পুতিনের জন্য ফোনে কথা বলতে ট্রাম্পকেও এক ঘন্টা অপেক্ষায় থাকতে হল

Share:

আন্তর্জাতিক ডেস্ক: নিন্দুকরা বলেন বটে রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন নাকি অপছন্দের লোকদের অপেক্ষা করাতে ভালবাসেন। সেই অপছন্দের ব্যক্তি যদি নেতা হয় তাহলে তো কথায় নেই। আর এমন নেতাদের তালিকা দীর্ঘ। এখন শোনা যাচ্ছে যে রাশিয়া-ইউক্রেন যুদ্ধবিরতি নিয়ে আলোচনার জন্য পুতিন নাকি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকেও এক ঘন্টা অপেক্ষা করতে বাধ্য করেছিলেন।

অনেক প্রতিবেদনে দাবি করা হয়েছে যে ট্রাম্প পুতিনের সঙ্গে ফোনে কথা বলতে চেয়েছিলেন। তার জন্য মার্কিন প্রেসিডেন্টকে অপেক্ষা করতে হয়েছিল একটি ঘণ্টা। এক ঘন্টা পর রুশ প্রেসিডেন্ড ট্রাম্পের ইউক্রেন যুদ্ধ নিয়ে আলোচনা করেন।

এই দাবি সম্পর্কিত অনেক ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে। তাতে দেখা যাচ্ছে যে পুতিন একটি ব্যবসায়িক সম্মেলনে রয়েছেন, সেখানে অনুষ্ঠানের উপস্থাপক আলেকজান্ডার শোখিন প্রেসিডেন্টকে মনে করিয়ে দিচ্ছেন যে তাঁকে মার্কিন রাষ্ট্রপতি ট্রাম্পের সাথে কথা বলতে হবে। এতে পুতিন হেসে সামান্য কাঁধ ঝাঁকিয়ে বলেন, “ওঁর কথা শুনব না।” এতে শোখিন বলেন, “ যে এখন আমাদের দেখতে হবে ট্রাম্প এই বিষয়ে কী বলেন।”তখন পুতিন বলেন “আমি ট্রাম্পের কথা বলছিলাম না। আমি ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভের কথা বলছিলাম।”

দ্য সানের প্রতিবেদন অনুযায়ী, পুতিন বিকেল ৫টায় ক্রেমলিনে পৌঁছান। ট্রাম্পের ফোন রিসিভ করার এক ঘন্টা পরে তিনি ক্রেমলিনে পৌঁছান। তা সত্ত্বেও, দুই নেতার মধ্যে প্রায় ৯০ মিনিট ধরে কথোপকথন হয়।

 

কোনও রাষ্ট্রপ্রধানকে দীর্ঘ সময় ধরে কোনও বৈঠক বা আলোচনার জন্য অপেক্ষা করানো ভ্লাদিমির পুতিনের জীবনের এটিই যে প্রথম ঘটনা তা নয়। ২০১৪ সালে অ্যাঞ্জেলা মার্কেলকে ৪ ঘন্টারও বেশি অপেক্ষা করিয়েছিলেন রুশ রাষ্ট্রপতি। সেদিন বৈঠকের বিষয় ছিল কেবল ইউক্রেন। ইউক্রেন নিয়ে জার্মানি এবং রাশিয়ার মধ্যে উত্তেজনা বাড়ছিল। দুই রাষ্ট্রপ্রধানের মধ্যে একটি বৈঠক হওয়ার কথা ছিল, কিন্তু পুতিন মার্কেলকে প্রায় ৪ ঘন্টা ১৫ মিনিট অপেক্ষা করান।

ইংল্যান্ডের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা, ঠাঁই হল না এক ঝাঁক তারকার

ফের কালিয়াচক থেকে উদ্ধার ১১ লক্ষ টাকার জাল নোট,ধৃত ১

‘এটা কখনই সহজ নয়…’, মা হওয়ার পর মানসিক অবসাদ নিয়ে অকপট পরিণীতি

‘সার কিনতে দুর্নীতি হয়েছে, অডিট হবে’‌, বিস্ফোরক অভিযোগ তুললেন খাদ্যমন্ত্রী

১ জুন থেকে কত সংখ্যক সরকারি বাস চলবে? জানিয়ে দিল পরিবহণ দফতর

মহিলাদের অশ্লীল ভাষায় গালমন্দের অভিযোগে গ্রেফতার তৃণমূল কর্মী, উত্তেজনা পুখুরিয়ায়

তাইওয়ানের কাছে ১৪ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রি স্থগিত করল আমেরিকা

গাড়ির উপরে গাড়ি, গুরুগ্রামের রাস্তায় অভিনব ‘ডাবল ডেকার’ দেখে থ বাসিন্দারা

‘‌শুভেন্দু বাংলাকে উন্নতির শিখরে পৌঁছবেন, আমি আত্মবিশ্বাসী’‌, সাক্ষাতের পর বার্তা রাজনাথের

প্রত্যেক বিধায়ককে নিজের এলাকায় চষে বেড়াতে হবে, নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

সাতসকালে শহরজুড়ে ইডির অভিযান, কোন মামলায় তল্লাশি?

‘‌ব্যারাকপুরে বিজেপি কর্মীদের গায়ে হাত তুললে দেখে নেব’‌, কড়া হুঁশিয়ারি কৌস্তভের

গেট বসিয়ে তোলা আদায়! কোন্নগরে বুলডোজার চালিয়ে ভাঙল টোল অফিস

শ্যামনগরে তাজা বোমা, ঘটনাস্থলে বম্ব স্কোয়াড, ব্যাপক আতঙ্ক এলাকায়