আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ইজরায়েলের বোমা হামলায় কোমায় লেবাননের ফুটবলার

courtesy google

নিজস্ব প্রতিনিধি : ইজরায়েলের বর্বর হামলায় হতাহত হয়েছেন বহু বেসামরিক মানুষ। তবে এবার ইজরায়েলি বাহিনীর হামলার শিকার হলেন লেবানন ফুটবলার সেলিন হায়দার। বৈরুতের দক্ষিণ শহরতলিতে নিজের বাড়ির পাশে ইজরায়েলি বাহিনীর বোমাবর্ষণে গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি কারনো হয় সেলিন হায়দারকে। কিন্তু অবস্থা অত্যন্ত গুরুতর হওয়ায় কোমায় আছেন সেলিন। বর্তমানে চিকিৎসকেদের পর্যবেক্ষণে রয়েছেন তিনি।

অনুশীলনের জন্য শহরের বাড়িতে একা থেকে গিয়েছিলেন ১৯ বছর বয়সী সেলিন। এই ফুটবলার সম্প্রতি লেবানন জাতীয় দলে ডাক পেয়েছেন। সামনেই ওয়েস্ট এশিয়া চ্যাম্পিয়নশিপে খেলার কথা ছিল তাঁর। কিন্তু সেই স্বপ্ন ভেঙে নিমেষে চুরমার হয়ে গেল তাঁর।লেবাননে ইজরায়েলের টানা হামলার কারণে সেলিনের পরিবার আগেই বৈরুতের বাইরে পালিয়ে গিয়েছে। কিন্তু তাঁদের সঙ্গে পালিয়ে যেতে রাজি হন নি সেলিন। তিনি চেয়েছিলেন ভয়াবহ যুদ্ধের পরিস্থিতিতেও দেশের মানুষদের মনে শক্তি জোগাতে। তাই তো কঠিন সময়েও খেলতে চেয়েছিলেন তিনি। কিন্তু সেই স্বপ্ন আপাতত দূরে রয়েছে সেলিনের। এখন দেখার বিষয় কোমা থেকে কবে সুস্থ হয়ে খেলার ময়দানে ফিরতে পারবেন তিনি।

উল্লেখ্য, শুক্রবার (২২ নভেম্বর)লেবাননের রাজধানী বৈরুতে ফের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইজরায়েলি বাহিনী। এতে অন্তত চারজন নিহত হয়েছে। আহত হয়েছে আরও ৩৩ জন। বহু বাসভবন বিধ্বস্ত হয়ে গিয়েছে। শুধু তাই নয়, লেবানিজ সংবাদমাধ্যম সূত্রে খবর, একইদিনে ইজরায়েলি বাহিনী গাজার কামাল আদওয়ান হাসপাতালেও হামলা চালিয়েছে। এতে অন্তত নয়জন মেডিকেল কর্মী আহত হয়েছে।

Published by:

Share Link:

More Releted News:

ইরানে জেলের মধ্যে গুরুতর অসুস্থ নোবেলজয়ী নার্গিস মোহাম্মদি, নেওয়া হল হাসপাতালে

বিলাসবহুল গাড়ি নয়, স্ত্রী-মেয়েকে নিয়ে হায়দরাবাদের অটোতে ঘুরছেন ক্লাসেন

‘আমারও শখ ছিল না…’, ভারত-পাক করমর্দন বিতর্ক উস্কে চাঞ্চল্যকর মন্তব্য সলমন আঘার

এশিয়ার আট দেশের ১৬ টি মার্কিন ঘাঁটিতে বিধ্বংসী হামলা ইরানের

আইপিএলে একটা ম্যাচও খেলবেন না ধোনি? চেন্নাইয়ের কোচের মন্তব্যে জল্পনা তুঙ্গে

চার পায়ে হাঁটছে ‘এলন মাস্ক’ সহ বিশ্বের ধনকুবেররা, বার্লিনে প্রযুক্তির চমকে হতবাক সবাই

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ