ইমরানের সভা রুখতে লাহোরে ৭ দিনের জন্য জারি ১৪৪ ধারা

আগামী সাতদিন লাহোরে ১৪৪ ধারা জারি থাকবে বলে পঞ্জাবের স্বরাষ্ট্র দফতরের নির্দেশিকায় জানানো হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি, লাহোর: প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের দলের কর্মসূচি রুখতে লাহোরজুড়ে জারি হলো ১৪৪ ধারা। বুধবার দুপুরে পঞ্জাবের স্বরাষ্ট্র দফতরের পক্ষ থেকে এক নির্দেশিকায় জানানো হয়েছে, ‘আগামী সাতদিন লাহোরে ১৪৪ ধারা বজায় থাকবে। ওই সময়ে কোনও বিক্ষোভ, সভা কিংবা প্রতিবাদ কর্মসূচি পালন করা যাবে না।’ সাম্প্রতিক জঙ্গি হানার কথা বিবেচনা করেই বিক্ষোভ কর্মসূচি নিষিদ্ধ করা হয়েছে বলে নির্দেশিকায় উল্লেখ করা হয়েছে।

দেশজুড়ে দলীয় নেতা-কর্মীদের গ্রেফতারির প্রতিবাদে আওরাত মার্চ নামে প্রতিবাদ কর্মসূচির ডাক দিয়েছে ইমরান খানের নেতৃত্বাধীন পাকিস্তান তেহরিকে ইনসাফ (পিটিআই)। কিন্তু ওই কর্মসূচি ভেস্তে দিতে কোমর কষে ঝাঁপিয়েছে শাহবাজ প্রশাসন। পিটিআই কর্মী-সমর্থকদের বিক্ষোভ রুখতে সকাল থেকেই ইমরান খানের জামান পার্কের বাড়ির সামনের রাস্তা সম্পূর্ণ অবরুদ্ধ করে দিয়েছে পুলিশ। বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তায় যান চলাচল বন্ধ করার পাশাপাশি নাকা তল্লাশিও চালানো হচ্ছে। পিটিআই কর্মীদের ছত্রভঙ্গ করতে মজুত রাখা হয়েছে জলকামানও।

যদিও ১৪৪ ধারা জারি উপেক্ষা করে লাহোরের বিভিন্ন রাস্তায় মিছিল বের করেছেন পিটিআই কর্মীরা। বিভিন্ন জায়গায় পুলিশের সঙ্গে বচসা ও সংঘর্ষেও জড়িয়ে পড়েছেন। পিটিআই নেতা তথা প্রাক্তন মন্ত্রী ফাওয়াদ চৌধুরী হুঙ্কার ছুড়ে বলেছেন, ‘১৪৪ ধারা জারি করে গ্রেফতারির ভয় দেখিয়ে পিটিআই কর্মীদের রোখা যাবে না।’

পুজো হোক বা বিশেষ দিন,  এবার ঘরেই বানিয়ে নিন সুগন্ধি ‘বাসন্তী পোলাও’

পরকীয়ার সন্দেহে স্ত্রীকে খুন করে পালাল স্বামী, চাঞ্চল্য রিষড়ায়

সর্ষের সুগন্ধে জমে উঠুক দুপুরের ভোজ, বানিয়ে নিন বাঙালির প্রিয় ‘ভেটকি পাতুরি’

শরীর সুস্থ রাখতে খাদ্যতালিকায় রাখুন ভিটামিন সি সমৃদ্ধ আঁশফল, ম্যাজিক দেখতে পাবেন

মন্দিরে পুজো দিতে গিয়ে বাঁদরের আতঙ্কে পাহাড়ের চূড়া থেকে পড়ে মর্মান্তিক মৃত্যু নববধূর

তারাতলার অভিশপ্ত গোডাউনে নিভে গেল ৩ ভাইয়ের প্রাণ! ঘি-মন্নুর পর মিলল শিরচাঁদের দেহ

ফোনেই মুশকিল আসান, জনতার সমস্যা সমাধানে অগ্নিমিত্রার নয়া উদ্যোগ, চালু হচ্ছে ‘মুখোমুখি’

মোদি মন্ত্রিসভার রদবদল নিয়ে জোর জল্পনা, নির্মলাকে সরিয়ে অর্থমন্ত্রী শক্তিকান্ত দাস?

তারাতলা কাণ্ডে আরও বিপাকে ফিরহাদ হাকিম, প্রাক্তন মেয়র-সহ তিন জনের বিরুদ্ধে দায়ের FIR

সপ্তাহান্তে দুর্যোগের আশঙ্কা! উত্তরবঙ্গে লাল সতর্কতা, দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া?

ফের ইরানে ভয়াবহ মার্কিন হামলা, উত্তপ্ত মধ্যপ্রাচ্য

বিধাননগর পুরসভার ওয়ার্ড অফিসেই কন্ডোম-খাট-বালিশ, চক্ষু চড়কগাছ স্বাস্থ্যমন্ত্রীর

ভূমিকম্পে কেঁপে উঠল পাকিস্তান, আতঙ্কে বাসিন্দারা

প্রতারণা, নথি জালিয়াতি-সহ একাধিক অভিযোগে গ্রেফতার ১০৪ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর