শ্যামনগরে তাজা বোমা, ঘটনাস্থলে বম্ব স্কোয়াড, ব্যাপক আতঙ্ক এলাকায়

Share:

নিজস্ব প্রতিনিধি: এবার শ্যামনগরে উদ্ধার তাজা বোমা। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ভাটপাড়া পুরসভার অন্তর্গত ২৩ নম্বর ওয়ার্ডের সাহেববাগান এলাকায়। স্থানীয় সূত্রে খবর, শুক্রবার (২২ মে) এলাকায় সন্দেহজনক কিছু বস্তু পড়ে থাকতে দেখা যায়। তারপরেই খবর দেওয়া হয় পুলিশকে।খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় জগদ্দল থানার বিশাল পুলিশ বাহিনী। পরে বম্ব স্কোয়াডকে এসে উদ্ধার হওয়া বোমাগুলি নিষ্ক্রিয় করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ বাহিনী।

ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছন জগদ্দল বিধানসভা কেন্দ্রের বিধায়ক ডঃ রাজেশ কুমার। তিনি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলার পাশপাশি পুলিশ আধিকারিকদের সঙ্গেও পুরো পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। বিধায়ক জানান, সাধারণ মানুষের নিরাপত্তার বিষয়টি সর্বাধিক গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। ঘটনায় জড়িত দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। কে বা কারা ওই বোমাগুলি সেখানে মজুত করেছিল, তা খতিয়ে দেখছে জগদ্দল থানার পুলিশ। 

আরও পড়ুন-স্বরূপনগরে গো-হত্যা বন্ধ এবং জাতীয় পশু হিসেবে স্বীকৃতির দাবি ইমাম-মোয়াজ্জেনদের

অন্যদিকে, তাজা বোমা উদ্ধার হয়েছে মল্লারপুর থানার কোট গ্রামে। এদিন সকালে গ্রামের চাঁদের মাঠ সংলগ্ন পুকুরপাড়ে বাঁশঝাড়ের পাশে থরে থরে সাজানো অবস্থায় বোমাগুলি পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় মল্লারপুর থানার বিশাল পুলিশ বাহিনী। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মাঠের মধ্যে বাঁশঝাড়ের পাশ থেকে আনুমানিক ৩১টি তাজা বোমা উদ্ধার করা হয়েছে। গোটা এলাকা ঘিরে ফেলে শুরু হয় তল্লাশি অভিযান। পরে বম্ব স্কোয়াডকে খবর দেওয়া হলে উদ্ধার হওয়া বোমাগুলি নিষ্ক্রিয় করা হয়।

কাদা-মাটিতে হাত দিলেই বাড়ে রোগ প্রতিরোধ ক্ষমতা! গবেষণায় উঠে এল চমকপ্রদ তথ্য

স্বাস্থ্যবিমা কেনার আগে অবশ্যই যাচাই করুন এই ৫টি জরুরি বিষয়!

অভিবাসন তল্লাশি ছাড়া দিল্লি ছাড়লেন তিন ইতালীয়, এয়ার ইন্ডিয়াকে শোকজ

‘অসুরদের থেকে দূরে থাকবেন,’ গণেশ চতুর্থীতে রাজ্যবাসীকে সতর্ক করলেন মুখ্যমন্ত্রী

জোর ধাক্কা ভারতীয় শিবিরে, আফগান সিরিজ থেকে ছিটকে গেলেন বরুণ চক্রবর্তী

ঋতব্রত-ফিরহাদদের বিধায়ক পদ খারিজের আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টে কালীঘাট তৃণমূল

জীবন নিয়ে খেলা! ৯০ হাসপাতাল-দোকানে ক্যান্সারের নকল ওষুধ সরবরাহ, জালে চক্রের পাণ্ডা

সারাদিন প্রেমিকের সঙ্গে ফোনে কথা মায়ের, রাগে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী ১৪ বছরের ছেলে

অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে শাহের ঘোষণায় ক্ষুব্ধ নীতীশ কুমারের দল

শেষ মুহূর্তে গোল করে মহমেডানের বিরুদ্ধে হার বাঁচাল ইস্টবেঙ্গল

 ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগ্রহশালায় এবার গোলাম আযমকে জুতোপেটার ছবি ঝোলাল পড়ুয়ারা

আগের মতোই চলবে মিড ডে মিল, ইসকনকে সরিয়ে জানাল শিক্ষাদফতর

‘মাকে খুনের চেষ্টা,’ প্রতিবাদে পদত্যাগের হুঁশিয়ারি দিলেন রেখা পাত্র

বঙ্গ বিজেপিতে গুরুত্ব বাড়ল দেবজিতের, পেলেন প্রধান মুখপাত্রের পদ