মার্চের শুরুতেই রাজ্যে ১০০ কোম্পানি আধা সেনা মোতায়েন!

Share:

নিজস্ব প্রতিনিধি: স্পেশাল ইনটেনসিভ রিভিশন (SIR)-এর শুনানি ঘিরে রাজ্যের বিভিন্ন প্রান্তে টানা অশান্তির ঘটনার পর এ বার পশ্চিমবঙ্গের ভোট নিয়ে বাড়তি সতর্ক অবস্থান নিতে চলেছে নির্বাচন কমিশন। কমিশনের আশঙ্কা, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও অস্থির হয়ে উঠতে পারে। সেই সম্ভাবনাকে সামনে রেখেই ভোেট ঘোষণার আগেই রাজ্যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা করা হচ্ছে।

কমিশন সূত্রে জানা গিয়েছে, সদ্য বিশেষ পর্যবেক্ষক হিসেবে নিযুক্ত অবসরপ্রাপ্ত আইপিএস এন কে মিশ্রের কাছ থেকে রাজ্যের সার্বিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত রিপোর্ট চাওয়া হয়েছে। তাঁর মূল্যায়নের উপর ভিত্তি করেই নিরাপত্তা পরিকল্পনার চূড়ান্ত রূপরেখা তৈরি হবে। কমিশনের লক্ষ্য, ভোটের অনেক আগেই স্পর্শকাতর এলাকা চিহ্নিত করে সেখানে কড়া নজরদারি চালানো এবং পর্যাপ্ত বাহিনী নামিয়ে শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করা।

আরও পড়ুন: রাজ্য সরকারের উদ্যোগে স্মার্ট সিটি হচ্ছে বহরমপুর! কী কী পরিষেবা পাবেন?

সূত্রের খবর, মার্চের প্রথম সপ্তাহেই অন্তত ১০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রাজ্যে মোতায়েন করার প্রস্তুতি নেওয়া হচ্ছে। কমিশনের ঘোষণা অনুযায়ী, রাজ্যে সার-এর চূড়ান্ত ভোটার তালিকা ২৮ ফেব্রুয়ারি প্রকাশ পাওয়ার কথা। তবে শুনানির নথি যাচাইয়ের কাজ যেভাবে এগোচ্ছে, তাতে নির্ধারিত দিনে তালিকা প্রকাশ নিয়ে সংশয় প্রকাশ করেছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল।

কমিশন চায়, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর দ্রুত ভোটের দিনক্ষণ ঘোষণা করতে। সেই কারণে মার্চের দ্বিতীয় সপ্তাহের মধ্যেই বিধানসভা ভোেট ঘোষণার সম্ভাবনা তৈরি হয়েছে। কারণ এসআইআর শুনানির সময় রাজ্যে আইনশৃঙ্খলার অবনতি হয়েছিল, যা সুপ্রিম কোর্টের নজরেও আসে। এমনকি নিষ্ক্রিয়তার অভিযোগে রাজ্য পুলিশের ডিজিপিকে শো-কজের মুখে পড়তে হয়েছিল। এসব কারণেই কমিশন মনে করছে, ২০২১ সালের বিধানসভা ও ২০২৪ সালের লোকসভা নির্বাচনের তুলনায় এ বারের বিধানসভা ভোটে কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা আরও বাড়ানো হতে পারে।

রান্নাঘরে তিন বার্নারের ওভেন কতটা শুভ? জানুন কী বলছে বাস্তুশাস্ত্র

মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে সোনার খনি ধসে ভয়াবহ বিপর্যয়, মৃত অন্তত ৩০

সকালের জলখাবারে পরিবারের সদস্যদের জন্য বানিয়ে ফেলুন মুচমুচে পেঁয়াজের চিলা

তারাপীঠের পর কলকাতা, ফ্রী স্কুল স্ট্রিটের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে শিশু-সহ মৃত ৯

মাত্র ৩০০ টাকা রিচার্জ করলেই বছরভর সুবিধা, ধামাকা অফার JIO-র!

সেপ্টেম্বরে ৫ রাশির ভাগ্যোদয়,মালব্য রাজযোগে আসবে অর্থ ও সাফল্য

বুধবার কেমন কাটবে আপনার দিন? জেনে নিন আজকের রাশিফল

১৫ মিনিটেই সুজি দিয়ে খুদের জন্য বানান এই হেলদি আর মজাদার রেসিপি

একে-৪৭ থেকে ছাত্রদের ওপর গুলি চালানোর ঘটনায় অপসারিত বিহারের পুলিশ সুপার

বকেয়া ডিএ-র ৬৫% মিটিয়ে দেওয়া হয়েছে, সুপ্রিম কোর্টে জানাল রাজ্য, বুধে ফের শুনানি

ইমরান খানকে জেল থেকে হাসপাতালে স্থানান্তরের নির্দেশ, বড় সিদ্ধান্ত সুপ্রিম কোর্টের

ঝাড়খণ্ডের জনপ্রিয় ধুসকা বানিয়ে নিন বাড়িতেই, রইল সহজ রেসিপি

সকালে খালি পেটে জোয়ানের জল খেলে মিলবে ৬টি দারুণ উপকারিতা

সুস্থ পেটের চাবিকাঠি ত্রিফলা জুস! জানুন এর দুর্দান্ত ৬ উপকারিতা