করোনা নেগেটিভ হয়ে হোয়াইট হাউসে ফিরলেন বাইডেন

Share:

আন্তর্জাতিক ডেস্ক : টানা সাতদিন পর আবারও জনসমক্ষে এলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। করোনা থেকে সেরে উঠেছেন তিনি। তাই হোয়াইট হাউসে ফিরলেন তিনি। বুধবার (২৪ জুলাই)হোয়াইট হাউসে তাঁর বক্তব্য দেওয়ার কথা আছে। চিকিৎসকেরা জানিয়েছেন তাঁর শারীরিক অবস্থা এখন প্রায় ঠিক। সুস্থ বোধ করছেন তিনি। এমনকী তাঁর করোনা পরীক্ষাও করা হয়েছিল।সেই রিপোর্টও নেগেটিভ এসছে।

চিকিৎসকদের অনুমতি নিয়ে তাই হোয়াইট হাউসে ফেরার জন্য উদ্যোগ নিয়েছিলেন বাইডেন। সংবাদমাধ্যম সূত্রে খবর,মঙ্গলবার(২৩জুলাই)নিজের বাসভবনে ফিরে এসেছিলেন বাইডেন।বুধবার তাঁর বক্তব্য রাখার কথা আছে।তবে প্রেসিডেন্ট নির্বাচনে সরে আসার পর এটাই হবে তাঁর প্রথম বক্তব্য।যদিও এই বক্তব্যে তিনি কি বলেন সেই দিকে তাকিয়ে আছে সকলে।

গত বুধবার করোনা আক্রান্ত হয়ে ডেলাওয়ারে নিজের বাসভবনে ফিরে গিয়েছিলেন বাইডেন। এর পরে পরেই গত সোমবার নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা করেন তিনি। এই নিয়ে খোলা চিঠিও দিয়েছিলেন।এর পর থেকেই নানান প্রশ্ন ছিল যে বাইডেন কবে ফিরবে হোয়াইট হাউসে, তিনি কেমন আছেন, ইত্যাদি। তবে এই কদিন চিকিৎসকদের পরামর্শে বিশ্রামে ছিলেন তিনি। এবার সুস্থ হয়ে হোয়াইট হাউসে ফিরলেন তিনি। কথা সমাজমাধ্যমে নিজেই জানালেন বাইডেন।

তিনি জানিয়েছেন, ‘তিনি এখন সুস্থ। আগের তুলনায় ভাল বোধ করছেন তিনি।শুধু তাই নয় তিনি আরও জানান হোয়াইট হাউসে ফিরতে ফেরে তিনি খুব খুশি।’

হোয়াইট হাউসের চিকিৎসক কেভিন ও’কনর তাঁর আরটিএ করেছেন। তাঁর নেতিবাচক রিপোর্ট হোয়াইট হাউসের সচিবের কাছে জমা দিয়েছেন বলেই খবর।

পুরনিয়োগ দুর্নীতি  মামলায় এবার মদন মিত্রকে তলব ইডির

৫৭ বছরের ছোট তরুণীকে গোপনে বিয়ে জামায়াতের সাংসদের, শোরগোল বাংলাদেশজুড়ে

সাবধান! শুধু ওজনবৃদ্ধি নয়, জাঙ্ক ফুডেই লুকিয়ে হৃদরোগ ও ক্যানসারের ঝুঁকি

রক্তে হঠাৎ শর্করা বৃদ্ধিই কি ডায়াবেটিস? সুস্থ মানুষের ক্ষেত্রেও হতে পারে ‘সুগার স্পাইক’

বর্ষাকালে বারবার অসুস্থ হচ্ছে শিশু? বর্ষায় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে এই ৫ উপায়

ফাইনালের পর গুন্ডামির দায়ে তিন ম্যাচের জন্য নির্বাসিত হচ্ছেন আর্জেন্টিনার খেলোয়াড়রা!

বর্ষায় বাড়ির আশেপাশে সাপের আনাগোনা? এই ৬ গাছ করবে আপনার সমস্যার সমাধান

মধ্যমগ্রামে হোটেল থেকে উদ্ধার ৩৮ বছরের যুবতীর ঝুলন্ত দেহ, আটক ২৯ বছরের প্রেমিক

মোদির বাসভবনের সামনে ধর্না, রাহুল-প্রিয়াঙ্কাকে আটক করল দিল্লি পুলিশ

মধ্যপ্রদেশ বিধানসভায় পাশ অভিন্ন দেওয়ানি বিধি বিল, লিভ ইনের সঙ্গে রেজিস্ট্রেশন বাধ্যতামূলক

মোদির বাসভবনের সামনে ধর্নায় সামিল হতে দেশবাসীর কাছে আর্জি রাহুলের

বচসার জেরে তরুণ-তরুণীকে ধাক্কা দিয়ে গঙ্গায় ফেলল বন্ধুরা! ভয়ঙ্কর ঘটনা ইছাপুরে

আগে হত্যা নয়, কেতনকে আজীবনের জন্য পঙ্গু করতে চেয়েছিল সিয়া-চেতন

সংসদ অভিযানে পুলিশের লাঠির ঘায়ে আহত ছাত্রীর অবস্থা আশঙ্কাজনক, আইসিইউতে স্থানান্তরিত