ব্রিটেনের অর্থনীতির হাল ফেরাতে বাজেটে বিদেশি অনুদান বন্ধের ভাবনা ঋষির

দ্য টেলিগ্রাফ এই খবর দিয়েছে

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ব্রিটেনের অর্থনীতির হাল ফেরাতে প্রধানমন্ত্রী ঋষি সুনক বিদেশি অনুদান আরও দুই বছরের জন্য বাজেট বরাদ্দ বন্ধ রাখার সিদ্ধান্ত নিতে চলেছেন। তাঁর দফতর সূত্রে পাওয়া খবর উদ্ধৃত করে দ্য টেলিগ্রাফ এই খবর দিয়েছে। গত কয়েক বছর ধরেই ব্রিটেনের আর্থিক পরিস্থিতি খুব একটা ভালো জায়গায় ছিল না। করোনার ধাক্কায় সেটা আরও ভয়াবহ আকার ধারণ করে। সে কারণে বাজেটে দুই বছরের জন্য বিদেশি অনুদান বন্ধ করে দেওয়ার প্রস্তাব  রাখা হয়। প্রস্তাব পাশও হয়। সেই মেয়াদ আরও দুই বছরের জন্য বৃদ্ধির সিদ্ধান্ত নিতে চলেছেন সুনক।  বাজার বিশেষজ্ঞরা আশা করেছিলেন, প্রধানমন্ত্রী পদে আসীন হওয়ায় সুনক সেই কড়াকড়ি থেকে সরে আসবেন।

ব্রিটেন বিদেশি অনুদান খাতে ব্যয় করে দেশের জাতীয় আয়ের ০.৫ শতাংশ। অর্থমন্ত্রী থাকাকালীন ঋষি সুনক বলেছিলেন, ২০২৪-২৫ অর্থবর্ষে অর্থনৈতিক উৎপাদন ০.৭ শতাংশে ফির আসা উচিত। প্রধানমন্ত্রী পদে দায়িত্বভার গ্রহণের পর পরে সুনককে যে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়ত হবে সেটা আগেই জানিয়ে দিয়েছিলেন ব্রিটেনের রাজনৈতিক মহলের একাংশ। এর কারণ ব্যাখ্যা করতে গিয়ে তারা বলেন, মূলত ব্রিটেনের আর্থিক শ্রীবৃদ্ধি করাই তার কাছে বড়ো চ্যালেঞ্জ হয়ে উঠবে। সেই সঙ্গে স্বাস্থ্য পরিকাঠামোর দিকেও তাঁকে নজর দিতে হবে। ঢেলে সাজাতে হবে করকাঠামো। কিছু ক্ষেত্রে করবৃদ্ধির পাশাপাশি করহ্রাসও করতে হবে প্রধানমন্ত্রী সুনককে।

বহু ব্যাঙ্ক ইতোমধ্যে ব্যাঙ্কের মর্টেজের রেট হ্রাস করার সিদ্ধান্ত। সমান্তরালভাবে গৃহহীনে সুদের হার হ্রাস করা হয়েছে। এখন দেখার, ব্রিটেনের অর্থনীতি কতটা ঘুরে দাঁড়ায় এবং দাঁড়ালেও সেটা কতদিনের মধ্যে সম্ভব হবে।

কলকাতা বিমানবন্দর এলাকার একটি বহুতলে অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

ভারতের ভোটব্যবস্থায় মুগ্ধ ট্রাম্প, জ্ঞানেশের ভূয়সী প্রশংসা মার্কিন প্রেসিডেন্টের

ভারী বৃষ্টিতে বিপত্তি, শহরে বাড়ি ভেঙে মৃত বৃদ্ধা, চলছে উদ্ধারকাজ

ICDS কর্মীদের জন্য বিনামূল্যে সিম, ৩১৯ টাকা পর্যন্ত খরচ দেবে সরকার

বর্ষায় ভ্যাপসা গন্ধ দূর করতে চান? ঘর মোছার জলের সঙ্গে মেশান একটি মাত্র জিনিস 

১৯ অগস্ট অশ্লেষা নক্ষত্রে গুরুর শক্তিশালী গোচর, বিপুল অর্থলাভ হবে এই ৪ রাশির জাতকদের

মনসা পুজোয় সংসারে তুমুল অশান্তি, রাস্তায় সতর্ক থাকুন ৫ রাশির জাতকরা

শুষ্ক পুরুলিয়ায় জলের ছোঁয়া, মেগা প্রকল্পের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী

পড়ুয়াদের দাবি মানলেন হেমন্ত সোরেন, অনিয়মের অভিযোগে পরীক্ষা বাতিল, তদন্তে CID

ফেসবুকে বঙ্গবন্ধুকে বিনম্র শ্রদ্ধা জানিয়ে চাকরি হারালেন কলেজ শিক্ষিকা

তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ডে মৃতদের পরিবারকে ৯ লক্ষ টাকা আর্থিক সাহায্যের ঘোষণা শুভেন্দুর

দুটির বেশি সন্তান নয়, রাজ্যে কঠোর আইন চালুর পথে স্বাস্থ্যদফতর

পুজোয় ডুয়ার্সে অ্যাডভেঞ্চারের হাতছানি! খুলছে সরকারি বন-বাংলো

শর্ট সার্কিটে তারাপীঠের হোটেলে বহু মানুষের মৃত্যু, এই বিপদ এড়াতে কি করবেন?