এক লাফে দাম বাড়ল অপরিশোধিত তেলের, কিন্তু কেন?

Share:

নিজস্ব প্রতিনিধি : ইয়েমেনে হুতি জঙ্গিদের ওপর শুক্রবার ভোর থেকেই অভিযান চালাতে শুরু করেছে মার্কিন যুক্তরাষ্ট্র ও ব্রিটেন। যৌথ বাহিনীর এই হামলার পরই বিশ্ব বাজারে অপরিশোধিত তেলের দাম বাড়তে শুরু করেছে। এক লাফে চার শতাংশ দাম বেড়েছে অপরিশোধিত তেলের।

শুক্রবার ব্রেন্ট ক্রুড তেলের দাম ৩.১৬ ডলার থেকে বেড়ে হয়েছে ৮০.৫৭ ডলার। ব্রেন্ট ক্রুড তেলের দাম বেড়েছে ৪.১ শতাংশ। অন্যদিকে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট ক্রুড তেলের দাম ৩.০৫ ডলার থেকে বেড়ে হয়েছে ৭৫.০৭ ডলার। দাম বেড়েছে ৪.২ শতাংশ। এক সপ্তাহে এত বেশি তেলের দাম বৃদ্ধি আগে হয়নি।

শুক্রবার ভোর থেকেই ইয়েমেনের বিভিন্ন শহরে হামলা চালায় মার্কিন যুক্তরাষ্ট্র ও ব্রিটেন। যৌথ বাহিনীর এই হামলা চালানোর পর তেলের ট্যাঙ্কারগুলিকে লোহিত সাগরে যে পথ দিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল, সেই পথকে ঘুরিয়ে দেওয়া হয়। এই প্রসঙ্গে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জানিয়েছেন, গত নভেম্বর থেকে লোহিত সাগরে মার্কিন জাহাজে হুতি জঙ্গিদের হামলার পাল্টা প্রতিক্রিয়া হিসাবে হামলা চালানো হয়েছে। এদিকে আমেরিকা ও ব্রিটেনের যৌথ হামলার পাল্টা প্রতিক্রিয়া দিয়েছেন হুতি জঙ্গিরা। হুতি জঙ্গিদের তরফে জানানো হয়েছে, যৌথ বাহিনীর এই হামলার চড়া মুল্য দিতে হবে।

এদিকে মধ্যপ্রাচ্য তৈরি হওয়া উত্তেজনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে সৌদি আরব। মার্কিন যুক্তরাষ্ট্রকে উদ্দেশ্য করে সৌদি আরব বার্তা পাঠিয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্র যেন আগ্রাসন দেখানো থেকে বিরত থাকে। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র হুতি জঙ্গিদের বিরুদ্ধে অভিযান বন্ধ করা নিয়ে কোনও বার্তা দেয়নি।

মাঝ আকাশে বিমানের জরুরি দরজা খোলার চেষ্টা! কোচিতে রানওয়েতেই গ্রেফতার যাত্রী

সাঙ্কেতিক ভাষায় কোটির লেনদেন, ‘পাথরসম্রাট’ টুলুর খাতা খুলতে আসরে বিশেষজ্ঞ আইপিএস

চলন্ত লোকাল ট্রেনে কোমর থেকে বেল্ট খুলে তরুণীকে হুমকি যুবকের! নির্বাক সহযাত্রীরা, ভাইরাল ভিডিও

‘স্বাধীনতা সংগ্রামীরা গুলি খেয়েছেন, আর আপনার ডিমে ভয়,’ মহুয়াকে ভর্ৎসনা সুুপ্রিম কোর্টের

নবান্নের পর এবার রবীন্দ্র সদন, নীল-সাদার বদলে গেরুয়া রঙে নামফলক

সীমান্তে উদ্ধার নকল ওষুধের ভাণ্ডার, বাংলাদেশে পাচারের আগেই দোকান সিল করল EB

পাড়ায় পাড়ায় ক্যাম্প করে রক্ত সংগ্রহ বন্ধ, কলকাতা হাইকোর্টের দ্বারস্থ বেসরকারি ব্লাড ব্যাঙ্ক

বেগুনি-চপের বিকল্প খুঁজছেন? বর্ষার সন্ধ্যায় বানিয়ে ফেলুন ৫ পকোড়া

তৃণমূলীদের দলে যোগদান করালেই ব্যবস্থা, হুঁশিয়ারি দিলীপের

যুবশ্রী-যুবসাথীর বদলে আসছে যুবশক্তি, কারা পাবেন ৩ হাজার টাকা?

জোড়া ঘূর্ণাবর্তে ভিজবে বাংলা, দিনভর বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস কলকাতাসহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায়

রক্ষাকবচ পেয়েও অস্বস্তিতে সুমিত, এফআইআরের বিরুদ্ধে হাইকোর্টে অভিষেকের আপ্তসহায়ক

পুনর্বিন্যাসের পর বাড়ছে কলকাতা পুরসভার ওয়ার্ড, জারি বিজ্ঞপ্তি

ডিলিমিটেশন বিল নিয়ে কোন পথে ডিএমকে? অবস্থান স্পষ্ট করলেন উদয়নিধি