চিনের ব্যবসায়ীর সঙ্গে গোপন বৈঠক করে পদ খোয়ালেন পেরুর প্রেসিডেন্ট

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ক্ষমতা গ্রহণের মাত্র চার মাসের মাথায় পদচ্যুত হলেন পেরুর প্রেসিডেন্ট হোসে হেরি। একজন চীনা ব্যবসায়ীর সঙ্গে গোপন বৈঠকের তথ্য আড়াল করার অভিযোগকে কেন্দ্র করে তৈরি হওয়া বিতর্কই শেষ পর্যন্ত তাঁর রাজনৈতিক পতনের কারণ হয়ে দাঁড়াল। এই ঘটনাকে ঘিরে পেরুর দীর্ঘদিনের রাজনৈতিক অস্থিরতা আরও এক দফা গভীর হলো।

লাতিন আমেরিকার এই দেশটি প্রায় এক দশক ধরেই রাজনৈতিক টানাপোড়েনের মধ্যে রয়েছে। রাষ্ট্রপ্রধানদের একের পর এক অপসারণ সেই অস্থিরতারই প্রতিফলন। হোসে হেরিকে নিয়ে এই ধারাবাহিকতায় টানা তৃতীয়বারের মতো কোনো প্রেসিডেন্টকে  ক্ষমতা ছাড়তে হলো। গত বছরের অক্টোবরে দায়িত্ব নেওয়ার পর থেকেই তাঁর প্রশাসন নানা চাপের মুখে ছিল। মঙ্গলবার পেরুর কংগ্রেসে প্রেসিডেন্টের অপসারণ প্রস্তাবের পক্ষে ভোট দেন ৭৫ জন সদস্য। বিপক্ষে ভোট পড়ে ২৪টি, আর তিনজন সদস্য ভোটদানে বিরত থাকেন। এই ভোটাভুটির মাধ্যমেই হেরির প্রেসিডেন্ট পদে ইতি ঘটে।

আরও পড়ুন: মার্চের শুরুতেই রাজ্যে ১০০ কোম্পানি আধা সেনা মোতায়েন!

বর্তমান সংবিধান অনুযায়ী, এমন পরিস্থিতিতে কংগ্রেসের সভাপতির রাষ্ট্রপ্রধানের দায়িত্ব নেওয়ার কথা। তবে বর্তমান কংগ্রেস প্রধান ফার্নান্দো রসপিগলিওসি এই দায়িত্ব নিতে অস্বীকৃতি জানান। ফলে কংগ্রেসকে নতুন সভাপতি নির্বাচন করতে হচ্ছে, এবং একই সঙ্গে দেশের অষ্টম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেবেন।

‘চিফাগেট’ নামে পরিচিত কেলেঙ্কারির সূত্রপাত হয় গত মাসে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, গভীর রাতে ছদ্মবেশে একটি চীনা রেস্তোরাঁয় প্রবেশ করছেন হোসে হেরি। সেখানে তাঁর সঙ্গে দেখা করেন চীনা ব্যবসায়ী জিহুয়া ইয়াং। এই বৈঠকের কথা সরকারিভাবে প্রকাশ করা হয়নি, যা থেকেই বিতর্কের সূত্রপাত। আইনপ্রণেতাদের একজন রুথ লুক বলেন, দেশের মানুষ এমন একজন নেতাকে চায়, যিনি ব্যক্তিগত স্বার্থ নয়, জনস্বার্থ ও নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দেবেন। তাঁর মতে, স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য ক্ষমতা হস্তান্তরের মাধ্যমেই এই রাজনৈতিক সংকটের অবসান সম্ভব। আগামী ১২ এপ্রিল পেরুতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। তার আগ পর্যন্ত দেশটি একজন অন্তর্বর্তী রাষ্ট্রপ্রধানের অধীনে চলবে।

শুষ্ক পুরুলিয়ায় জলের ছোঁয়া, মেগা প্রকল্পের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী

দুটির বেশি সন্তান নয়, রাজ্যে কঠোর আইন চালুর পথে স্বাস্থ্যদফতর

লঞ্চের আগেই প্রকাশ্যে Poco M8x 5G , জেনে নিন দাম ও ফিচার

পুজোয় ডুয়ার্সে অ্যাডভেঞ্চারের হাতছানি! খুলছে সরকারি বন-বাংলো

শর্ট সার্কিটে তারাপীঠের হোটেলে বহু মানুষের মৃত্যু, এই বিপদ এড়াতে কি করবেন?

‘ক্ষতিপূরণ চাই না, বাবার নামে স্কুল করে দিন,’ ককরোচদের জানাল ইন্দাসের শেখ আব্দুল

পড়ুয়াদের দাবি মানলেন হেমন্ত সোরেন, অনিয়মের অভিযোগে পরীক্ষা বাতিল, তদন্তে CID

ভারী বৃষ্টিতে জলমগ্ন চার জেলা, একাধিক নির্দেশ নবান্নের, অতিরিক্তি NDRF মোতায়েনের পরামর্শ মুখ্যসচিবের

ফেসবুকে বঙ্গবন্ধুকে বিনম্র শ্রদ্ধা জানিয়ে চাকরি হারালেন কলেজ শিক্ষিকা

তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ডে মৃতদের পরিবারকে ৯ লক্ষ টাকা আর্থিক সাহায্যের ঘোষণা শুভেন্দুর

গভীর নিম্নচাপের প্রভাবে বিকেলের পর বাড়বে বৃষ্টি, তিন জেলায় লাল সতর্কতা জারি

শ্রীলঙ্কার বিরুদ্ধে উইকেট নিয়েই কপিল-বোথামদের ছুঁয়ে ফেললেন জাদেজা

দলবদলু কাকলি-সুদীপদের সাংসদ পদ খারিজের আর্জি নিয়ে সুুপ্রিম কোর্টে মামলা অভিষেকের

বাংলাদেশের কাছে হারের পর দুঃসংবাদ পেল অস্ট্রেলিয়া