PNB scam: ভারতে প্রত্যর্পণের বিরোধিতায় নীরব মোদির আর্জি খারিজ লন্ডন আদালতে

এদিনের রায়ের ফলে পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের টাকা লুটের নায়ককে ভারতে ফেরানোর কাজ আরও সহজ হল।

Share:

নিজস্ব প্রতিনিধি, লন্ডন: জোর ধাক্কা খেলেন পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক থেকে ঋণের নামে কয়েক হাজার কোটি টাকা হাতিয়ে নেওয়া হিরে ব্যবসায়ী নীরব মোদি। ভারতে প্রত্যর্পণের বিরোধিতা করে বিখ্যাত ঠগের দায়ের করা আর্জি বুধবার খারিজ করে দিল লন্ডন হাইকোর্ট। বিচারপতি জেরেমি স্টুয়ার্ট স্মিথ ও বিচারপতি রবার্ট জে তাঁদের রায়ে জানিয়েছেন, ‘নীরবের আর্জির কোনও সারবত্তা নেই। নিম্ন আদালতের বিচারক তাঁকে ভারতে ফেরানোর যে নির্দেশ দিয়েছিলেন, তা যথার্থই সঠিক।’ এদিনের রায়ের ফলে পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের টাকা লুটের নায়ককে ভারতে ফেরানোর কাজ আরও সহজ হল।

রাষ্ট্রায়ত্ত পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের ১৩ হাজার কোটি টাকা হাতিয়ে দেশ ছেড়ে পালিয়েছিলেন গুজরাতের প্রখ্যাত হিরে ব্যবসায়ী নীরব মোদি ও তার মামা মেহুল চোকসি। দেশ ছেড়ে পালিয়ে ব্রিটেনে আশ্রয় নিয়েছিলেন নীরব। ২০১৯ সালের ডিসেম্বর মাসে তাকে পলাতক আর্থিক অপরাধী হিসেবে ঘোষণা করে আদালত। ভারত সরকারের অনুরোধে পলাতক হিরে ব্যবসায়ীকে গ্রেফতার করেছিল ব্রিটিশ সরকার। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে লন্ডনের ওয়েস্ট মিনিস্টার জেলা আদালতের বিচারক স্যাম গোজে পিএনবি কেলেঙ্কারির নায়ককে ভারতের তদন্তকারীদের হাতে তুলে দেওয়ার নির্দেশ দেন।

ওই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে লন্ডন হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন নীরব মোদি। তিনি দাবি করেন, মানসিকভাবে অসুস্থ। ভারতে ফেরানো হলে তার উপরে শারীরিক নির্যাতন হবে বলে আশঙ্কা করেন তিনি। গত ১২ অক্টোবর মামলার শুনানি শেষ হওয়ার পরে রায়দান স্থগিত রাখা হয়। এদিন দুই বিচারপতির ডিভিশন বেঞ্চ নীরবের আর্জি খারিজ করে দেয়। ফলে অনেকটা বিপাকে পড়ে গেলেন পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক আর্থিক কেলেঙ্কারির মূলচক্রী।

 

রেস্তোরাঁয় খেতে যাওয়াই কাল! গাড়ির কাচ ভেঙে কোটি টাকার গয়না চুরি, চাঞ্চল্য দিল্লিতে

দাম বাড়ল অটোর এলপিজির, ভাড়া বৃদ্ধির আশঙ্কা

সাতসকালে ভয়াবহ ঘটনা! বাড়ির সামনে পড়ে রয়েছে প্রৌঢ়ার রক্তাক্ত দেহ, চাঞ্চল্য হাসনাবাদে

৪০ লক্ষের প্যাকেজেও গলল না মন! রাহুল গান্ধির জন্য পাত্রকে বিয়েতে ‘না’ তরুণীর

নিয়ম ভেঙে বেপরোয়া গতিতে গাড়ি, চাকা খুলে দুর্ঘটনা! নিউটাউনে গ্রেফতার ৩

‘দেশবিরোধী শ্লোগান উঠলেই যাদবপুরে সার্জিক্যাল স্ট্রাইক’, হুঁশিয়ারি দিলীপের

‘লভ্যাংশের ১০ শতাংশ চাই’, স্পিরিট থেকে কেন বাদ পড়েন দীপিকা, আসল কারণ প্রকাশ্যে

৬.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প পেরুতে, কেঁপে উঠল লিমা-সহ একাধিক এলাকা

হাসপাতালে নিয়ে যাওয়ার কয়েক ঘণ্টা পর ফের জেলে ইমরান খান

ভ্যাপসা গরমের মাঝেই স্বস্তি! কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি, উত্তরে কোথায় কোথায় দুর্যোগ?

উত্তরবঙ্গে পৌঁছেই জনপ্রতিনিধিদের বৈঠকে ডাক অমিত শাহের, পাহাড় সমস্যার সমাধান?

আলাস্কায় চার্টার বিমান ভেঙে মৃত্যু ৮ আরোহীর

হিজবুল্লাহর বিরুদ্ধে আমেরিকার বড় পদক্ষেপ, ১০ জনের উপর নতুন নিষেধাজ্ঞা

নাইজেরিয়ায় ভয়াবহ নৌকাডুবি, শিশু ও মহিলা সহ নিহত ৪৭