চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ইউক্রেনে পরমাণু হামলার সম্ভবনা বাড়তেই আকাশছোঁয়া চাহিদা এই মার্কিন ওষুধের

নিজস্ব প্রতিনিধিঃ ইউক্রেন রাশিয়ার মধ্যেকার যে সংঘাত শুরু হয়েছিল গত ২৪ ফেব্রুয়ারি এক দুই করে বাড়তে বাড়তে আজ তা ২০তম দিনে পদার্পণ করল। ইতিমধ্যেই রাশিয়ার আগ্রাসনে কার্যত মৃত্যুপুরীর রুপ নিয়েছে ইউক্রেনের একাধিক ছবির মতো শহর। রুশ সেনার হামলায় প্রতিদিনই যে হারে লাফিয়ে লাফিয়ে বাড়ছে ইউক্রেনে মৃতের সংখ্যা তাতে এবার গণকবর খোঁড়া শুরু করেছে ইউক্রেনবাসী। এর মধ্যেই মাথাচাড়া দিয়ে উঠেছে রাশিয়ার পরমাণু হামলার আশঙ্কা। যদিও এই সম্ভাবনার কথা এখনও পর্যন্ত বারবারই উড়িয়ে দিয়েছে রাশিয়ার একাধিক নেতামন্ত্রী, কিন্তু তাতেও এই আশঙ্কাকে কোনওভাবেই উড়িয়ে দিতে পারছে না বিশ্ববাসী। পরিস্থিতি এতটাই ভয়াবহ যে, ইতিমধ্যেই আমেরিকার বাসিন্দারা রেডিয়েশন থেকে বাঁচার ওষুধও কিনতে শুরু করেছে।

জানা যাচ্ছে, ভবিষ্যতে যদি কখনও পরমাণু হামলা চালায় রাশিয়া তাহলে তার থেকে যে ভয়াবহ এবং প্রাণঘাতী রেডিয়েশন ছড়াবে তার হাত থকে বাঁচতে ইতিমধ্যেই ওষুধ কিনতে শুরু করেছেন মার্কিনবাসীরা। আর মূলত সেই কারণে অ্যান্টিরেডিয়েশন ওষুধ পটাশিয়াম আয়োডাইড ট্যাবলেটের চাহিদা বেড়েছে উল্লেখযোগ্যহারে। এই ট্যাবলেট বিকিরণের পরে ঘটে যাওয়া বিষাক্ত প্রভাবগুলি থেকে মানুষকে কিছুটা রক্ষা করে। ফলে সাময়িকভাবে রেডিয়েশনের ক্ষতিকারক প্রভাব থেকে মানুষ রক্ষা পায়। ইউক্রেন এবং রাশিয়ার মধ্যেকার শংঘাতের আগে এই ওষুধের বাজারমূল্য ছিওল ভারতীয় মুদ্রায় ১০৭০ টাকা। কিন্তু বর্তমানে এই ওষুধের চাহিদা এতটাই বেড়েছে যে এই ওষুধের একটি কৌটো বিক্রি হচ্ছে ভারতীয় মুদ্রায় প্রায় ১ লক্ষ ১৪ হাজার টাকায়।

তবে এর মধ্যেও বিপদ দখতে পাচ্ছেন বিশেষজ্ঞ মহল। কারণ জানা যাচ্ছে এই ওষুধের খুবই শক্তিশালী পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে। ফলে এই ওষুধটি যদি দীর্ঘদিন ধরে কেউ খেতে থাকে তাহলে তার পরিণতি হবে ভয়াবহ। এমনকি বেশী মাত্রায় এই ওষুধ খেলে মৃত্যু পর্যন্ত হতে পারে। ফলে সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) তড়িঘড়ি একটি সতর্কতা জারি করে জানিয়েছে, ‘এই ট্যাবলেটের মাত্রাতিরিক্ত ব্যবহার শরীরের পক্ষে অত্যন্ত ক্ষতিকর। অতিরিক্ত পরিমাণে গ্রহণের ফলে গুরুতর অসুস্থতা এবং মৃত্যুও ডেকে আনতে পারে এই ওষুধ।’ সিডিসির মতে, পটাসিয়াম আয়োডাইড ট্যাবলেটের একটি ডোজ থাইরয়েড গ্রন্থিকে ২৪ ঘন্টা পর্যন্ত রক্ষা করে। কিন্তু এর চেয়ে বেশি সেবন করলে ক্ষতি হয়। কিন্তু সম্প্রতি এই ওষুধের বিক্রি এত হার বৃদ্ধি পাওয়ায় সিডিসিও আতঙ্কিত এবং এই বিষয়ে তাঁরা সতর্কতা জারি করেছে। 

Published by:

Share Link:

More Releted News:

হরমুজ প্রণালিতে হঠাৎ গুলির শব্দ, টার্গেটে ২ বাণিজ্যিক জাহাজ

হরমুজ প্রণালিতে পুনরায় বিধিনিষেধ আরোপ ইরানের, ফের শুরু হবে যুদ্ধ?

ট্রাম্পের নতুন হুমকির মধ্যেই মধ্যপ্রাচ্যে জলসীমায় ফিরল বিশ্বের বৃহত্তম রণতরি

আমেরিকার একের পর এক পারমাণবিক বিজ্ঞানী নিখোঁজ, পিছনে বড় কোনও ষড়যন্ত্র?

ডেটিং অ্যাপে সঙ্গী নয়, চাকরি খুঁজছেন অনেকেই! ভাইরাল নতুন ট্রেন্ড

দাঁত দিয়ে ৭২০ টনের জাহাজ টেনে বিশ্ব রেকর্ড গড়লেন মিশরের এক ব্যক্তি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ