মহিলাদের অশ্লীল ভাষায় গালমন্দের অভিযোগে গ্রেফতার তৃণমূল কর্মী, উত্তেজনা পুখুরিয়ায়

Share:

নিজস্ব প্রতিনিধি ,পুখুরিয়া: বিজেপি সমর্থক হিন্দু মহিলাদের অশ্লীল ভাষায় গালিগালাজের অভিযোগে এক তৃণমূল কর্মীকে গ্রেফতার করল মালদার পুখুরিয়া থানার পুলিশ। তবে শুধু বিজেপি সমর্থক হিন্দু মহিলাদেরই নয়, রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকেও(CM Suvendu Adhikari) অকথ্য ভাষায় গালমন্দ করার অভিযোগ উঠেছে ধৃত তৃণমূল কর্মীর বিরুদ্ধে। বৃহস্পতিবার রাতে এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা তৈরি হয় মালদার পুখুরিয়া থানার(Pukhuria P.S.) আড়াইডাঙ্গা অঞ্চলের সিমলা সবজি পাড়া এলাকায়। জানা গেছে, ধৃত তৃণমূল কর্মীর নাম তাজুল খান।

তাঁর বাড়ি সিমলা সবজিপাড়ার(Sabjipara) ঠিক পাশের পাড়াতেই। তার বিরুদ্ধে অভিযোগ, ‘সে বৃহস্পতিবার রাতে সিমলা সবজিপাড়ায় ঢুকে বিজেপি সমর্থক হিন্দু মহিলাদের উদ্দেশ্য করে অশ্লীল ভাষায় গালিগালাজ করেন। যার প্রতিবাদ করেন সিমলা, সবজি পাড়ার হিন্দু মহিলারা। তারা একজোট হয়ে তৃণমূল কর্মী তাজুল খানকে আটকে রেখে পুখুরিয়া থানায় খবর দেন। খবর পেয়ে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে ছুটে যায় এবং অভিযুক্ত তৃণমূল কর্মীকে গ্রেফতার করে।এরপর শুক্রবার সকালে মহিলারা ধৃত তৃণমূল কর্মীর বিরুদ্ধে পুখুরিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। তার ভিত্তিতে পুখুরিয়া থানার পুলিশ মামলা রুজু করে। শুক্রবার ধৃতকে পেশ করে চাঁচল মহকুমা আদালতে(Chachal Court)। এদিন থানা থেকে আদালতে নিয়ে যাওয়ার সময় প্রিজন ভ্যানের সামনে ধৃত তৃণমূল নেতার কঠোর শাস্তির দাবিতে বিক্ষোভ দেখান মহিলারা।

ওই এলাকার মহিলাদের অভিযোগ ২০২১ সালেও নির্বাচনের ফলাফল প্রকাশ হওয়ার পর ধৃত তৃণমূল নেতা মহিলাদের ওপর অত্যাচার করেছিল। এবারেও নির্বাচনের পর থেকেই এলাকায় হিন্দু মহিলাদের অশ্লীল ভাষায় গালমন্দ করছিল সে। বৃহস্পতিবার রাতেও ওই এলাকায় এসে হিন্দু মা-বোনেদের উদ্দেশ্যে অশ্লীল ভাষা প্রয়োগ করতে শুরু করেন। শুধু তাই নয়, রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম করে নানা ধরনের কুরুচি পূর্ণ ভাষা প্রয়োগ করে। এরপরই এলাকার মহিলারা সকলে বাড়ি বাইরে বেরিয়ে আসেন এবং ঐ তৃণমূল নেতাকে আটকে রাখেন। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে ওই তৃণমূল নেতাকে গ্রেফতার করে নিয়ে যায় থানায়। ভিডিও তৃণমূল নেতা দাবি করেছেন তিনি কোন মহিলাদের উদ্দেশ্যে কিছু বলেননি ।তার দলের পুরুষ কর্মীদের সঙ্গে তার মতবিরোধ তৈরি হয়েছিল।

রবিবার বিশেষ পরিষেবা দিতে চলেছে কলকাতা মেট্রো, জেনে নিন সময়সূচী

ফ্রান্সে পৌঁছলেন ঐশ্বর্য, ফুল দিয়ে অভিনেত্রীকে স্বাগত ‘Cannes’-এর

ইংল্যান্ডের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা, ঠাঁই হল না এক ঝাঁক তারকার

ফের কালিয়াচক থেকে উদ্ধার ১১ লক্ষ টাকার জাল নোট,ধৃত ১

‘কষ্ট এখানেই শেষ নয়…’ মা হওয়ার পর মানসিক অবসাদ নিয়ে অকপট পরিণীতি

‘সার কিনতে দুর্নীতি হয়েছে, অডিট হবে’‌, বিস্ফোরক অভিযোগ তুললেন খাদ্যমন্ত্রী

১ জুন থেকে কত সংখ্যক সরকারি বাস চলবে? জানিয়ে দিল পরিবহণ দফতর

তাইওয়ানের কাছে ১৪ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রি স্থগিত করল আমেরিকা

‘‌শুভেন্দু বাংলাকে উন্নতির শিখরে পৌঁছবেন, আমি আত্মবিশ্বাসী’‌, সাক্ষাতের পর বার্তা রাজনাথের

প্রত্যেক বিধায়ককে নিজের এলাকায় চষে বেড়াতে হবে, নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

সাতসকালে শহরজুড়ে ইডির অভিযান, কোন মামলায় তল্লাশি?

মহিলাদের অশ্লীল ভাষায় গালমন্দের অভিযোগে গ্রেফতার তৃণমূল কর্মী, উত্তেজনা পুখুরিয়ায়

‘‌ব্যারাকপুরে বিজেপি কর্মীদের গায়ে হাত তুললে দেখে নেব’‌, কড়া হুঁশিয়ারি কৌস্তভের

গেট বসিয়ে তোলা আদায়! কোন্নগরে বুলডোজার চালিয়ে ভাঙল টোল অফিস