প্যারিসে ফের বন্দুকবাজের হামলা! ঘটনাস্থলে মৃত ১, জখম একাধিক

Share:

আন্তর্জাতিক ডেস্কঃ ফ্রান্সের প্যারিসের কাছে এলোপাথাড়ি গুলিতে মৃত্যু হল এক ব্যক্তির। জখম হয়েছেন আরও চার জন। শুক্রবার একটি গাড়ি থেকে আচমকাই পথচলতি মানুষদের লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে। ঘটনার পর সন্দেহভাজনকে গ্রেফতার করেছে পুলিশ। ফ্রান্সের প্রধানমন্ত্রী সেবাস্তিয়ান লেকর্ন জানিয়েছেন, নিরাপত্তারক্ষী ও বিচার বিভাগের আধিকারিকদের সম্পূর্ণ ভাবে সক্রিয় করা হয়েছে। ঘটনার নেপথ্যে কী কারণ রয়েছে, তা এখনও স্পষ্ট নয়। পরিস্থিতির দিকে নজর রাখছে ফ্রান্সের সন্ত্রাসদমন শাখা।

সেখানকার স্থানীয় সংবাদমাধ্যমে ত্রাপেশের মেয়র আলি রাবেহ জানিয়েছেন, অভিযুক্ত গাড়ি থেকে নেমে নয়, গাড়ির ভিতর থেকেই গুলি চালিয়েছিলেন বলে প্রাথমিক ভাবে জানা গিয়েছে। তাঁর দাবি, হামলাকারী নির্দিষ্ট কাউকে লক্ষ্য না করে এলোপাথাড়ি গুলি চালাচ্ছিলেন। তাঁর উদ্দেশ্য আরও বেশি মানুষের প্রাণহানি ঘটানো ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।  এই ঘটনার পরেই সক্রিয় হয়েছে ফ্রান্সের নিরাপত্তা বাহিনী ও প্রশাসন। ফ্রান্সের প্রধানমন্ত্রী সেবাস্তিয়াঁ লেকর্নু জানিয়েছেন, পরিস্থিতি মোকাবিলায় নিরাপত্তা বাহিনী এবং বিচারবিভাগীয় কর্তৃপক্ষকে সম্পূর্ণ ভাবে কাজে লাগানো হয়েছে। ঘটনার তদন্তে নজর রাখছে ফ্রান্সের সন্ত্রাসবাদ দমন সংক্রান্ত জাতীয় কৌঁসুলির দফতরও। তবে হামলার পিছনে সন্ত্রাসবাদী যোগ রয়েছে কি না, সে বিষয়ে এখনও নিশ্চিত করে কিছু জানানো হয়নি।

আরও পড়ুনঃ ধেয়ে আসছে রাক্ষুসে টাইফুন চাম্পি, তাইওয়ানে বন্ধ স্কুল-কলেজ-অফিস-বিমান পরিষেবা

হামলার প্রকৃত কারণ, অভিযুক্তের পরিচয় এবং ঘটনার নেপথ্যে অন্য কারও মদত ছিল কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। মৃত ও জখমদের পরিচয় এবং তাঁদের সঙ্গে অভিযুক্তের কোনও পূর্বপরিচয় ছিল কি না, সে বিষয়েও তদন্ত চলছে। ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়েছে।

এশিয়ান প্যারা গেমসে ৩০টি সোনা-সহ ১১৪ পদক জিতে ইতিহাস ভারতের ক্রীড়াবিদদের

দীপাবলিতে খুলবে ভাগ্যের চাকা! গজকেশরী রাজযোগে ফুলেফেঁপে উঠবেন ৩ রাশির জাতকরা

লাভের আশায় লক্ষ্মী প্রতিমা বানিয়ে জুটছে হতাশা! ভিড় কমছে পটুয়াপাড়ায়

চোরবাগানের পুনরাবৃত্তি এড়াতে পুজো কমিটিগুলির সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী

সীমান্তে ভারত-চিন সংঘাতের জন্য লাল ফৌজকে দায়ী করল বিদেশ মন্ত্রক

গুরু-মঙ্গলের মহাযোগে ৩ রাশির জাতকদের বাড়বে আয়, ঘুচবে অর্থকষ্ট

বুধ-মঙ্গলের সংযোগে কেন্দ্র দৃষ্টি যোগ, ৩০ অক্টোবর থেকে ‘আচ্ছে দিন’ ৪ রাশির জাতকদের

‘ষষ্ঠী থেকে লক্ষ্মীপুজো পর্যন্ত সরকারি হাসপাতালে ছুটি বন্ধ,’ নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

শেষকৃত্যের সময়ে জর্ডানের গির্জায় এলোপাথাড়ি গুলি বন্দুকবাজদের, কমপক্ষে সাতজন নিহত

‘মমতা মানেই তৃণমূল কংগ্রেস,’ বিলম্বিত বোধোদয় মদন মিত্রের

ছাত্রীকে যৌন হেনস্তা, শিক্ষককে গণধোলাইয়ের পর মাদ্রাসায় আগুন ধরালেন স্থানীয়রা

ঋতব্রত শিবিরের বিধায়কদের পদ খারিজের দাবিতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ শোভনদেব

‘পুলিশের ছোট ভুলের জন্য বড় ঘটনা ঘটল,’ চোরবাগান কাণ্ডে মন্তব্য দিলীপের

চোরবাগানের প্রতিমা নিরঞ্জন হবে শনিবার, সিটের নির্দেশে খোলা হচ্ছে না মণ্ডপ