ইরানকে জব্দ করতে মধ্যপ্রাচ্যে আরও সেনা ও অস্ত্রের জোগান আমেরিকার

Share:

আন্তর্জাতিক ডেস্ক : মধ্যপ্রাচ্যে ক্রমশ বাড়ছে যুদ্ধের পারদ। একদিকে লেবানন-ইরান ও গাজা নিয়ে ইজরায়েলের সংঘর্ষ আরও বাড়ছে। এমতাবস্থায় মিত্র দেশ ইজরায়েলকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে আমেরিকা। বরাবরই ইজরায়েলকে সমর্থন ও অস্ত্র জুগিয়ে আসছে আমেরিকা। যা মোটেও ভাল চোখে দেখছে না ইরান সহ মিত্র দেশগুলি। আর তাতেই কোন ঝুঁকি নিতে চাইছে না আমেরিকা। চলমান উত্তেজনার মধ্যেই শুক্রবার মধ্যপ্রাচ্যে অতিরিক্ত সেনা ও অস্ত্র মোতায়েনের ঘোষণা করেছে দেশটি (আমেরিকা)।সামরিক অস্ত্রের মধ্যে রয়েছে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, দূরপাল্লার বি-৫২ বোমারু যুদ্ধবিমান। মধ্যপ্রাচ্যে এসব অস্ত্র মোতায়েন ইরানকে সতর্ক করার অংশ বলা চলে।পরোক্ষভাবে ইরানকে হুমকি দিল আমেরিকা।

এই নিয়ে পেন্টাগনের মুখপাত্র মেজর জেনারেল প্যাট রাইডার এক বিবৃতিতে জানিয়েছেন, ইরান ও তাঁর মিত্রদেশ অথবা ইরানের বদলে অন্য কোনো দেশ যদি মার্কিন সেনা বা এই অঞ্চলকে হামলার লক্ষ্যবস্তু করে, তাহলে নিজেদের জনগণকে সুরক্ষিত করতে সব ধরনের প্রয়োজনীয় পদক্ষেপ নেবে আমেরিকা। রাইডার আরও জানিয়েছেন, আগামী মাস গুলোয় নতুন বাহিনী এসে পৌঁছানো শুরু করবে।

উল্লেখ্য, চলতি বছরের গত ২৬ অক্টোবর ইরানে হামলা চালিয়েছিল ইজরায়েল। এপ্রিল ও অক্টোবর মাসে ইরান ইজরায়েলে দুটি বড় ধরনের হামলা চালিয়েছে। পর্যবেক্ষকেরা সতর্কতা জারি করে বলেছেন, ইরান ও ইজরায়েলের মধ্যে সংঘর্ষ আরও তীব্র হতে পারে। এদিকে আগামী ৫ নভেম্বর রয়েছে মার্কিন নির্বাচন। এর আগে ইরান ইজরায়েলে প্রতিশোধমূলক হামলা চালাবে কিনা তা জানা যায় নি। তবে বিশ্লেষেকরা মনে করছে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগেই ইজরায়েলে হামলা চালাতে পারে ইরান।

আরও পড়ুন : শত্রু দেশ ইজরায়েলে হামলা চালানোর নির্দেশ খামেইনির

ধর্ষণে অভিযুক্ত অভিষেক পোড়েল মামলায় হাইকোর্টকে দ্রুত শুনানির নির্দেশ সুপ্রিম কোর্টের

বাগেশ্বর বাবার ছবি পোড়ানোয় কড়া অ্যাকশন, অভিযুক্তদের গ্রেফতারের নির্দেশ শুভেন্দুর

শালবনি জমি দুর্নীতি মামলায় অভিষেকের বাড়ি থেকে গ্রেফতার আপ্তসহায়ক সুমিত রায়

গেরুয়া শব্দের অপমান করার আগে পাঁচ বার ভাববেন, কড়া বার্তা শুভেন্দুর

অভিষেকের পিএ সুমিত রায়ের আগাম জামিনের আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট, গ্রেফতার হবেন?

বিদ্যুৎ বিল মেটানোর নামে প্রতারণা, ৯৯ হাজার টাকা খোয়ালেন রানাঘাটের বিজেপি নেতা

গরম ভাতে সেরা পদ! ঝটপট বানিয়ে নিন মুচমুচে ইলিশ মাছের বড়া

বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আধিকারিক ও কর্মীদের প্রভিডেন্ট ফান্ড নিয়ে এবার বড় সিদ্ধান্ত নবান্নের

শুভেন্দুকে জেড প্লাস সুরক্ষা দেবে কেন্দ্র, কেন বাড়ল মুখ্যমন্ত্রীর নিরাপত্তা?

শর্তসাপেক্ষে শ্রীরামপুরে মিছিলের অনুমতি পেল কালীঘাটপন্থী তৃণমূল

জালিয়াতির অভিযোগ, বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালকের পদে ইস্তফা হাসিনা কন্যার

ভারী বৃষ্টিতে বিপর্যস্ত চিন, ভয়াবহ ভূমিধসে মৃত ১৬

ট্রেনের কামরা যেন বাড়ির ডাইনিং রুম! হাঁড়ি ভর্তি ভাত-চিকেন নিয়ে ভাইরাল মহিলা

বসপায় ক্ষমতা নিয়ে তুঙ্গে লড়াই, ভাইপোকে দল থেকে তাড়ালেন মায়াবতী