সাতসকালে শহরজুড়ে ইডির অভিযান, কোন মামলায় তল্লাশি?

Share:

নিজস্ব প্রতিনিধি : সকাল সকাল কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে শহরের একাধিক জায়গায় তল্লাশি অভিযান চালাল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। সোনা পাপ্পুর জমি জালিয়াতি মামলায় অভিযান বলে জানা গিয়েছে। ধৃত সোনা পাপ্পুকে জেরা করে মেলা তথ্যের ভিত্তিতে শুক্রবার অভিযান চালানো হয়েছে। একাধিক সংস্থার সঙ্গে তাঁর লেনদেনের তথ্য মিলতেই অ্যাকশন মোডে ইডি। প্রভাবশালী যোগে সোনা পাপ্পু ওরফে বিশ্বজিৎ পোদ্দার একাধিক সংস্থায় টাকা খাটাত বলে জানতে পেরেছেন তদন্তকারীরা। পার্ক স্ট্রিটের অফিস, চক্রবেড়িয়া ও কসবার আবাসনে তল্লাশি চালানো হয়।

এদিন সকাল সকাল ইডি দফতর থেকে কয়েকটি দল বেরিয়ে শহরের একাধিক জায়গায় ছড়িয়ে পড়ে। ভবানীপুরে আশুবিশ্বাস রোডে প্রোমোটার অতুল কাঠারিয়ার বাড়িতে গিয়েছেন তদন্তকারীরা। বাইরে রয়েছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। সূত্রের খবর, প্রোমোটার অতুল কাঠারিয়ার সঙ্গে সোনা পাপ্পুর যোগাযোগ ছিল বলে জানতে পেরেছেন ইডি আধিকারিকরা। তারপরেই এই অভিযান। অতুল কাঠারিয়াকে জিজ্ঞাসাবাদ করে আরও তথ্য পেতে চাইছে ইডি।

পাশাপাশি বালিগঞ্জ প্লেসের এক বিলাসবহুল বাড়িতেও হান দিয়েছে ইডি। ৪, রয়েড স্ট্রিট, কলকাতা ৭০০১৬ ঠিকানার একটি ক্যাফেতেও হানা দিয়েছেন ইডি আধিকারিকরা। অন্যদিকে, শুক্রবার সাত সকালে মুর্শিদাবাদের কান্দিতেও গিয়েছেন ইডি আধিকারিকরা। জমি সংক্রান্ত মামলায় ইডির হেফাজতে রয়েছেন কালীঘাট থানার প্রাক্তন আইসি তথা ডিসি শান্তনু সিনহা বিশ্বাস। কান্দিতে তাঁর বাড়িতেই তল্লাশি অভিযান চালাচ্ছেন আধিকারিকরা। কান্দির ৮ নম্বর ওয়ার্ডে শান্তনু সিনহা বিশ্বাসের পৈত্রিক বাড়ি। প্রায় ৭দিন ধরে ওই বাড়িতে ঝুলছে তালা। শান্তনুর বোনও কান্দি পুরসভার উপপ্রধান। তিনিও বাড়িতে থাকেন না বলে জানা গিয়েছে। ইডি আধিকারিকরা এদিন গিয়ে দীর্ঘক্ষণ অপেক্ষা করছেন বাইরে। ইতিমধ্যে ইডি হেফাজতে রয়েছেন সোনা পাপ্পু ওরফে বিশ্বজিৎ পোদ্দার। গোটা ঘটনার তদন্ত জোরকদমে করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি।

‘এটা সঠিক সময় নয়’, ছেলের বিয়েতে অনুপস্থিত থাকতে পারেন ট্রাম্প

গরমে ট্যান ও বডি অ্যাকনিতে নাজেহাল? ত্বকের যত্নে জেনে নিন এই ৫ টিপস

অস্বস্তির মাঝেই দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা, ভিজবে কলকাতাও! কেমন থাকবে আবহাওয়া

‘বিকশিত ভারত ২০৪৭ সংকল্প, কোনও স্লোগান নয়,’ বার্তা মোদির

প্রত্যেক বিধায়ককে নিজের এলাকায় চষে বেড়াতে হবে, নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

গরমে স্টাইলিশ ‘কুল’ গ্যাজেট! সামারের নতুন ট্রেন্ড মিনি হ্যান্ডহেল্ড ফ্যান

১০,০০০Mah ব্যাটারি, ৭ ইঞ্চির ডিসপ্লে! বড় চমক নিয়ে আসতে পারে Redmi Turbo 6 Max

শহর জুড়ে অ্যাকশন ইডির

সাতসকালে শহরজুড়ে ইডির অভিযান, কোন মামলায় তল্লাশি?

হার দিয়ে জার্নি শেষ করল চেন্নাই, ৮৯ রানে জিতে পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে গুজরাত

ইন্টার কাশীর বিরুদ্ধে নাটকীয় প্রত্যাবর্তন, মোহনবাগানকে পিছনে ফেলে ২০২৫-২৬ আইএসএল (ISL) চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল

পরিকল্পনা সফল করতে রাশিভেদে জেনে নিন কোন ভুল এড়িয়ে চলতে হবে

রাজ্যে প্রশাসনিক স্তরে ব্যাপক রদবদল, বিজ্ঞপ্তি জারি নবান্নের

৪৫ দিনের মধ্যে সন্দীপ ঘোষের বাড়ির বেআইনি নির্মাণ ভাঙার নির্দেশ কলকাতা পুরসভার