এই মুহূর্তে

ইমরানের গ্রেফতারি: রাওয়ালপিন্ডিতে সেনা সদর দফতরের সামনে বিক্ষোভ

নিজস্ব প্রতিনিধি, ইসলামাবাদ:প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানকে গ্রেফতারির প্রতিবাদে পাকিস্তান তেহরিক ইনসাফের কর্মী-সমর্থকদের বিক্ষোভে জ্বলছে পাকিস্তান। মঙ্গলবার করাচি, ইসলামাবাদ, লাহোর, রাওয়ালপিন্ডি সহ একাধিক শহরে পথ অবরোধ করে, টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান ইমরান সমর্থকরা। এমনকী রাওয়ালপিন্ডিতে পাকিস্তান সেনাবাহিনীর সদর দফতরের বাইরে জড়ো হয়েও বিক্ষোভ দেখাতে শুরু করেন তাঁরা। লাহোর সহ আরও একাধিক জায়গায় নিরাপত্তা ব্যারিকেড ভেঙে সেনানিবাসের ভিতরে ঢুকেও ভাঙচুর চালিয়েছে। সময় যত গড়াচ্ছে ততই পরিস্থিতি উদ্বেগজনক হয়ে উঠছে।

মঙ্গলবার দুপুরেই ইসলামাবাদ হাইকোর্ট চত্বর থেকে কার্যত অপহরণের কায়দাতেই প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানকে গ্রেফতার করে আধা সেনা পাকিস্তান রেঞ্জার্সের সদস্যরা। গ্রেফতার করেই অজ্ঞাতস্থানে নিয়ে যাওয়া হয় তাঁকে। আর প্রাক্তন প্রধানমন্ত্রীকে গ্রেফতারের খবর ছড়িয়ে পড়তেই রাস্তায় নেমে প্রতিবাদ জানাতে শুরু করেন পাকিস্তান তেহরিকে ইনসাফের সদস্যরা।

করাচির মূল রাস্তা শারিয়া ফয়সাল অবরুদ্ধ করে রাখেন পিটিআই সমর্থকরা। লাক্কি মারওয়াতের বিভিন্ন রাস্তাতেও মিছিল বের করেছেন ইমরানের অনুরাগীরা। বিভিন্ন সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গিয়েছে, লাহোর সেনানিবাসে ঢুকে পড়ে সেনা আধিকারিকদের বাংলো ভাঙচুর করছেন পিটিআইয়ের কর্মী-সমর্থকরা। সন্ধে সাতটা নাগাদ রাওয়ালপিন্ডিতে পাকিস্তান সেনাবাহিনীর সদর দফতরের সামনে জড়ো হয়ে বিক্ষোভ দেখান হাজার-হাজার পিটিআই কর্মী-সমর্থকরা। আর জনসুনামি দেখে কার্যত মূল গেট বন্ধ করে নিরাপদ দুরত্বে আশ্রয় নিয়েছেন পাকিস্তানি সেনা জওয়ানরা। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, ইমরান খানকে অকারণে গ্রেফতার করে দেশে নতুন করে অশান্তির আগুন জ্বালিয়েছে শাহবাজ শরিফ সরকার।

 

Published by:

Share Link:

More Releted News:

ট্রাম্পের দূত হয়ে ইরানের সঙ্গে কথা বলতে তেহরানে পাক সেনা প্রধান মুনির

তুরস্কের স্কুলে ঢুকে ৯ জনকে ঝাঁঝরা করে গুলিতে আত্মঘাতী ১৩ বছরের কিশোর

বিমানে পাশের আসনে বসা মহিলাকে যৌন হেনস্থার অভিযোগ, গ্রেফতার ভারতীয়

ইরানকে অস্ত্র সরবরাহের অভিযোগ মিথ্যে, ট্রাম্পের হুমকি নিয়ে পাল্টা হুঁশিয়ারি চিনের

আগামী ১৫ বছরের মধ্যে ভারত-সহ বিশ্বের ৫০ কোটি শিশুর ওজন বৃদ্ধির আশঙ্কা

মার্কিন নৌবাহিনীর কড়াকড়িতে হরমুজের দিকে ফিরল নিষেধাজ্ঞাপ্রাপ্ত ট্যাংকার

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ