‘তোমাদের জন্য গর্বিত’, এমবাপ্পেদের বললেন ফরাসি প্রেসিডেন্ট

দেশের বিশ্বকাপ জয়ের সাক্ষী থাকতে কাতারে ছুটে এসেছিলেন ফরাসি প্রেসিডেন্ট ইমান্যুয়েল ম্যাক্রোঁ।

Share:

নিজস্ব প্রতিনিধি, দোহা: দেশের বিশ্বকাপ জয়ের সাক্ষী থাকতে কাতারে ছুটে এসেছিলেন ফরাসি প্রেসিডেন্ট ইমান্যুয়েল ম্যাক্রোঁ। ম্যাচের ৭৯ মিনিটে পেনাল্টি শট থেকে কিলিয়ান এমবাপ্পে আর্জেন্টিনার জালে বল গলাতেই উত্তেজনা ও আনন্দে আসন ছেড়ে উঠে দাঁড়িয়েছিলেন। ৯৭ সেকেন্ডের ব্যবধানে ফের ফের এমবাপ্পে আর্জেন্টিনার জালে বল গড়াতেই শূন্যে দুহাত ছুঁড়েও ছিলেন। যদিও শেষ পর্যন্ত বিশ্বকাপে জয় হাসিল করতে পারেনি গতবারের চ্যাম্পিয়ানরা।তবে যে লড়াই চালিয়েছিলেন এমবাপ্পে, কোম্যান, লরিসরা তাতে বেজায় খুশি ফরাসি প্রেসিডেন্ট।

ম্যাচ শেষের পরেই মন খারাপ করে মাঠে বসেছিলেন ট্র্যাজিক হিরো এমবাপ্পে। সোজা ভিআইপি বক্স থেকে নেমে তাঁর কাছে গিয়ে মাথায়-পিঠে হাত বুলিয়ে সান্তনা দিলেন ফ্রান্স প্রেসিডেন্ট। মনে হচ্ছিল যেন কোনও অভিভাবক চরম দুঃসময়ে সন্তানের পাশে দাঁড়িয়েছেন। সারা প্রতিযোগিতায় ভাল খেলেও শেষ ম্যাচে হার মেনে নিতে পারেননি ফরাসি ফুটবলাররা। কোনও ক্রমে পুরস্কার প্রদানের অনুষ্ঠানে পদক নিয়েই সাজঘরে ফেরেন।

বিধ্বস্ত শরীর নিয়ে সাজঘরে ছড়িয়ে ছিটিয়ে বসেছিলেন এমবাপ্পে, জিরু, গ্রিজম্যানরা। পুরস্কার প্রদান অনুষ্ঠান শেষে সোজা দলের ড্রেসিংরুমে হাজির হন ম্যাক্রোঁ। ফরাসি কোচ দিদিয়ের দেঁশকে পাশে নিয়ে দেশের ফুটবলারদের উদ্দেশে বলেন, ‘আজ তোমরা যে লড়াই দিয়েছো, তাতে আমি কেন গোটা দেশের মানুষ গর্বিত। তোমাদের ভেঙে পড়ার কিছু নেই। দুঃখিত হওয়ারও কিছু নেই। তোমাদের লড়াই ফ্রান্সবাসী এবং বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা ফ্রান্সের সমর্থকদের মন ভরিয়ে দিয়েছে।’ নিজের দেশের ফুটবলারদের ভোকাল টনিক দেওয়ার পাশাপাশি বিশ্বকাপ জয়ের জন্য আর্জেন্টিনাকে শুভেচ্ছা জানিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট।  

সকালে উঠেই এলাচ জল খাচ্ছেন! জেনে নিন এই পানীয়ের ৫ উপকারিতা

সূর্যগ্রহণে রাহুযোগ! দুঃসময় আসতে চলেছে চার রাশির জাতকদের

আজকের রাশিফল: লক্ষ্মীবারে হঠাৎ অর্থপ্রাপ্তি, রাস্তাঘাটে গাড়ি আস্তে চালান, রাগ নিয়ন্ত্রণে রাখুন

প্রতারণা মামলায় নাম জড়াল সলমান খানের, সশরীরে সল্লু ভাইকে হাজিরার নির্দেশ আদালতের

মাগুরার বাড়িতে হামলার পর প্রথম প্রতিক্রিয়া সাকিব আল হাসানের, কী বললেন?

হাসিনার সাংবাদিক বৈঠকে হাজিরার পরেই সাকিব আল হাসানের বাড়িতে পেট্রল বোমা হামলা

‘দেশে আসেন, রাজপথেই দেখা হবে’, হাসিনাকে চ্যালেঞ্জ বাংলাদেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির

জন্ডিস হলেই বন্ধ মশলাযুক্ত খাবার! জেনে নিন কী বলছেন চিকিৎসকরা

‘ভাগ্যে যা-ই ঘটুক বাংলাদেশে ফিরবই’, দৃপ্তকণ্ঠে ঘোষণা শেখ হাসিনার

পদত্যাগের গুজব উড়িয়ে দিলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান

ভারতে নিষিদ্ধ হচ্ছে ফেসবুক-ইনস্টা? ‘Algorithm’ নিয়ে তদন্তের নির্দেশ

কমনওয়েলথ গেমসে অংশ নেওয়া উগান্ডার চার খেলোয়াড় গায়েব, তদন্তে স্কটল্যান্ড পুলিশ

‘বাংলাদেশের মানুষ ভাল নেই, আমাকে ফিরতেই হবে,’ বার্তা শেখ হাসিনার

‘মা চলে আসার পর বাংলাদেশ দ্বিতীয় পাকিস্তান হয়েছে,’ বিস্ফোরক হাসিনা পুত্র জয়