবেদনা জানিয়েছেন।

মার্কিন সংবাদমাধ্যম ‘সিএনএন’ জানিয়েছে, শুক্রবার দুপুরে (স্থানীয় সময়) বেসরকারি বিমান সংস্থা ভয়েপাস এয়ারলাইন্সের একটি বিমান ৫৮ যাত্রী ও চার বিমান ক্রু-কে নিয়ে পারানা রাজ্যের কাসকাভেল থেকে সাও পাওলো যাচ্ছিল। ভিনহেদো শহরের কাছে জনবহুল এলাকায় আচমকাই ভেঙে পড়ে বিমানটি। বেশ কয়েকটি বাড়ির উপরেই ভেঙে পড়ে বিমানটি। বাড়িগুলি গুঁড়িয়ে যাওয়ার পাশাপাশি বিমানটিতে আগুন ধরে যায়। সমাজমাধ্যমে ভাইরাল হওয়া একাধিক ভিডিও-তে দেখা গিয়েছে, বিমানটি ভেঙে পড়ার সঙ্গে সঙ্গেই কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। বিকট শব্দ শুনে এলাকার বাসিন্দারা অনেকেই প্রাণ ভয়ে ঘরের বাইরে বেরিয়ে এসেছেন।

দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছে যায় সাও পাওলো শহরের দমকল বিভাগ এবং পুলিশ। বিমানটির আরোহীদের উদ্ধারে পাঠানো হয় বিশেষ তদন্তকারী দল। কিন্তু ধ্বংসস্তুপ থেকে কোনও যাত্রীকে জীবিত অবস্থায় উদ্ধার করতে পারেননি উদ্ধারকারীরা। কী ভাবে দুর্ঘটনা ঘটল, তা এখনও স্পষ্ট নয়। ইতিমধ্যেই ব্রাজিলের বিমান চলাচল মন্ত্রকের তরফে ঘটনার তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

Published by:

Share Link:

More Releted News:

নাচের অনুষ্ঠানে তরুণীকে জাপটে ধরল রোবট, ভাইরাল ভিডিও ঘিরে চাঞ্চল্য

হরমুজ প্রণালি খুলতে আমেরিকাকে নতুন শর্ত দিল ইরান

‘আমি ধর্ষক নই’, গুলিকাণ্ডে সাংবাদিকদের প্রশ্নে মেজাজ হারালেন ট্রাম্প

মালিতে ভয়াবহ জঙ্গি হামলা, বিদ্রোহীদের গুলিতে নিহত দেশের প্রতিরক্ষামন্ত্রী

‘পাকিস্তান নিরপেক্ষ নয়,’ আমেরিকার সঙ্গে দ্বিতীয় দফার বৈঠকের আগেই খোঁচা ইরানের সাংসদের

৪০ বছর আগে ওয়াশিংটনের একই হোটেলের বাইরে গুলিবিদ্ধ হয়েছিলেন প্রেসিডেন্ট রেগন

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ