চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

সঙ্কটজনক রানি এলিজাবেথকে দেখতে স্কটল্যান্ডে পৌঁছলেন রাজ পরিবারের সদস্যরা

আন্তর্জাতিক ডেস্ক: রানি দ্বিতীয় এলিজাবেথের (Queen Elizabeth II) শারীরিক অবস্থা সঙ্কটজনক জানতে পেরেই স্কটল্যান্ডের বালমোরাল প্রাসাদে পৌঁছে গিয়েছেন রাজ পরিবারের সদস্যরা। ইতিমধ্যেই মায়ের কাছে পৌঁছে গিয়েছেন যুবরাজ চার্লস (Prince Charles)। তাঁর সঙ্গেই ঠাকুরমাকে দেখতে পৌঁছেছেন প্রিন্স উইলিয়াম (Prince William)। রানির ছোট নাতি প্রিন্স হ্যারিও (Prince Harry) স্ত্রী মেঘান মর্কেলকে (Meghan Morkel) নিয়ে স্কটল্যান্ডের বালমোরাল প্রাসাদে হাজির হয়েছেন। রাজ পরিবারের সদস্যরা যেমন স্কটল্যান্ডে পৌঁছে গিয়েছেন, তেমনই বিশেষ প্রার্থনা শুরু হয়েছে দেশজুড়ে। সর্বশেষ খবর অনুযায়ী, বিপদ না কাটলেও স্থিতিশীল রয়েছেন রানি এলিজাবেথ। 

ব্রিটিশ সংবাদমাধ্যম ‘বিবিসি’ জানিয়েছে, বরাবরই স্কটল্যান্ডের বালমোরাল রাজপ্রাসাদে গ্রীষ্মকালীন ছুটি কাটান রানি এলিজাবেথ (Queen Elizabeth II)। এবারেও তার ব্যতিক্রম হয়নি। কিন্তু বুধবার আচমকাই ৯৬ বছর বয়সী রানির (Queen Elizabeth II) শারীরিক অবস্থার অবনতি ঘটে। যার ফলে বুধবার ভার্চুয়ালি হওয়া প্রিভি কাউন্সিলের বৈঠকে যোগ দিতে পারেননি তিনি। চিকি‍ৎসকরা ধকল না নেওয়ার পরামর্শ দিয়েছিলেন। চিকি‍ৎসকদের পরামর্শ মেনে বিশ্রামে থাকলেও বৃহস্পতিবার দুপুরে মধ্যাহ্নভোজনের সময়ে আচমকা রানির (Queen Elizabeth II) শারীরিক অবস্থার অবনতি ঘটে। সঙ্গে সঙ্গেই চিকি‍ৎসকদের তত্ত্বাবধানে রাখা হয় তাঁকে।

চিকি‍ৎসকরা বাকিংহাম প্যালেসের শীর্ষ আধিকারিকদের জানিয়ে দেন, রাজ পরিবারের অন্যান্য সদস্য ও রানির (Queen Elizabeth II) ঘনিষ্ঠদের খবর দেওয়া হোক। সেই বার্তা পেয়েই রাজ পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়। বিশেষ প্রার্থনা শুরু হয়েছে দেশজুড়ে। রানির অসুস্থতার খবর পেয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী লিজ ট্রাস। টুইটে তিনি লেখেন, ‘গোটা দেশ এমন খবরে চিন্তিত। এই মুহূর্তে রানি ও তার পরিবারের জন্য আমার, ব্রিটেনের সাধারণ মানুষের শুভকামনা থাকবে।’

Published by:

Share Link:

More Releted News:

ইরানের সঙ্গে যুদ্ধ চান না প্রাক্তন মার্কিন সেনারা! ট্রাম্প বিরোধী বিক্ষোভে আটক ৬০

নাম-ঠিকানা-চেহারা বদলে পাকিস্তানে লুকিয়ে পহেলগাঁওতে হামলার হ্যান্ডলার, প্রকাশ্যে ছবি

ইরান-আমেরিকার ‘শান্তি-বৈঠকে’ যোগ দিতে পাকিস্তানে যেতে পারেন ট্রাম্প

জার্মানির গুরুদ্বারের ভিতরে ভয়ানক কাণ্ড, আহত ১১

‘তুরুপের তাস আছে, যুদ্ধ শুরু হলেই প্রয়োগ করব,’ ট্রাম্পকে পাল্টা হুমকি ইরানের

অ্যাপলের সিইও-এর পদ থেকে সরে দাঁড়াচ্ছেন টিম কুক

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ