বাড়িতে পোষ্য থাকলে বেড়ে যায় আয়ু, গবেষণায় প্রমাণিত

Share:

নিজস্ব প্রতিনিধি: আপনি যদি প্রাণীদের ভালোবাসেন, তাদের নিজের জীবনের সঙ্গে জড়িয়ে ফেলতে চান তাহলে এই নিবন্ধ আপনার জন্য বয়ে আনবে এক রাশ খুশি। ‘সোশ্যাল ইন্ডিকেটরস রিসার্চ’ জার্নালে প্রকাশিত একটি নতুন গবেষণা অনুযায়ী যাদের বাড়িতে পোষ্য রয়েছে তাদের সন্তুষ্টির মাত্রা এক থেকে সাত মাত্রার মধ্যে তিন থেকে চার পয়েন্ট বৃদ্ধি পায়।

যুক্তরাজ্যের কেন্ট বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির অধ্যাপক ডঃ অ্যাডেলিনা গশওয়ান্ডটনারের নেতৃত্বে পরিচালিত এই গবেষণাটি পোষ্য প্রাণীর মালিকদের ব্যক্তিত্বের উপর আলোকপাত করেছে। যেখানে বলা হয়েছে যে “বিড়ালের তত্ত্বাবধায়করা বেশি খোলামেলা হন। কুকুরের তত্ত্বাবধায়করাও অনেক বেশি বহির্মুখী হন, যে কোনও কথায় সহমত পোষন করেন, কম উদ্বিগ্ন থাকেন।”

গবেষকরা ২,৫০০ ব্রিটিশ পরিবারের তথ্য বিশ্লেষণ করে দেখেছেন যে তারা ‘অ-বলা’ প্রাণীরা মনোবিজ্ঞানের সঙ্গে সম্পর্কিত। ঠিক যতটা মানুষ, ততটাই এরা। গবেষণায় দাবি করা হয়েছে যে একটি পোষ্য থাকার সুখ প্রতি বছর অতিরিক্ত ৯০ হাজার ডলার উপার্জনের সমতুল্য।

গবেষকরা বিভিন্ন গবেষণাও পর্যালোচনা করেছেন। এই গবেষণাগুলিতে দেখা গিয়েছে কুকুরের সাথে সময় কাটালে মানসিক চাপ কমতে পারে। কুকুর আপনাকে সক্রিয় রাখতে পারে এবং দীর্ঘজীবী হতে সাহায্য করতে পারে। একই সাথে, বিড়ালকে আদর করলে রক্তচাপ এবং হৃদস্পন্দন স্বাভাবিক থাকে, হৃদরোগের ঝুঁকি কমে। ডঃ অ্যাডেলিনা গশওয়ান্ডটনার আরও বলেছেন, ” যাদের পোষ্য থাকে তাঁরা সাধারণত খোলামেলা, বিবেকবান এবং বহির্মুখী হন।” গবেষকদের মতে, “এই গবেষণাপত্রটি এই প্রশ্নের উত্তর দেয় যে পোষ্য রাখা কি সামগ্রিকভাবে আমাদের জন্য ভাল? উত্তর হল ‘হ্যাঁ’।”

ঢাকায় গ্রেফতার হওয়া বসিরহাটের যুবকের হয়ে আইনজীবীকে লড়তে দেওয়া হল না

আটা মাখা বা বেলার ঝামেলা নেই, মাত্র ১০ মিনিটে বানান মুচমুচে পেঁয়াজ পরোটা

উপবাসেও খান মজাদার খাবার, সাবুদানা দিয়েই বানান ঝরঝরে পোলাও

মায়ের আধপোড়া মৃতদেহের পাশে বসে দেড় বছরের একরত্তি, ভয়ঙ্কর ঘটনা বিজনৌরে

পুজোর আগে রোগা হতে চান? জিমে না দৌড়ে বাড়িতেই করুন এই ৫ ব্যায়াম

ভেজাল সর্ষের তেলে রান্না করছেন না তো? ঘরে বসে ৫ পদ্ধতিতে যাচাই করে নিন খাঁটিত্ব

হরমুজে পণ্যবাহী জাহাজে অতর্কিতে হামলা, নিহত উত্তরপ্রদেশের দেওরিয়ার বাসিন্দা

বারবার ভুলে যাচ্ছেন? অবহেলা করলেই হতে পারে মারাত্মক বিপদ

‘দলের জন্যই রাজ্যে শিল্পায়নে বাধা পেয়েছিলেন বুদ্ধবাবু,’ বিস্ফোরক দাবি শুভেন্দুর

ব্যবসার কাজে ঢাকায় গিয়ে নাশকতা চালানোর অভিযোগে গ্রেফতার বসিরহাটের মুসলিম যুবক

অগ্নিনির্বাপণে বড় পদক্ষেপ রাজ্যের, ২২৬টি নতুন দমকলের গাড়ির উদ্বোধন করলেন শুভেন্দু

‘আমরাই মার্কিন সন্ত্রাসবাদের শিকার’, ট্রাম্পকে পাল্টা জবাব ইরানের প্রেসিডেন্টের

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে বিশ্রাম দেওয়া হচ্ছে শুভমন-যশপ্রীতদের? বড় ইঙ্গিত গম্ভীরের

‘শ্রাবণের মেঘ’ ভিডিওতে ভাইরাল বিউটি পাল পেলেন সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষিকার সম্মাননা